বাংলাদেশে আরও বিনিয়োগ করবে আদানি গ্রুপ – দৈনিক গণঅধিকার

বাংলাদেশে আরও বিনিয়োগ করবে আদানি গ্রুপ

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩১ মে, ২০২৪ | ৫:০০
বাংলাদেশের জ্বালানি ও অবকাঠামো খাতে বিনিয়োগ করতে চায় ভারতের আদানি গ্রুপ। গত বুধবার (২৯ মে) ঢাকায় এসে দিনভর দেশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সভা করে আদানির একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল। তারা বাংলাদেশ সরকারের অর্থমন্ত্রী, প্রধানমন্ত্রীর বিদ্যুৎ ও জ্বালানি বিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী, বিদ্যুৎ সচিব হাবিবুর রহমান ও বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান মাহবুবুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করে এই আগ্রহের কথা জানায়। বৈঠকগুলোর নেতৃত্ব দেন আদানি এন্টারপ্রাইজের পরিচালক প্রণব আদানি। সচিবালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে বাংলাদেশে আদানির নতুন বিনিয়োগের ব্যাপারে আলোচনা হয়। প্রণব আদানি বলেন, "বাংলাদেশে বিনিয়োগের বহু সম্ভাবনা রয়েছে। আমরা বাংলাদেশে আরও বিনিয়োগ করতে চাই।" সভায় আদানি এনার্জি সলিউশনসের ব্যবস্থাপনা পরিচালক অনিল সারদানাও উপস্থিত ছিলেন। আদানির প্রতিনিধি দলটি বাংলাদেশকে জানায়, তারা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের মাধ্যমে বাংলাদেশের পাশে থাকতে চান। এছাড়া জাতীয় গ্রিড উন্নয়নে একসঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেন তারা। সেই সঙ্গে সম্প্রতি বাংলাদেশের ওপর দিয়ে বয়ে যাওয়া প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় রিমাল পরবর্তী বিদ্যুৎ খাত পুনরুদ্ধারে যেকোনও সহায়তা প্রদানের আশ্বাস দেন। আদানি প্রতিনিধি দলটি আদানি পাওয়ারের মালিকানাধীন বিশ্বের সবচেয়ে বড় ৩০ গিগাওয়াটের সৌরবিদ্যুৎ ও বায়ুবিদ্যুৎ প্লান্ট (নির্মাণাধীন) পরিদর্শনের আমন্ত্রণ জানান। বর্তমানে আদানি পাওয়ার ভারতের ঝাড়খণ্ডের গোড্ডা পাওয়ার প্লান্টের মাধ্যমে বাংলাদেশে ১ হাজার ৬০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করছে।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত

কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন।

পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২

ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের

২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী।

১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়।

শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য

নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার।


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন। পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২ ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী। ১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়। শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার। পঞ্চগড়ে পারিবারিক দ্বন্দ্বে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে,স্ত্রী আটক আজ অমর একুশে ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে বক্তারা,রুমিন ফারহানা শুধু সংসদ সদস্যই নয়,ওনি ভাষা শহীদ অলি আহাদের মেয়ে কুমারখালী হাসপাতালে ৮ মেডিকেল অফিসারের যোগদান। আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগদানের পরও গ্রেপ্তার দৌলতপুরে রহস্যজনক মৃত্যু, তালাবদ্ধ ঘর থেকে গলিত লাশ উদ্ধার ভিপি নুর প্রতিমন্ত্রী হওয়ার খবরে কুষ্টিয়ায় আনন্দ মিছিল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী।