প্রথমবার একান্তে সময় কাটানোর আগে যে বিষয় মাথায় রাখবেন – দৈনিক গণঅধিকার

প্রথমবার একান্তে সময় কাটানোর আগে যে বিষয় মাথায় রাখবেন

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৬ ফেব্রুয়ারি, ২০২৩ | ৩:৩৩
জীবনে প্রথমবার বুক ঢিপঢিপ নিয়ে পছন্দের মানুষটির সঙ্গে দেখা করতে যাওয়ার দিন ঠিক হয়েছে ১৪ ফেব্রুয়ারি। সময়ের সঙ্গে তাল মিলিয়ে বদলে গিয়েছে ভালোবাসার সংজ্ঞা। আড়চোখে একটু চাওয়া, একটু ছোঁয়া এখন অতীত। দু'জনকে চিনতে, জানতে ভালোবাসার চিঠি, নীল খাম ছেড়ে পাড়ি দিয়েছে বহু দূর। ওই দিন শহরের মধ্যেই একটু এদিক-ওদিক ঘোরা, রাতের দিকে রেস্তরাঁয় খাওয়ার পরিকল্পনা করেছেন অনেকে। কিন্তু শহরে তো যুগলের সংখ্যা কম নয়, তাই ওই বিশেষ দিনটিতে ভিড় হবে প্রায় সব জায়গায়। যে জায়গাগুলিতে একান্তে একটু কথা বলা যাবে বলে ভেবেছিলেন, সেই জায়গায় আবার চেনা পরিচিতদের সমাগম হতে পারে। ‘ভ্যালেন্টাইন্স ডে’র কথা ভেবে আবার নানা রকম ছাড়ও দেওয়া হয় নানা জায়গায়। একটু বিত্তশালীদের মধ্যে আবার ভালোবাসার দিনটি উদ্‌যাপন করতে ভাড়া করা ‘ফার্ম হাউজ়’-ও বেশ পছন্দের। কিন্তু শুধু ফোনে আলাপ হওয়া মানুষটির সঙ্গে প্রথমবার এতটা সময় একান্তে কাটাতেও কেমন যেন অস্বস্তি বোধ করছেন। মনে একটা অজানা ভয় ঘুরপাক খাচ্ছে। গত বছরগুলিতে এমন দিনে কত খারাপ ঘটনা তো সত্যিই ঘটেছে। যদি আপনার সঙ্গেও তেমন কিছু হয়! ভালোবাসার মানুষকে অবিশ্বাস করা যেমন ঠিক নয়, আবার প্রথম দেখাতেই কোনও মানুষকে ভালবেসে অন্ধের মতো বিশ্বাস করারও কোনও মানে হয় না। তাই ভালোবাসার দিনে পছন্দের মানুষের সঙ্গে ঘুরতে যাওয়ার পাশাপাশি মাথায় রাখতে হবে কয়েকটি জিনিস। যে বিষয়ে সচেতন থাকতে হবে: ১. নির্জন জায়গায় না যাওয়াই ভালো: একান্তে অনেকটা সময় একসঙ্গে কাটাবেন ভেবে এমন কোনো জায়গায় যাবেন না যেখান থেকে ফিরতে সমস্যা হতে পারে। বিশেষ করে বিকেল বা সন্ধ্যের পর যদি কোনো নির্জন জায়গায় যান, সে ক্ষেত্রে রাতে বাড়ি ফেরার জন্য পরিবহন না পাওয়ার আশঙ্কাই বেশি। ২. শহর থেকে বেশি দূরে যাবেন না: শহর ছেড়ে এমন কোনো জায়গায় যাবেন না যেখান থেকে আপনার পক্ষে একা ফেরা সম্ভব নয়। যদি কোনো অনভিপ্রেত ঘটনা ঘটে সে ক্ষেত্রে নিজে সেখান থেকে বেরিয়ে আসার শক্তি এবং সাহস দুই-ই রাখতে হবে। ৩. ফোনে ট্র্যাকার অন রাখবেন: ভালোবাসার মানুষের সঙ্গে কোথাও গিয়ে অন্য দুষ্টু লোকের পাল্লাতেও পড়তে পারেন। বিপদের সময়ে বাড়িতে ফোন করা সম্ভব না হলে, ‘লাইভ’ লোকেশন দেখে হদিস পাওয়া যেতে পারে। ৪. সংযম রেখেই ভালোবাসা যাক: ভালোবাসা বাধ মানে না। তবু শরীরী আদানপ্রদানে পা বাড়ানোর আগে প্রথমবার একটু সংযম রাখা ভালো। দুজনকে চেনার, জানার আরও অনেক পন্থা আছে। মন দিয়েও যে শরীরের তল পাওয়া যায়, সেই চেষ্টা করে দেখা যেতেই পারে। ৫. মদ্যপান করুন নিজের ক্ষমতা বুঝে: বিশেষ দিনে, বিশেষ মানুষটির সঙ্গে অল্প বিস্তর মদ্যপান করতেই পারেন। কিন্তু তা যেনো হয় পরিমিত। নিজের হুঁশ, জ্ঞান হারিয়ে ফেলার মতো অবস্থা যেনো না হয়।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত

কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন।

পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২

ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের

২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী।

১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়।

শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য

নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার।


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন। পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২ ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী। ১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়। শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার। পঞ্চগড়ে পারিবারিক দ্বন্দ্বে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে,স্ত্রী আটক আজ অমর একুশে ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে বক্তারা,রুমিন ফারহানা শুধু সংসদ সদস্যই নয়,ওনি ভাষা শহীদ অলি আহাদের মেয়ে কুমারখালী হাসপাতালে ৮ মেডিকেল অফিসারের যোগদান। আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগদানের পরও গ্রেপ্তার দৌলতপুরে রহস্যজনক মৃত্যু, তালাবদ্ধ ঘর থেকে গলিত লাশ উদ্ধার ভিপি নুর প্রতিমন্ত্রী হওয়ার খবরে কুষ্টিয়ায় আনন্দ মিছিল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী।