‘প্রিগোজিন নিজেই মৃত্যু পরোয়ানায় স্বাক্ষর করেছিলেন’ – দৈনিক গণঅধিকার

‘প্রিগোজিন নিজেই মৃত্যু পরোয়ানায় স্বাক্ষর করেছিলেন’

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৪ আগস্ট, ২০২৩ | ৮:৩১
রাশিয়ার ভাড়াটে সেনাবাহিনী ওয়াগনার গ্রুপের প্রধান ইয়েভজেনি প্রিগোজিনের বিমান বিধ্বস্তের ৩০ সেকেন্ড আগেও সব কিছু স্বাভাবিক ছিল বিমানটির। আকস্মিক বিমান বিধ্বস্ত হয়ে সব যাত্রী নিহত হয়েছেন। রাশিয়ার সঙ্গে যুদ্ধরত ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির উপদেষ্টা মাইখাইলো পোডোলিয়াকের মতে, সামরিক বাহিনীর বিরুদ্ধে বিদ্রোহের পর প্রিগোজিনের মৃত্যু অবধারিত ছিল। তিনি বলেন, মস্কো থেকে ২০০ কিলোমিটার দূরে থামার মুহুর্তে প্রিগোজিন তার নিজের মৃত্যু পরোয়ানায় সই করেছিলেন। গত ২৩ জুন প্রায় ২৫ হাজার সেনা নিয়ে ইউক্রেন থেকে রোস্তোভ-দি-অন প্রদেশ দিয়ে রাশিয়ায় প্রবেশ করেন প্রিগোজিন। ওই সময় নিজ সেনাদের রাজধানী মস্কোর দিকে পাঠান তিনি। প্রিগোজিনের এ বিদ্রোহের পর বেজায় ক্ষিপ্ত হয়েছিলেন পুতিন। তাকে ‘বিশ্বাসঘাতক’ হিসেবে অভিহিত করেছিলেন তিনি। এছাড়া প্রিগোজিনের এ বিদ্রোহকে ‘পেছন থেকে ছুরি মারার’ সঙ্গে মিলিয়েছিলেন তিনি। জার্মান ট্যাবলয়েড বিল্ডকে পোডোলিয়াক বলেন, জুনে প্রিগোজিনের বিদ্রোহ এবং তার ভাড়াটে যোদ্ধাদের রুশ ভূখণ্ডে অনুপ্রবেশর ঘটনায় ভ্লাদিমির পুতিন ঘাবড়ে গিয়েছিলেন। তিনি বলেন, এই অভ্যুত্থান প্রিগোজিনকে নিশ্চিতভাবেই ওই পরিণতির দিকে নিয়ে গিয়েছিল। কারণ পুতিনকে যে ভয় দেখায় তাকে তিনি ক্ষমা করেন না। এদিকে ওয়াগনার গ্রুপের প্রধান ইয়েভজেনি প্রিগোজিনের মৃত্যুর জন্য ‘বিশ্বাসঘাতকদের’ দায়ী করেছে ওয়াগনার গ্রুপ সংশ্লিষ্ট একটি টেলিগ্রাম চ্যানেল। সেখানে বলা হয়েছে, সত্যিকারের একজন দেশপ্রেমিক ছিলেন প্রিগোজিন। গ্রে জোন চ্যানেলের পোস্টে বলা হয়, মাতৃভূমির একজন সত্যিকারের দেশপ্রেমিক ছিলেন ইয়েভজেনি প্রিগোজিন। রাশিয়ার বিশ্বাসঘাতকদের কারণে মারা গেছেন তিনি। প্রিগোজিনের মৃত্যুর খবরে রাশিয়ান শহর সেন্ট পিটার্সবার্গে ওয়াগনার ভাড়াটে বাহিনীর সাবেক সদর দপ্তরের কাছে একটি অস্থায়ী স্মৃতিসৌধ স্থাপন করা হয়েছে। সেখানে ফুল দিয়ে প্রিগোজিনের প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন স্থানীয়রা। ভাড়াটে যোদ্ধা সরবরাহকারী প্রতিষ্ঠান ওয়াগনার গ্রুপের প্রধান ইয়েভজেনি প্রিগোজিনকে বহন করা বিমানটি রাশিয়ার খুজেনকিনো গ্রামের কাছে বিধ্বস্ত হয়েছে। এতে সাত যাত্রী ও তিন ক্রু ছিলেন।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত

কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন।

পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২

ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের

২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী।

১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়।

শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য

নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার।


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন। পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২ ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী। ১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়। শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার। পঞ্চগড়ে পারিবারিক দ্বন্দ্বে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে,স্ত্রী আটক আজ অমর একুশে ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে বক্তারা,রুমিন ফারহানা শুধু সংসদ সদস্যই নয়,ওনি ভাষা শহীদ অলি আহাদের মেয়ে কুমারখালী হাসপাতালে ৮ মেডিকেল অফিসারের যোগদান। আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগদানের পরও গ্রেপ্তার দৌলতপুরে রহস্যজনক মৃত্যু, তালাবদ্ধ ঘর থেকে গলিত লাশ উদ্ধার ভিপি নুর প্রতিমন্ত্রী হওয়ার খবরে কুষ্টিয়ায় আনন্দ মিছিল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী।