বাঙালির আবেগ নিয়ে সাকিব-শান্তদের খেলা আর কতদিন চলবে ? – দৈনিক গণঅধিকার

বাঙালির আবেগ নিয়ে সাকিব-শান্তদের খেলা আর কতদিন চলবে ?

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৫ জুন, ২০২৪ | ১১:১৬
বাঙালি মানেই আবেগপ্রবণ। আবেগকে পুঁজি করে নাকি অনেক কিছু করা যায়। টি-টোয়েন্টি বিশ্বকাপে ৩ টি ম্যাচ জিতে দূর আকাশের কোণে সেমিফাইনাল স্বপ্ন দেখাচ্ছিল বাংলাদেশ। যদিও নিজেদের আবেগ সামলে মাঠের পারফরম্যান্স বিবেচনায় তাদের ওপর ভক্তদের ভরসা রাখাটা যে বারবারই হতাশায় রূপ নেয়, তারই জ্বলজ্যান্ত উদাহরণ আবারও দেখা গেলো। কাকডাকা ভোর থেকে যারা প্রস্তুতি নিয়ে খেলা দেখতে বসেছেন, তাদের কষ্টটা অনেক বেশি। শত আবেগের সঙ্গে তীব্র প্রত্যাশা নিয়ে টেলিভিশন সেটের সামনে খেলা দেখতে বসে হৃদয় ভেঙে চুরমার। সেন্ট ভিনসেন্টের আকাশ বুঝি সাকিব-মাহমুদউল্লাহদের জন্য কালো মেঘে ঢাকা পড়েছিল। আফগানিস্তানকে ১১৫ রানে আটকে দিয়েছিল, সেমিফাইনালে যেতে ১২.১ ওভারে করতে হতো ১১৬ রান। এই টার্গেট কি বড্ড দুরূহ ছিল? টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে এসে যদি আফগানদের বিপক্ষে ওভার প্রতি ১০ এর ওপরে রান তুলতে না পারা যায়, তাহলে এতদিন ধরে খেলে এসে লাভটা কী হলো? শুধু কি তাই! সেমিফাইনালে যেতে হলে যেমন ধুন্ধুমার ব্যাটিং করতে হতো, সেটা তা পারেইনি। ২০ ওভারের মধ্যেও আফগানদের অল্প পুঁজিকে পেছনে ফেলতে পারেনি। আগের মতোই বোলিংয়ে সফল তাসকিন-রিশাদরা। কিন্তু যাদের হাতে দলকে সামনের দিকে এগিয়ে নেওয়ার ব্যাটন, সেই ব্যাটাররাই কিনা সেন্ট ভিনসেন্টের নীল জলরাশিতে সবকিছু জলাঞ্জলি দিয়ে এসেছেন। সলিল সমাধি বলা যায়। আফগানিস্তান যদি এত প্রতিকূলতা ছাপিয়ে সেমিফাইনালে জায়গা করে নিতে পারে, তাহলে বাংলাদেশ কেন পারছে না? যেই দলটি নিজেদের মাটির সোঁদা গন্ধ নিতে পারে না বছরের পর বছর, পরজীবী হয়ে অন্য দেশে অনুশীলন করতে হয়, হোম ম্যাচ খেলতে হয়, সেই দলটির টিম স্পিরিট আর পারফরম্যান্স তাদের কোথায় নিয়ে গেছে! আর বাংলাদেশ এত এত সুবিধা পেয়ে ওয়ানডে বিশ্বকাপের পর টি-টোয়েন্টিতেও বাজে পারফরম্যান্সের ধারাবাহিকতা দেখালো। সাকিব আল হাসান-শান্ত-সৌম্যদের ওপর এত ভরসা করে যে দলের লাইনআপ সাজানো, তাদের কিনা আফগানদের বিপক্ষে ম্যাচ জিততে গিয়ে প্রাণ ওষ্ঠাগত! শুধু আফগান কেন। নেদারল্যান্ডস, শ্রীলঙ্কা ও নেপাল ছাড়া আর বাকি দলগুলোর বিপক্ষে ২৪ বছর ধরে টেস্ট খেলুড়ে দেশের হতশ্রী পারফরম্যান্স সবাইকে অবাক করে দিয়েছে। যাদের নামের পেছনে এত তকমা, দেশের মাঠে অনেক কিছু করে ফেলেন। তাদের কিনা একের পর এক বৈশ্বিক প্রতিযোগিতায় খাবি খেতে হয়। এমন দুর্দশাগ্রস্ত ক্রিকেট দল বিশ্বে আর কোনোটি আছে কিনা সংশয় রয়েছে। বলতে পারেন পাকিস্তান-নিউজিল্যান্ড তো সুপার এইটেই উঠতে পারেনি। তারা এই বিশ্বকাপে নানান কারণে পারেনি। এই বলে তাদের ধারাবাহিক নেতিবাচক পারফরম্যান্স তো নেই। তাহলে বাংলাদেশের এমন কেন হবে? কীভাবে ম্যাচ জিততে হয় বাংলাদেশ কিন্তু তা জানে। বিভিন্ন সিরিজে তা করে দেখিয়েছে। ওয়ানডের পর টি-টোয়েন্টি বিশ্বকাপে তা নিমিষেই ভুলে গেছে। এ নিয়ে সাকিব বা শান্ত কেউই কখনও সদুত্তর দিতে পারেননি। কোনও সময় এড়িয়ে গেছেন, আবার কেন এমন হচ্ছে তা নাকি জানেন না! আর আজ তো বিদায় নিয়ে দুঃখ প্রকাশ করতে দেখা গেছে। প্রশ্ন হলো আপনি যদি ধারাবাহিকভাবে খারাপ করতে থাকেন, তাহলে দুঃখ প্রকাশ করে বা ক্ষমা চেয়ে কি তাতে প্রলেপ দিতে পারবেন? ক্ষমা চাওয়া যায় একটি বা দুটি ম্যাচের ফলকে কেন্দ্র করে। এই বলে টানা দুটি বিশ্বকাপে হতশ্রী পারফরম্যান্সের পর এই দুঃখ প্রকাশ করা অনেকটা দায়সারার মতো। যারা কাকডাকা ভোরে বসে খেলা দেখেছেন, অনেক আশা নিয়ে, তাদেরকে এভাবে আশাহত করাটা যেন অভ্যাসে পরিণত হয়েছে। সোশ্যাল মিডিয়াতে স্বাভাবিকভাবে মুন্ডুপাত হচ্ছে। কেউ কেউ তো রাগ বা ক্রোধ থেকে বলছেন আর সাকিব-শান্তদের খেলা দেখবেন না। বাংলাদেশের ক্রীড়ামোদিদের আবেগকে পুঁজি করে যখন একের পর এক বাজে পারফরম্যান্স চলতে থাকে, তখন সমর্থকরা নেতিবাচক কথা বলবেনই। তবে এভাবে কতদিন বাঙালির আবেগ নিয়ে খেলবেন তারা? কবে আমরা পুরোপুরি নিজেদের দারুণভাবে গড়ে তুলে বিশ্বকাপের মতো আসরে অংশ নেবো, আশা অনুরুপ পারফরম্যান্স করতে পারবো! এই প্রশ্নের জবাব কি কেউ দিতে পারবেন?

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত

কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন।

পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২

ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের

২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী।

১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়।

শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য

নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার।


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন। পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২ ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী। ১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়। শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার। পঞ্চগড়ে পারিবারিক দ্বন্দ্বে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে,স্ত্রী আটক আজ অমর একুশে ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে বক্তারা,রুমিন ফারহানা শুধু সংসদ সদস্যই নয়,ওনি ভাষা শহীদ অলি আহাদের মেয়ে কুমারখালী হাসপাতালে ৮ মেডিকেল অফিসারের যোগদান। আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগদানের পরও গ্রেপ্তার দৌলতপুরে রহস্যজনক মৃত্যু, তালাবদ্ধ ঘর থেকে গলিত লাশ উদ্ধার ভিপি নুর প্রতিমন্ত্রী হওয়ার খবরে কুষ্টিয়ায় আনন্দ মিছিল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী।