বলিউড তারকাদের ছাপিয়ে শীর্ষে কোহলি! – দৈনিক গণঅধিকার

বলিউড তারকাদের ছাপিয়ে শীর্ষে কোহলি!

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ জুন, ২০২৪ | ১১:৪৫
শাহরুখ খান আর রণবীর সিং কিংবা বলিউডের বাঘা বাঘা তারকাদের ছাপিয়ে ভারতের সবচেয়ে দামি তারকার খেতাব ছিনিয়ে নিলেন ক্রিকেটার বিরাট কোহলি। তার ব্র্যান্ড ভ্যালু ২২৭.৯ মিলিয়ন মার্কিন ডলার, যার অর্থ প্রায় ১৯ হাজার কোটি টাকা। ২০২২ সালে বিরাটের ব্র্যান্ড ভ্যালু ছিল ১৭৬.৯ মিলিয়ন মার্কিন ডলার। অর্থাৎ একলাফে ২৯% বৃদ্ধি পেয়েছে। কনসালটেন্সি ফার্ম ক্রোল, ভারতের সবচেয়ে প্রভাবশালী সেলিব্রিটি ব্র্যান্ডের তালিকা প্রকাশ করেছে। যার মধ্যে সব বলিউড তারকাদের পেছনে ফেলে বিরাট কোহলি শীর্ষে রয়েছেন। এই তালিকায় ২০৩.১ মিলিয়ন মার্কিন ডলার ব্র্যান্ড ভ্যালু নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন রণবীর সিং। ২০২৩ সাল ছিল শাহরুখের ক্যারিয়ারের সবচেয়ে ব্যবসাসফল বছর। দুটো হাজার কোটির ছবি উপহার দিয়েছেন বাদশা। তবুও বিজ্ঞাপনী জগতে দর খুব বেশি বাড়েনি তার। ক্রোল’স সেলিব্রিটি ব্র্যান্ড ভ্যালুয়েশন রিপোর্ট ২০২৩ শীর্ষক এই প্রতিবেদনে ১২০.৭ মিলিয়ন মার্কিন ডলার ব্র্যান্ড ভ্যালু নিয়ে তৃতীয় স্থানে রয়েছেন শাহরুখ খান। দশম থেকে সোজা ৩ নম্বর স্থানে লাফ মেরেছেন কিং খান। ২০২০ সালের পর এই প্রথমবার প্রথম পাঁচে জায়গা হলো বাদশার। ১১১.৭ মিলিয়ন মার্কিন ডলারের ব্র্যান্ড ভ্যালু নিয়ে চতুর্থ স্থানে রয়েছেন অক্ষয় কুমার। আলিয়া ভাট চতুর্থ থেকে পঞ্চম স্থানে নেমে গেছেন। তার ব্র্যান্ড ভ্যালু ১০১.১০ মিলিয়ন মার্কিন, ৯৬ মিলিয়ন মার্কিন ডলার ব্র্যান্ড ভ্যালু নিয়ে ষষ্ঠ স্থানে রয়েছেন দীপিকা পাড়ুকোন। ক্রোল অনুসারে সেলিব্রিটি ব্র্যান্ড র‌্যাঙ্কিং-এর সেরা ১০- ১. বিরাট কোহলি ২. রণবীর সিং ৩. শাহরুখ খান ৪. অক্ষয় কুমার ৫.আলিয়া ভাট ৬. দীপিকা পাড়ুকোন ৭. এমএস ধোনি ৮. শচীন টেন্ডুলকার ৯. অমিতাভ বচ্চন ১০. সালমান খান প্রোডাক্ট বা ব্র্যান্ড এনডোর্সমেন্ট, ডিজিটাল ক্যাম্পেন, ওয়েবসাইটে উপস্থিতির মতো বিষয় থেকে সম্ভাব্য আয়ের নিরিখে এই ধরনের ভ্যালুয়েশন সম্পর্কে ধারণা করা হয়। যদিও মার্চেন্ডাইজিং থেকে আয়ের বিষয়টি এ ক্ষেত্রে বিবেচিত হয় না। সেলেবদের ব্র্যান্ডের সবচেয়ে বেশি আয় আসে ব্র্যান্ড এনডোর্সমেন্ট থেকেই। তালিকাটা সেই বিবেচনা থেকেই তৈরি বলে করা হয়েছে বলে জানায় সংশ্লিষ্টরা। সূত্র: হিন্দুস্তান টাইমস

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত

কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন।

পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২

ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের

২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী।

১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়।

শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য

নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার।


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন। পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২ ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী। ১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়। শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার। পঞ্চগড়ে পারিবারিক দ্বন্দ্বে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে,স্ত্রী আটক আজ অমর একুশে ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে বক্তারা,রুমিন ফারহানা শুধু সংসদ সদস্যই নয়,ওনি ভাষা শহীদ অলি আহাদের মেয়ে কুমারখালী হাসপাতালে ৮ মেডিকেল অফিসারের যোগদান। আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগদানের পরও গ্রেপ্তার দৌলতপুরে রহস্যজনক মৃত্যু, তালাবদ্ধ ঘর থেকে গলিত লাশ উদ্ধার ভিপি নুর প্রতিমন্ত্রী হওয়ার খবরে কুষ্টিয়ায় আনন্দ মিছিল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী।