বাংলাদেশের মিঠা পানির মাছ আমদানি করতে চায় ভারত – দৈনিক গণঅধিকার

বাংলাদেশের মিঠা পানির মাছ আমদানি করতে চায় ভারত

ডেস্ক নিউজ
আপডেটঃ ২০ সেপ্টেম্বর, ২০২৩ | ৮:০৭
মাছের ব্যাপক চাহিদা থাকলেও পর্যাপ্ত জোগান নেই ভারতে। এমন অবস্থায় শুধু ইলিশ নয়, বাংলাদেশ থেকে মিঠা পানির মাছও আমদানি করতে চায় ভারতের ব্যবসায়ীরা। বুধবার বাংলাদেশ থেকে মিঠা পানির মাছ আমদানির উদ্দেশ্যে পশ্চিমবঙ্গের মালদা জেলার মাহাদিপুর সীমান্ত এলাকায় বৈঠক করেন ভারত ও বাংলাদেশের আমদানি ও রপ্তানিকারক ব্যবসায়ীরা। বৈঠকের পর দুই দেশের ব্যবসায়ীরা জানান, বৈঠক ফলপ্রসূ হয়েছে। দুই দেশের অনুমোদন পেলে শিগগিরই শুরু হবে আমদানি-রপ্তানি। বাঙালির খাবার পাতে অন্যতম প্রয়োজনীয় অনুষঙ্গ মাছ। কিন্তু দীর্ঘদিন ধরেই রয়েছে পর্যাপ্ত জোগানের ঘাটতি। ফলে তরতরিয়ে বাড়ছে দাম। এমন অবস্থায় দামের লাগাম টেনে ধরতে বাংলাদেশের মৎস্যজীবীদের শরণাপন্ন হয়েছেন ভারতের ব্যবসায়ীরা। গত আগস্ট মাসে ভারতের ব্যবসায়িক প্রতিনিধি দল বাংলাদেশ সফর করেন। এর পরেই ভারতীয় ব্যবসায়ীদের আমন্ত্রণে দ্বিতীয় ধাপে ভারত সফর গেছেন বাংলাদেশের ব্যবসায়ীরা। পশ্চিমবঙ্গের মালদা জেলার মাহাদিপুর সীমান্তের ব্যবসায়ীদের সঙ্গে বুধবার দীর্ঘ বৈঠকে বসেন তারা। বৈঠক শেষে রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট মাসুদুর রহমান জানান, সম্প্রতি বাংলাদেশে মিষ্টি পানির মাছের উৎপাদন ব্যাপকভাবে বেড়েছে। প্রায় ৫০ হাজার মেট্রিক টন মিঠা পানির উদ্বৃত্ত থেকে যাচ্ছে বাংলাদেশের। যে মাছ প্রতিবেশী ভারতে এবং বিবিআইএন চুক্তির মাধ্যমে নেপাল এবং ভুটানে রপ্তানির জন্য আমরা বাংলাদেশ সরকারের অনুমতি চেয়েছি। আমরা ভারতে এসেছি নতুন ব্যবসায়িক সম্ভাবনার খোঁজে। মালদা মার্চেন্ট চেম্বার অব কর্মাসের সভাপতি জয়ন্ত কুন্ডু জানান, বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নে এমন বৈঠক অত্যন্ত জরুরি ছিল। বাংলাদেশ থেকে মিঠা পানির মাছ আমদানির জন্য আমাদের রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকারের কিছু অনুমতির প্রয়োজন। সেজন্য আমরাও আবেদন জানিয়েছি। আশা করি খুব শিগগিরই অনুমতি পেয়ে যাব। জয়ন্ত কুন্ডুর দাবি, বেনাপোল বা হিলি হয়ে মাছ ভারতে এলেও তা কলকাতা এবং শিলিগুড়ি থেকে খুব বেশি দূরের জেলার বাজারগুলোতে প্রভাব ফেলতে পারে না। অন্যদিকে বাংলাদেশের রাজশাহীর সোনামসজিদ ও মালদার মাদারীপুর সীমান্ত পশ্চিমবঙ্গের একেবারে মধ্যবর্তী এলাকায়। যেখানে বরিশাল থেকে মাত্র ১০ ঘণ্টায় এবং রাজশাহী থেকে মাত্র ৪ ঘণ্টার কম সময়ে মাছ আমদানি করা সম্ভব এবং তা খুব কম খরচেই পশ্চিমবঙ্গের জেলাগুলোর বাজারে পৌঁছে দেওয়া সম্ভব। ফলে কম দানে ওপার বাংলার তাজা মাছ পৌঁছাবে এপার বাংলার বাঙালির পাতে।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত

কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন।

পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২

ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের

২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী।

১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়।

শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য

নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার।


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন। পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২ ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী। ১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়। শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার। পঞ্চগড়ে পারিবারিক দ্বন্দ্বে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে,স্ত্রী আটক আজ অমর একুশে ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে বক্তারা,রুমিন ফারহানা শুধু সংসদ সদস্যই নয়,ওনি ভাষা শহীদ অলি আহাদের মেয়ে কুমারখালী হাসপাতালে ৮ মেডিকেল অফিসারের যোগদান। আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগদানের পরও গ্রেপ্তার দৌলতপুরে রহস্যজনক মৃত্যু, তালাবদ্ধ ঘর থেকে গলিত লাশ উদ্ধার ভিপি নুর প্রতিমন্ত্রী হওয়ার খবরে কুষ্টিয়ায় আনন্দ মিছিল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী।