পিএসজির ঘরে আগুন দিয়ে গেল বায়ার্ন – দৈনিক গণঅধিকার

পিএসজির ঘরে আগুন দিয়ে গেল বায়ার্ন

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ ফেব্রুয়ারি, ২০২৩ | ৯:১২
লিগ কাপে মার্সেই এবং লিগ ওয়ানে মোনাকোর বিপক্ষে পরপর হেরেছে পিএসজি। তাতেই 'দ্বন্দ্বের আগুনে' পুড়ছিল দলটির ড্রেসিংরুম। দ্বন্দ্ব ও সমালোচনার কেন্দ্রে নেইমার। তাকে আর পিএসজি রাখবে না বলে গুঞ্জন বেরিয়েছে। নেইমার না থাকলে মেসিও চুক্তি নবায়ন করবেন না, এমন খবরও চাউর হয়েছে। এর মধ্যে পিএসজির মাঠ পার্ক দেস প্রিন্সেসে এসে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষেলোর প্রথম লেগে ১-০ গোলের জয় তুলে নিয়েছে জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখ। পেট্রো ডলারের অর্থের ঝনঝনানিতে চলা পিএসজি শিবিরে 'দ্বন্দ্বের আগুন' জ্বলছিল, তাতে নতুন করে পেট্রোল ঢেলে দিলেন হুলিয়ান নাগেলসম্যানের শিষ্যরা। ম্যাচের আগে ইনজুরিতে ছিলেন লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপ্পে। শুরুর একাদশে মেসি থাকলেও ছিলেন না এমবাপ্পে। তবে মেসি-নেইমারের জুটি জমছিল না। প্রথমার্ধে নির্বিষ ছিল ওই জুটি। মাঝমাঠে ছিল না ম্যাচের নিয়ন্ত্রণ। বায়ার্ন মিউনিখ বেশ কিছু আক্রমণ তুললেও প্রথমার্ধ শেষ হয় গোল শূন্য সমতায়। দ্বিতীয়ার্ধের ৫৩ মিনিটে গোল করেন কিংসলি কোম্যান। প্যারিসের ছেলে তিনি। পিএসজিতে বেড়ে ওঠা। গোল করে তাই উদযাপন করেননি কোম্যান। তাতে এমবাপ্পের বেজার হওয়া থামেনি। দলের পারফরম্যান্সে হতাশ ফ্রান্সম্যান গোল হতেই চোখে মুখে হতাশা নিয়ে নামার জন্য ড্রেসআপ করে নেন। ৫৭ মিনিটে বদলি হয়ে নামেন তিনি। ইনজুরি নিয়েও বায়ার্ন শিবিরে ভীতি সঞ্চার করতে থাকেন এমবাপ্পে। গতি, ড্রিবলিংয়ে পরাস্ত করে বেশ ক'বার গোলের সুযোগ তৈরি করেন। এর মধ্যে ৮৩ মিনিটে গোলও পেয়ে যান তিনি। কিন্তু বিল্ড আপে নুনো মেন্ডেস ইঞ্চি দূরত্বের জন্য অফ সাইড হওয়ায় বাতিল হয় ওই গোল। একটু বাদেই মেসিকে দারুণ এক বল দিয়েছিলেন এমবাপ্পে। ভালো শট নিলেও তা রক্ষণ দেয়ালে আটকে যায়। শেষ পর্যন্ত হতাশা নিয়ে মাঠ ছাড়তে হয় প্যারিসিয়ানদের। অ্যাওয়ে গোলের সুবিধা না থাকায় দ্বিতীয় লেগে বায়ার্নের মাঠে অন্তত দুই গোলের ব্যবধানে জিতলেই সরাসরি শেষ আটে যাবে পিএসজি।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত

কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন।

পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২

ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের

২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী।

১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়।

শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য

নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার।


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন। পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২ ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী। ১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়। শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার। পঞ্চগড়ে পারিবারিক দ্বন্দ্বে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে,স্ত্রী আটক আজ অমর একুশে ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে বক্তারা,রুমিন ফারহানা শুধু সংসদ সদস্যই নয়,ওনি ভাষা শহীদ অলি আহাদের মেয়ে কুমারখালী হাসপাতালে ৮ মেডিকেল অফিসারের যোগদান। আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগদানের পরও গ্রেপ্তার দৌলতপুরে রহস্যজনক মৃত্যু, তালাবদ্ধ ঘর থেকে গলিত লাশ উদ্ধার ভিপি নুর প্রতিমন্ত্রী হওয়ার খবরে কুষ্টিয়ায় আনন্দ মিছিল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী।