বিচ্ছেদের পর সোফির জীবনে নতুন মোড় – দৈনিক গণঅধিকার

বিচ্ছেদের পর সোফির জীবনে নতুন মোড়

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ আগস্ট, ২০২৩ | ৭:৪৩
বিচ্ছেদের পর অনেকটাই জীবন বদলে যাবে সোফির গ্রেগোয়ারের। ১৮ বছরের সম্পর্কের ইতি মোড় ঘুরিয়ে দেবে তার জীবনের। ইতোমধ্যেই তাদের ব্যক্তিগত বাসভবন রিডো কটেজ ছেড়েছেন সোফি। বিশ্বনেতাদের সঙ্গে যে কোনো দাপ্তরিক বৈঠকে আর ট্রুডোর পাশে দেখা যাবে না তাকে। প্রধানমন্ত্রীর কার্যালয়েও থাকবে না কোনো অধিকার। তবে তাদের বাসভবনে নিয়মিত তিনি উপস্থিত হতে পারবেন। সন্তানদেরসহ অভিভাবক হিসাবে দায়িত্ব পালন করবেন তিনি। বর্তমানে তাই ট্রুডোর বাসভবনের কাছাকাছি একটি ব্যক্তিগত বাসভবনে অবস্থান করবেন তিনি। কানাডার আইন অনুযায়ী, প্রধানমন্ত্রীর সহধর্মিণী তার সমর্থনে থেকে দেশের প্রতিনিধিত্বে ভূমিকা পালন করতে পারেন। তবে দাপ্তরিক কোনো উপাধি বহন করতে পারেন না। বিচ্ছেদের পর তাই সোফি সরকারের পক্ষে আর কোনো বক্তৃতা বা জনসাধারণের সম্মুখে আসবেন না। রাষ্ট্রীয় নৈশভোজে যোগ দেবেন না বা বিদেশ সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে ভ্রমণ করবেন না। ফলস্বরূপ, তাকে নিরাপত্তা দিতে সরকারিভাবে আর কোনো সহযোগিতা প্রদান করা হবে না। প্রধানমন্ত্রীর স্ত্রী হিসাবে গ্রেগোয়ার ট্রুডো বিভিন্ন দাতব্য কাজে যুক্ত ছিলেন। তিনি নারীদের অধিকার, মানসিক স্বাস্থ্য সমস্যা, খাওয়ার ব্যাধি, শারীরিক কার্যকলাপ এবং আরও অনেক কিছু নিয়ে কথা বলেছেন। কানাডার প্রতিনিধিত্ব করেছিলেন সব সময়। তবে বিবাহ বিচ্ছেদের পর তিনি তার এ সামাজিক কাজগুলো থেকে সরে যাবেন না বলে ধারণা করা হচ্ছে। ২০১৫ সালে লিবারেল পার্টি প্রথম নির্বাচিত হওয়ার পর থেকে রিডো কটেজ ছিল ট্রুডোদের আবাসস্থল। প্রধানমন্ত্রী হওয়ার পরও ট্রুডোর সরকারি বাসভবন স্যাসেক্সে যাননি।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত

কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন।

পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২

ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের

২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী।

১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়।

শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য

নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার।


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন। পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২ ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী। ১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়। শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার। পঞ্চগড়ে পারিবারিক দ্বন্দ্বে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে,স্ত্রী আটক আজ অমর একুশে ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে বক্তারা,রুমিন ফারহানা শুধু সংসদ সদস্যই নয়,ওনি ভাষা শহীদ অলি আহাদের মেয়ে কুমারখালী হাসপাতালে ৮ মেডিকেল অফিসারের যোগদান। আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগদানের পরও গ্রেপ্তার দৌলতপুরে রহস্যজনক মৃত্যু, তালাবদ্ধ ঘর থেকে গলিত লাশ উদ্ধার ভিপি নুর প্রতিমন্ত্রী হওয়ার খবরে কুষ্টিয়ায় আনন্দ মিছিল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী।