বর্ষায় ত্বকের যত্ন – দৈনিক গণঅধিকার

বর্ষায় ত্বকের যত্ন

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩ জুলাই, ২০২৪ | ১১:২৪
তীব্র গরমের পর বর্ষার আর্দ্রতা প্রকৃতিতে প্রাণ দেয়। তবে একই সঙ্গে বেশ কিছু বিড়ম্বনাও হাজির করে আমাদের জীবনে। যেমন অতিরিক্ত আর্দ্রতা ঘামের সাথে মিলে আমাদের ত্বকের প্রাকৃতিক তেল নষ্ট করে দিতে পারে। এ সময় চুল পড়ার সমস্যাও বাড়ে অনেকের। বর্ষার স্যাঁতসেঁতে আবহাওয়ায় ত্বক ও চুল সুস্থ রাখার জন্য বাড়তি সচেতনতা প্রয়োজন। ত্বক ভালো রাখতে এ সময় আর্দ্রতার ভারসাম্য বজায় রাখা গুরুত্বপূর্ণ। চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তার অপর্ণা সানথানম টাইমস অব ইন্ডিয়া পত্রিকায় প্রকাশিত একটি প্রতিবেদনে বর্ষায় ত্বক সুস্থ রাখার বিষয়ে পরামর্শ দিয়েছেন। হাইড্রেশন সব সময়ের জন্য প্রয়োজন: যেকোনো ঋতুতেই ত্বকের জন্য হাইড্রেশন গুরুত্বপূর্ণ। ত্বককে ভালোভাবে হাইড্রেটেড রাখলে ত্বক নমনীয়, উজ্জ্বল এবং নরম থাকে। ত্বকের শুষ্ক হয়ে যাওয়া, জ্বালা করা বা অকাল বার্ধক্যের মতো সমস্যাগুলো থেকে দূরে থাকতে পারবেন ত্বকের হাইড্রেশন নিশ্চিত করলে। অনেকে মনে করেন বর্ষাকালে আর্দ্রতা বৃদ্ধির কারণে আমাদের ত্বকের তেমন হাইড্রেশনের প্রয়োজন হয় না। তবে এই ধারণা সঠিক নয়। বরং আর্দ্রতার ফলে অতিরিক্ত ঘাম হতে পারে, যার ফলে ত্বকের আর্দ্রতা নষ্ট হয়ে যায়। ত্বককে হাইড্রেটেড রাখতে তাই পানি ও পানি জাতীয় খাবার খেতে হবে পর্যাপ্ত পরিমাণে। পাশাপাশি ভালো মানের ময়েশ্চারাইজার এবং হাইড্রেটিং সিরাম ব্যবহার করা জরুরি। প্রয়োজনে চর্মরোগ বিশেষজ্ঞের সাহায্য নিন: বর্ষার সময় ব্রণ, ছত্রাক সংক্রমণ এবং একজিমার মতো সমস্যা দেখা দিতে পারে ত্বকে। এমন সমস্যা মোকাবিলা করতে চর্মরোগ বিশেষজ্ঞের সাহায্য নেওয়া জরুরি। একজন চর্মরোগ বিশেষজ্ঞের সাথে পরামর্শ করা নিশ্চিত করুন যে আপনি যে প্রসাধনী ব্যবহার করছে তা আপনার ত্বক অনুযায়ী সঠিক কিনা। বর্ষায় ত্বকে ব্যবহার করা প্রসাধনীতে এই উপাদানগুলো আছে তো? ক্যামোমাইল প্রশান্তিদায়ক এবং প্রদাহ বিরোধী বৈশিষ্ট্যের জন্য পরিচিত। ত্বক ঠান্ডা রাখতে ও লালভাব কমাতে ক্যামোমাইল কার্যকর হতে পারে। হায়ালুরোনিক অ্যাসিড হাইড্রেশনের জন্য জরুরি। এটি ত্বককে ময়েশ্চারাইজ রাখে কার্যকরভাবে। হায়ালুরোনিক অ্যাসিড সব ধরনের ত্বকের জন্য চমৎকার, বিশেষ করে বর্ষাকালে যখন ত্বকের হাইড্রেশন বজায় রাখা কঠিন হয়ে পড়ে। ভিটামিন ই একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট যা ত্বককে ফ্রি র‍্যাডিকেলের কারণে ক্ষতি থেকে রক্ষা করতে সাহায্য করে। এটিতে ময়শ্চারাইজিং বৈশিষ্ট্যও রয়েছে যা ত্বককে নরম ও মসৃণ রাখে।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত

কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন।

পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২

ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের

২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী।

১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়।

শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য

নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার।


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন। পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২ ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী। ১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়। শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার। পঞ্চগড়ে পারিবারিক দ্বন্দ্বে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে,স্ত্রী আটক আজ অমর একুশে ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে বক্তারা,রুমিন ফারহানা শুধু সংসদ সদস্যই নয়,ওনি ভাষা শহীদ অলি আহাদের মেয়ে কুমারখালী হাসপাতালে ৮ মেডিকেল অফিসারের যোগদান। আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগদানের পরও গ্রেপ্তার দৌলতপুরে রহস্যজনক মৃত্যু, তালাবদ্ধ ঘর থেকে গলিত লাশ উদ্ধার ভিপি নুর প্রতিমন্ত্রী হওয়ার খবরে কুষ্টিয়ায় আনন্দ মিছিল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী।