বিটিভিতে ঈদের বিশেষ ৪ নাটক – দৈনিক গণঅধিকার

বিটিভিতে ঈদের বিশেষ ৪ নাটক

ডেস্ক নিউজ
আপডেটঃ ১০ জুন, ২০২৪ | ৫:২৩
দেশের অন্য স্যাটেলাইট চ্যানেলগুলোর মতো বাংলাদেশ টেলিভিশনেও থাকছে ঈদের বিশেষ আয়োজন। ঈদুল আজহা উপলক্ষে সরকারি গণমাধ্যমটি প্রচার করবে বিশেষ ৩ টি একক ও একটি ৪ পর্বের ধারাবাহিক নাটক। বিটিভি কর্তৃপক্ষ জানায়, ঈদের দিন রাত ৮ টার বাংলা সংবাদের পর প্রচার হবে নূরুদ্দিন জাহাঙ্গীরের রচনা ও এল রুমা আকতারের প্রযোজনায় নাটক ‘মধুযাত্রা’। এ নাটকটিতে অভিনয় করেছেন মনোজ প্রামাণিক, নওবা, মোহাম্মদ বারী, জিয়াউল হাসান কিসলু, আক্তারি বেগম, ম আ সালাম, উপমা, উর্মি, মিজানুর রহমান, শ্যামলী, ইমরান, গাজি রোকন, ফাহমিদা শারমিনসহ অনেকে। প্রযোজক এল রুমা আকতার জানান নাটকের গল্প প্রসঙ্গে। ‘মধুযাত্রা’য় দেখা যাবে- বিশ্ববিদ্যালয় থেকে সদ্য পাস করে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করছে মিনু। সে ভালোবাসে মোহিতকে। সকালবেলা দুজনেই সিএনজি করে কমলাপুরের উদ্দেশ্যে যাত্রা করে। মিনু দৌড়ে ট্রেনে উঠতে পারলেও সিএনজি ভাড়া নিয়ে বিড়ম্বনায় পড়ে মোহিত, শেষ পর্যন্ত ট্রেনে উঠতে পারে না। এদিকে মোহিত মিনুর সঙ্গে কথা বলার সময় হাত থেকে টান দিয়ে ছিনতাইকারী মোহিতের ফোনটি নিয়ে পালায়। মিনু কাঁদতে-কাঁদতে ট্রেন থেকে লাফিয়ে পড়ার চেষ্টা করে। কিন্তু ট্রেনের লোকজন তাকে বাধা দেয়। এভাবেই ট্রেনের ভেতর ঘটে যাওয়া ঘটনা ও বাইরে মোহিতের নানা জটিলতার মধ্যে দিয়ে এগিয়ে চলে নাটকটি। ঈদের দ্বিতীয় দিন রাত ৮টার বাংলা সংবাদের পর থাকছে বদরুল আনাম সৌদের রচনা ও আল মামুনের প্রযোজনায় নাটক ‘অবিরাম দেবদাস’। নাটকটিতে অভিনয় করেছেন সাজু খাদেম, জাকিয়া বারী মম, আহসান হাবিব নাসিম, হিল্লোল সরকার, সাইফুল আলম শামীম প্রমুখ। এতে দেখা যাবে, ‘দেবদাস’ সিনেমা দেখার পর দিদারের জীবনে পরিবর্তন আসে। সে নিজেকে দেবদাস ভাবতে শুরু করে। এমনকি এফিডেবিট করে নিজের নাম পাল্টে দেবদাস রাখে। এরপর সে দেবদাসের মতো বেশভূষা ধারণ করে গ্রামের প্রতিটি বাড়িতে পারুকে খুঁজে বেড়ায়। এক বাড়িতে সে পারু নামের একটি মেয়ের দেখা পেয়ে তাকেই পারু ভেবে নেয়। মেয়েটি বিবাহিত। শেষমেশ কী হয় দেবদাসের? জানা যাবে নাটকটির শেষে। ঈদের তৃতীয় দিন রাত ৮টার বাংলা সংবাদের পর প্রচার হবে নূরুদ্দিন জাহাঙ্গীরের গল্পে সুজাত শিমুলের রচনা ও মনিরুল হাসানের প্রযোজনায় নাটক ‘প্রায়শ্চিত্ত’। এ নাটকে অভিনয় করেছেন মামুনুর রশীদ, ওয়াহিদা মল্লিক জলি, নাদিয়া আহমেদ, নূরে আলম নয়ন, শাহেদ শরীফ খান, সামিয়া নাহি, কাজী রাজু, মাসুদ রানা মিঠু, ম. আ. গোলাম, ইকবাল বাবু, শুভাশিস ভৌমিক, সাথী, আনিসুর রহমান, গাজী রোকন, উত্তম ও সুজাত শিমুল। নাটকে দেখা যাবে- রহমতপুর গ্রামের একজন প্রভাবশালী চেয়ারম্যান জাফর আলী। ক্ষমতার অপব্যবহার, লুটপাট ও দখলবাজি করে সে প্রচুর সম্পদের মালিক। এ নিয়ে স্ত্রী-পুত্র-কন্যার সঙ্গে তার মান-অভিমান ঝগড়া। এক কুরবানি ঈদে সে হাঁটের সব চেয়ে বড় গরুটি কিনতে চায়। এ কারণে চলে তার নানান অসৎ প্রস্তুতি। তার অত্যাচারে সাধারণ মানুষের মধ্যে জমা হয় ক্ষোভ ও অভিশাপ। একদিন রাতে দুঃস্বপ্ন দেখে অসুস্থ হয়ে পড়েন চেয়ারম্যান। তারপর তিনি সিদ্ধান্ত নেন দখল করা সম্পদ ফিরিয়ে দিয়ে নিজের প্রায়শ্চিত্ত করবেন এবং সবার আগে নিজের মনের ভেতরকার পশুকে কুরবানি দিবেন। এই ৩ টি একক নাটক ছাড়াও ঈদের আগের দিন থেকে ৩য় দিন পর্যন্ত রোজ বিকাল সাড়ে ৫টায় প্রচার হবে রাইসুল ইসলাম অনিকের রচনা ও আল মামুনের প্রযোজনায় ধারাবাহিক নাটক ‘চার মূর্তি’। নাটকটিতে অভিনয় করেছেন আহসান হাবিব নাসিম, ইন্তেখাব দিনার, সাজু খাদেম, রওনক হাসান ও রুকাইয়া জাহান চমক। নাটকে দেখা যাবে- কবির, মিলন আর জোসেফ ছোটবেলার বন্ধু। ছোটবেলায় খেলার ছলে বোমা ফাটাতে গিয়ে তাদের শ্রবণশক্তি কমে যায়। কানে কম শোনার কারণে তাদের কারও প্রেম টেকে না। একপর্যায়ে রোমানা নামে একটি মেয়ের প্রেমে পড়ে কবির। এদিকে রোমানার ভাই কানে কম শোনায় রোমানা কবিরের প্রতি খুব সাপোর্টিভ। কারণ সে এভাবে ব্যাপারগুলো সামলে অভ্যস্ত। রোমানার বিয়ের প্রস্তাব নিয়ে এই তিন মূর্তি সিলেটে রোমানার বাড়িতে যায়। সেখানে গিয়ে রোমানার ভাই কানে কম শোনার কারণে তিনজনের কথাবার্তা ঠিকমতো বুঝতে না পেরে উল্টো ভুল বোঝার কারণে বিয়েটাই ভেঙে যাওয়ার উপক্রম হয়। রোমানা এই চার মূর্তি কীভাবে সামলাবে, এই নিয়েই হাস্যরসাত্মক নাটক ‘চার মূর্তি’।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত

কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন।

পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২

ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের

২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী।

১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়।

শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য

নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার।


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন। পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২ ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী। ১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়। শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার। পঞ্চগড়ে পারিবারিক দ্বন্দ্বে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে,স্ত্রী আটক আজ অমর একুশে ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে বক্তারা,রুমিন ফারহানা শুধু সংসদ সদস্যই নয়,ওনি ভাষা শহীদ অলি আহাদের মেয়ে কুমারখালী হাসপাতালে ৮ মেডিকেল অফিসারের যোগদান। আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগদানের পরও গ্রেপ্তার দৌলতপুরে রহস্যজনক মৃত্যু, তালাবদ্ধ ঘর থেকে গলিত লাশ উদ্ধার ভিপি নুর প্রতিমন্ত্রী হওয়ার খবরে কুষ্টিয়ায় আনন্দ মিছিল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী।