পেঁয়াজ খাওয়ার যত উপকারিতা – দৈনিক গণঅধিকার

পেঁয়াজ খাওয়ার যত উপকারিতা

ডেস্ক নিউজ
আপডেটঃ ৯ জুলাই, ২০২৪ | ১০:২১
রান্না পেঁয়াজ ছাড়া তরকারির কথা চিন্তাই করা যায় না। মসলা হিসেবে খাবারের স্বাদ বাড়ানোর পাশাপাশি পেঁয়াজের রয়েছে অসংখ্য উপকারিতাও। বিভিন্ন ধরনের ভিটামিন ও মিনারেলে পরিপূর্ণ পেঁয়াজ। কীভাবে পেঁয়াজ খেলে উপকারিতা বেশি মেলে : পেঁয়াজ খেতে পারেন রান্না করে, আবার কাঁচা হিসেবে খেতে পরেন সালাদ বা স্যান্ডউইচেও। বিশেষজ্ঞরা বলছেন, পেঁয়াজ কাঁচা খেলেই উপকার পাবেন বেশি। যদিও রান্না করে খাওয়াটা ক্ষতিকর নয়, তবে কাঁচা খেলে অক্ষুণ্ণ থাকে সব পুষ্টিগুণ। তেলে হালকা ভেজেও খাওয়া যায় উপকারী পেঁয়াজ। পেঁয়াজ ভিটামিন সি এর চমৎকার উৎস। এই ভিটামিন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং রক্তনালী ও শরীরের অন্যান্য অংশ গঠনে সাহায্য করে। এটি একটি অ্যান্টিঅক্সিডেন্ট যা ফ্রি র‌্যাডিক্যালের বিরুদ্ধে লড়াই করে। বিশেষজ্ঞরা প্রতিদিন ৯০ মিলিগ্রাম ভিটামিন সি খাওয়ার পরামর্শ দেন। একটি গড় আকারের পেঁয়াজ দৈনন্দিন ভিটামিন সি চাহিদার ৯ থেকে ১৮ শতাংশ পর্যন্ত পূরণ করতে পারে। পেঁয়াজে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ক্যানসারের মতো রোগের ঝুঁকি কমায়। লাল পেঁয়াজে অ্যান্টিঅক্সিডেন্টের পরিমাণ তুলনামূলক বেশি থাকে। ডায়াটারি এবং প্রিবায়োটিক ফাইবারের উৎস পেঁয়াজ। ফাইবার দীর্ঘ সময় পেট ভরা রাখতে সাহায্য করে এবং নিয়মিত মলত্যাগ করতে সহায়তা করে। পেঁয়াজের প্রিবায়োটিক ফাইবার অন্ত্রের উপকারী ব্যাকটেরিয়া (প্রোবায়োটিক) বাড়াতে সাহায্য করে। পেঁয়াজে রয়েছে কোয়ারসেটিন যা একটি ফ্ল্যাভোনয়েড বা অ্যান্টিঅক্সিডেন্ট। উপাদানটির প্রদাহ-বিরোধী বৈশিষ্ট্য রয়েছে। পেঁয়াজ শরীরকে ভিটামিন ই তৈরি করতে সাহায্য করে। ভিটামিন বি৬ এর উৎস পেঁয়াজ। একটি মাঝারি আকারের পেঁয়াজে দৈনন্দিন ভিটামিন বি৬ চাহিদার ৮ শতাংশ রয়েছে। এই ভিটামিন শরীরকে লাল রক্ত কণিকা গঠনে সাহায্য করে। এটি প্রোটিনকেও ভেঙে দেয়। পেঁয়াজের অ্যান্টিব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য রয়েছে। সর্দি-কাশির ভেষজ ওষুধ হিসেবে যুগ যুগ ধরে পেঁয়াজ ব্যবহৃত হয়ে আসছে। প্রতিরক্ষামূলক অ্যান্টি-ইনফ্লেমেটরি প্রভাব রয়েছে পেঁয়াজের। পেঁয়াজে থাকা কোয়ারসেটিন রক্তচাপ কমিয়ে ও কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণ করে হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করে। অ্যাজমা এবং ব্রঙ্কাইটিসের মতো রোগের উপশমে পেঁয়াজের অবদান রয়েছে। বেশ কয়েকটি গবেষণায় বলছে, পেঁয়াজে থাকা যৌগগুলো শ্বাসনালী মসৃণ ও পেশীকে শিথিল করতে পারে। এতে অ্যালার্জিজনিত হাঁপানি এবং ফুসফুসে প্রদাহ কমে। খাদ্যতালিকায় পেঁয়াজ রাখলে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করা সহজ হয় বলে কিছু গবেষণা মত দিয়েছে। টাইপ ১ এবং ২ ডায়াবেটিস রোগীদের উপর করা একটি গবেষণায় দেখা গেছে, ১০০ গ্রাম কাঁচা লাল পেঁয়াজ খেলে চার ঘণ্টা পর রক্তে শর্করার মাত্রা উল্লেখযোগ্যভাবে কমে যায়। তথ্যসূত্র: ওয়েবএমডি ও বিবিসি গুড ফুড

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত

কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন।

পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২

ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের

২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী।

১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়।

শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য

নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার।


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন। পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২ ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী। ১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়। শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার। পঞ্চগড়ে পারিবারিক দ্বন্দ্বে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে,স্ত্রী আটক আজ অমর একুশে ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে বক্তারা,রুমিন ফারহানা শুধু সংসদ সদস্যই নয়,ওনি ভাষা শহীদ অলি আহাদের মেয়ে কুমারখালী হাসপাতালে ৮ মেডিকেল অফিসারের যোগদান। আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগদানের পরও গ্রেপ্তার দৌলতপুরে রহস্যজনক মৃত্যু, তালাবদ্ধ ঘর থেকে গলিত লাশ উদ্ধার ভিপি নুর প্রতিমন্ত্রী হওয়ার খবরে কুষ্টিয়ায় আনন্দ মিছিল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী।