পাকিস্তানের সবচেয়ে জনপ্রিয় নেতা ইমরান খান – দৈনিক গণঅধিকার

পাকিস্তানের সবচেয়ে জনপ্রিয় নেতা ইমরান খান

ডেস্ক নিউজ
আপডেটঃ ১০ মার্চ, ২০২৩ | ৮:২০
এ মুহূর্তে পাকিস্তানের সবচেয়ে জনপ্রিয় নেতা ইমরান খান। জনসমর্থনের দিক থেকে তার ধারে কাছে নেই আর কোনো নেতা। এমনকি দেশটির বর্তমান প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের চেয়েও জনসমর্থনের দিক থেকে প্রায় দ্বিগুণ এগিয়ে পিটিআই চেয়ারম্যান। সম্প্রতি গবেষণা সংস্থা গ্যালাপ পাকিস্তানের এক জরিপে এ তথ্য উঠে এসেছে। খবর ডনের। পাকিস্তানের চারটি প্রদেশের শহর ও গ্রাম উভয় অঞ্চলের প্রায় দুই হাজার মানুষের মতামতের ওপর জরিপ চালায় গ্যালাপ। জরিপের ফলাফল বলছে, অংশগ্রহণকারীদের মধ্যে ৬১ শতাংশ মানুষই ইমরান খানকে ‘ইতিবাচক রেটিং’ দিয়েছেন। তার বিপক্ষে কথা বলেছেন মাত্র ৩৭ শতাংশ লোক। প্রদেশগুলোর মধ্যেও অন্য নেতাদের তুলনায় সবচেয়ে বেশি সমর্থক রয়েছে ইমরান খানের। পাঞ্জাবে ২৯ শতাংশ, সিন্ধে ২৮ শতাংশ এবং খাইবার পাখতুনখাওয়ায় (কেপি) ১৪ শতাংশ অংশগ্রহণকারী তাকে ইতিবাচক রেটিং দিয়েছেন। বিপরীতে, প্রধানমন্ত্রী শাহবাজ শরীফকে ইতিবাচক রেটিং দিয়েছেন মাত্র ৩২ শতাংশ পাকিস্তানি। আর নেতিবাচক রেটিং দিয়েছেন ৬৫ শতাংশ লোক। তার সবচেয়ে বেশি জনসমর্থন রয়েছে পাঞ্জাবে। জরিপ বলছে, প্রতি পাঁচ অংশগ্রহণকারীর মধ্যে প্রায় তিনজনই (৫৯ শতাংশ) শাহবাজের ভাই নওয়াজ শরীফকে নেতিবাচক রেটিং দিয়েছেন। পিএমএল-এন সুপ্রিমোকে সবচেয়ে বেশি অপছন্দ করে কেপির লোকজন। পাকিস্তানের বর্তমান পররাষ্ট্রমন্ত্রী ও পিপিপি চেয়ারম্যান বিলওয়াল ভুট্টো ইতিবাচক রেটিং পেয়েছেন ৩৬ শতাংশ মানুষের কাছ থেকে। তাকে নেগেটিভ রেটিং দিয়েছেন ৫৭ শতাংশ পাকিস্তানি। বিলওয়াল সবচেয়ে বেশি ইতিবাচক রেটিং পেয়েছেন সিন্ধ থেকে। পিএমএল-এনের জ্যেষ্ঠ ভাইস প্রেসিডেন্ট মরিয়ম নওয়াজের ইতিবাচক রেটিং মাত্র ৩৪ শতাংশ, নেতিবাচক রেটিং ৬১ শতাংশ। তাকে অন্য প্রদেশগুলোর তুলনায় পাঞ্জাবের লোকজন কিছুটা বেশি পছন্দ করে। জমিয়ত উলেমা-ই-ইসলাম ফজল (জেইউআই-এফ) প্রধান মাওলানা ফজলুর রহমান ৫৭ শতাংশ নেতিবাচক রেটিং পেয়েছেন। তার পক্ষে কথা বলেছেন মাত্র ৩১ শতাংশ লোক। তিনি সবচেয়ে বেশি ইতিবাচক রেটিং পেয়েছেন কেপি থেকে। সাবেক প্রেসিডেন্ট আসিফ আলি জারদারির বিপক্ষে রেটিং দিয়েছেন ৬৭ শতাংশ মানুষ। তিনি ইতিবাচক ভোট পেয়েছেন মাত্র ২৭ শতাংশ অংশগ্রহণকারীর কাছ থেকে। সবচেয়ে বেশি নেতিবাচক ভোট পেয়েছেন পাঞ্জাব থেকে। জরিপে আরও দেখা গেছে, পাকিস্তানের ৬২ শতাংশ মানুষ দেশটির বর্তমান অর্থনৈতিক সংকটের জন্য পাকিস্তান ডেমোক্রেটিক মুভমেন্ট (পিডিএম)/পিএমএল-এন’কে দায়ী করেছেন। বিপরীতে ইমরান খানের পিটিআই সরকারকে দায়ী করেছেন মাত্র ৩৮ শতাংশ লোক। ৫৩ শতাংশ পাকিস্তানি বলেছেন, ‘সৎ রাজনৈতিক নেতা’ পেলে তারা বর্তমান দল ত্যাগ করে নতুন কোনো দলকে ভোট দিতে প্রস্তুত। আশ্চর্যজনকভাবে, এ মনোভাব সবচেয়ে বেশি পিটিআই সমর্থকদের মধ্যে (৫২ শতাংশ)।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত

কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন।

পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২

ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের

২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী।

১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়।

শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য

নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার।


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন। পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২ ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী। ১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়। শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার। পঞ্চগড়ে পারিবারিক দ্বন্দ্বে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে,স্ত্রী আটক আজ অমর একুশে ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে বক্তারা,রুমিন ফারহানা শুধু সংসদ সদস্যই নয়,ওনি ভাষা শহীদ অলি আহাদের মেয়ে কুমারখালী হাসপাতালে ৮ মেডিকেল অফিসারের যোগদান। আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগদানের পরও গ্রেপ্তার দৌলতপুরে রহস্যজনক মৃত্যু, তালাবদ্ধ ঘর থেকে গলিত লাশ উদ্ধার ভিপি নুর প্রতিমন্ত্রী হওয়ার খবরে কুষ্টিয়ায় আনন্দ মিছিল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী।