বছরের শেষান্তে এসেও প্রশংসার রেশ ধরে রাখলেন ফারিণ – দৈনিক গণঅধিকার

বছরের শেষান্তে এসেও প্রশংসার রেশ ধরে রাখলেন ফারিণ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৮ ডিসেম্বর, ২০২৪ | ১০:২৬
এবছরের শুরু থেকেই প্রশংসায় ভাসছিলেন তাসনিয়া ফারিণ। নাটক, সিনেমা, ওটিটি- সব মাধ্যমেই বছরজুড়ে সমান্তরাল ছিলেন এই অভিনেত্রী। বছরের একেবারের শেষান্তে এসেও সেই রেশ ধরে রেখেছেন ‘মুক্তি’ নাটকের সুবাদে। সম্প্রতি রঙ্গন এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে নাটকটি উন্মুক্ত হয়েছে। জামাল হোসেনর প্রযোজনায় এটির গল্প ও পরিচালনায় মাহমুদ মাহিন। নাটকে দেখা যায়, বিয়ের পর খুব সুন্দরভাবেই সংসার ও চাকরিটা করছিলেন রাইসা। তবে সংসারে তার দুই জা মাঝে মধ্যে তাকে নিয়ে নানান ধরনের খারাপ মন্তব্য করে, খোঁচা দিয়ে কথা বলে। কিন্তু সেসবকে রাইসা একদম পাত্তা দেয় না। স্বামী রাকিবের কাছেও রাইসা স্ত্রী হিসেবে প্রিয়। কিন্তু বিপত্তি ঘটে রাইসার সাবেক প্রেমিককে কেন্দ্র করে। সে একদিন সোশ্যাল মিডিয়ায় রাইসার একটা ভিডিও প্রকাশ করে। আর নিমিষেই বদলে যায় রাইসার চারপাশ। স্বামী-সংসার বাবা-মা সবাইকে তার হারাতে হয়। সবাই তাকে ভুল বোঝে। রাইসা কোনোভাবেই কাউকে বোঝাতে পারে না এটি ভুয়া ভিডিও। তাকে ব্ল্যাকমেইল করা হচ্ছে। এমন নির্মম সামাজিক গল্পই উঠে এসেছে ‘মুক্তি’তে। যাতে রাইসা চরিত্রে অনবদ্য অভিনয় করেছেন তাসনিয়া ফারিণ। এতে তার স্বামীর চরিত্রে আছেন খায়রুল বাশার। নাটকটির মন্তব্যের ঘরে এসে এক দর্শকের মন্তব্য এমন, ‘একটি শিক্ষণীয় নাটক। খারাপ সময়ে অনেক আপন মানুষ ছেড়ে চলে যাবে। তাই বলে আমাদের ভেঙে পড়লে চলবে না। লড়াই চালিয়ে যেতে হবে। সত্যের জয় অনিবার্য।’ অন্য একজন মন্তব্য করেন, ‘‘একই সাথে প্রেম, বিয়ে, সংসার, ব্যক্তিগত ও পারিবারিক ক্রাইসিস, মাদকাসক্ত ও সামাজিক প্রেক্ষাপট, এআই এর কুফল, ভালবাসা ও আন্তরিকতা, একে অপরকে ছেড়ে না যাওয়ার অঙ্গীকার ও সবশেষে মিলন সাধারণত এক নাটকে পাওয়া মুশকিল, কিন্তু ‘মুক্তি’ সেটা দেখিয়ে দিয়েছে। শুভকামনা।’’ দর্শকদের এমন রিভিউ পেয়ে অভিনেত্রী ফারিণ শুকরিয়া প্রকাশ করেছেন।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত

কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন।

পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২

ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের

২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী।

১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়।

শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য

নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার।


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন। পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২ ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী। ১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়। শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার। পঞ্চগড়ে পারিবারিক দ্বন্দ্বে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে,স্ত্রী আটক আজ অমর একুশে ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে বক্তারা,রুমিন ফারহানা শুধু সংসদ সদস্যই নয়,ওনি ভাষা শহীদ অলি আহাদের মেয়ে কুমারখালী হাসপাতালে ৮ মেডিকেল অফিসারের যোগদান। আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগদানের পরও গ্রেপ্তার দৌলতপুরে রহস্যজনক মৃত্যু, তালাবদ্ধ ঘর থেকে গলিত লাশ উদ্ধার ভিপি নুর প্রতিমন্ত্রী হওয়ার খবরে কুষ্টিয়ায় আনন্দ মিছিল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী।