বঙ্গবন্ধু সেতু পারাপারে মোটরসাইকেলের দীর্ঘ লাইন – দৈনিক গণঅধিকার

বঙ্গবন্ধু সেতু পারাপারে মোটরসাইকেলের দীর্ঘ লাইন

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ এপ্রিল, ২০২৩ | ৫:৪২
বঙ্গবন্ধু সেতু-ঢাকা মহাসড়ক দিয়ে ঈদে বাড়ি ফেরা মানুষের ভির ক্রমাগত বাড়ছে। উত্তরবঙ্গগামী শ’ শ’ পরিবার মোটরসাইকেল যোগে জীবনের ঝুঁঁকি নিয়ে বঙ্গবন্ধু সেতু পাড় হচ্ছে। বুধবার (১৯ এপ্রিল) ভোর থেকে বঙ্গবন্ধু সেতু পূর্ব টোলপ্লাজায় আলাদা টোল বুথে শ’ শ’ মোটরসাইকেলের দীর্ঘ সাড়ি দেখা গেছে। সরেজমিনে দেখা যায়, বঙ্গবন্ধু সেতু পূর্ব টোলপ্লাজার পাশে নতুন করে স্থাপনকৃত আলাদা বুথের সামনে মোটরসাইকেলের দীর্ঘ সাড়ি সেতু পাড় হওয়ার অপেক্ষায় রয়েছে। সেতু কর্তৃপক্ষ অপেক্ষারত মোটরসাইকেল আরোহীদের নির্ধারিত টোলের টাকা হাতে রাখার জন্য মাইকিং করছে। নারায়নগঞ্জ থেকে উত্তরবঙ্গে যাওয়া মোবারক হোসেন জানান, বুধবার ভোরে সেহ্রি খেয়ে নারায়নগঞ্জ থেকে মোটরসাইকেলযোগে ঈদে বাড়ি যাওয়ার জন্য রওয়ানা হয়েছেন। মহাসড়ক ফাঁকা থাকায় তাড়াতাড়ি বঙ্গবন্ধু সেতু পূর্বপাড় পর্যন্ত আসতে পেরেছেন। স্ত্রী নিয়ে মোটরসাইকেলযোগে বাড়ি যাচ্ছেন গ্রামীণ ব্যাংকে কর্মরত আবুল কালাম। তিনি জানান, ঈদের ছুটিতে স্ত্রীকে নিয়ে বাড়ি যাচ্ছেন। সেতু পাড় হলেই বাড়ি। তার মত শ’ শ’ মোটরসাইকেলের আরোহীরা অপেক্ষা করছে সেতু পাড় হতে। মোটরসাইকেল আরোহীরা জানান, ছুটির প্রথম দিনে মহাসড়ক ফাঁকা ছিল। ঝামেলা ছাড়াই মোটরসাইকেলে বাড়ি যাওয়া সহজতর হওয়ার আশায় তারা আজ এসেছেন। বঙ্গবন্ধু সেতুর নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল জানান, বুধবার ভোর থেকেই সেতুতে মোটরসাইকেল পারাপারে দীর্ঘ সাড়ি রয়েছে। মোটরসাইকেল পারাপারের জন্য আলাদা বুথ করা হয়েছে।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত

কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন।

পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২

ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের

২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী।

১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়।

শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য

নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার।


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন। পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২ ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী। ১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়। শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার। পঞ্চগড়ে পারিবারিক দ্বন্দ্বে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে,স্ত্রী আটক আজ অমর একুশে ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে বক্তারা,রুমিন ফারহানা শুধু সংসদ সদস্যই নয়,ওনি ভাষা শহীদ অলি আহাদের মেয়ে কুমারখালী হাসপাতালে ৮ মেডিকেল অফিসারের যোগদান। আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগদানের পরও গ্রেপ্তার দৌলতপুরে রহস্যজনক মৃত্যু, তালাবদ্ধ ঘর থেকে গলিত লাশ উদ্ধার ভিপি নুর প্রতিমন্ত্রী হওয়ার খবরে কুষ্টিয়ায় আনন্দ মিছিল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী।