বাসচাপায় এক মোটরসাইকেলে থাকা ৩ জন নিহত – দৈনিক গণঅধিকার

বাসচাপায় এক মোটরসাইকেলে থাকা ৩ জন নিহত

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৯ জুলাই, ২০২৩ | ৮:২২
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে দূরপাল্লার বাসচাপায় এক মোটরসাইকেলে থাকা ৩ জন আরোহী নিহত হয়েছেন। শুক্রবার দিবাগত রাত ১০টার দিকে কুড়িগ্রাম-ভূরুঙ্গামারী আঞ্চলিক মহাসড়কে উপজেলার আন্ধারীঝাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় ঘাতক বাসটিকে আটক করা গেলেও চালক পলাতক রয়েছে। এ সময় প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। ফলে রাত ১১টা পর্যন্ত ওই রুটে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ ছিল। নিহতরা হলেন- নাগেশ্বরী উপজেলার রামখানা ইউনিয়নের দক্ষিণ রামখানা গ্রামের বাসিন্দা আফতাব হোসেনের পুত্র সাগর (২৪), সোহরাব আলীর পুত্র সুমন (২৩) এবং শাহিন (২৫)। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ভূরুঙ্গামারী থেকে ঢাকাগামী এনা পরিবহনের একটি বাস বেপরোয়া গতিতে যাচ্ছিল। এ সময় কুড়িগ্রাম-ভূরুঙ্গামারী আঞ্চলিক মহাসড়কে আন্ধারীঝাড় এলাকায় বিপরীত দিক থেকে আসা ৩ জন আরোহীসহ একটি মোটরসাইকেলকে পিছন থেকে চাপা দেয়। ঘটনাস্থলেই ৩ জন নিহত হন। ঘটনার সত্যতা নিশ্চিত করে ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রুহুল আমিন বলেন, বাসটি নাগেশ্বরী থানার পুলিশ হেফাজতে রয়েছে। লাশ তাদের পরিবারের নিকট হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে। ঘাতক চালককে ধরতে অভিযান অব্যাহত রয়েছে। বর্তমানে সড়কে চলাচল স্বাভাবিক আছে।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত

কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন।

পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২

ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের

২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী।

১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়।

শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য

নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার।


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন। পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২ ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী। ১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়। শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার। পঞ্চগড়ে পারিবারিক দ্বন্দ্বে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে,স্ত্রী আটক আজ অমর একুশে ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে বক্তারা,রুমিন ফারহানা শুধু সংসদ সদস্যই নয়,ওনি ভাষা শহীদ অলি আহাদের মেয়ে কুমারখালী হাসপাতালে ৮ মেডিকেল অফিসারের যোগদান। আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগদানের পরও গ্রেপ্তার দৌলতপুরে রহস্যজনক মৃত্যু, তালাবদ্ধ ঘর থেকে গলিত লাশ উদ্ধার ভিপি নুর প্রতিমন্ত্রী হওয়ার খবরে কুষ্টিয়ায় আনন্দ মিছিল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী।