বিরল ‘হাইব্রিড সূর্যগ্রহণ’ বৃহস্পতিবার! – দৈনিক গণঅধিকার

বিরল ‘হাইব্রিড সূর্যগ্রহণ’ বৃহস্পতিবার!

ডেস্ক নিউজ
আপডেটঃ ২০ এপ্রিল, ২০২৩ | ৫:১০
মহাজাগতিক বিরল হাইব্রিড সূর্যগ্রহণের দৃশ্য কোথায়, কখন, কীভাবে দেখতে পাবেন তা নিয়ে জনমনে নানা জল্পনা-কল্পনা সৃষ্টি হয়েছে। অতীতে এমন গ্রহণের দেখা মিলে ২০১৩ সালে। তবে দুটি ‘হাইব্রিড’ সূর্যগ্রহণের মাঝে সাধারণত ১০০ বছরের বিরতি থাকে বলে জানালেন মহাকাশবিদেরা। বিরল ঘটনা ঘিরে দারুণ কৌতুহল। পৃথিবীর আকাশে সূর্যগ্রহণের সময়ে সোনার আংটি সাদৃশ্য দেখা যাবে। বৃহস্পতিবার (২০ এপ্রিল) পূর্ণগ্রাস সূর্যগ্রহণের সময় বিরল মহাজাগতিক দৃশ্যের সাক্ষী হবে পৃথিবী, জানাল নাসা। বিরল সূর্যগ্রহণের নাম ‘হাইব্রিড’ সূর্যগ্রহণ। যার বিশেষত্ব চাঁদের ছায়া সূর্যের আকৃতির থেকে ছোট হয়। ফলে সূর্যকে চাঁদ পুরোপুরি আড়াল করতে ব্যর্থ হয়। চাঁদের ছায়াকে ছাপিয়ে সূর্যের সোনালি বৃত্ত চারপাশ থেকে দৃশ্যমান হয়। মধ্যখানে অন্ধকার আর চারদিকে রক্তিম সোনালি বলয়ের সূর্যকে দেখতে লাগে খানিকটা সোনার আংটির মতো। যাকে বিরল মহাজাগতিক দৃশ্য বলে অবিহিত করেছেন মহাকাশ বিজ্ঞানীরা। বিরল দৃশ্যর প্রত্যক্ষ দর্শক হতে জনমনে অন্তহীন কৌতূহল। নাসা বলছে, হাইব্রিড সূর্যগ্রহণ দেখা যাবে শুধু একটি শহরেই। অস্ট্রেলিয়ার পশ্চিম উপকূলের এক্সমাউথে দেখা যাবে বিরল দৃশ্য। অস্ট্রেলিয়ার আরও বেশকিছু এলাকা যেমন ফিলিপিন্স, নিউজিল্যান্ড, ইস্ট ইন্ডিজ ও দক্ষিণ পূর্ব এশিয়া থেকে আংশিক হাইব্রিড সূর্যগ্রহণের দেখা মিলবে। ভারতের আকাশে এই সূর্যগ্রহণ দেখা না গেলেও সরাসরি সম্প্রচারে হাইব্রিড সূর্যগ্রহণ দেখতে পাবেন ভারতীয়রা। ২০ এপ্রিল ভারতীয় সময় ভোর ৪টা ৪ মিনিট থেকে সকাল ৭টা ২ মিনিট অবধি দৃশ্যমান হবে নাসা বলছে, ২০২৩ সালের এটি প্রথম সূর্যগ্রহণ। চলতি বছরের শেষ সূর্যগ্রহণ হবে ১৪ অক্টোবরে।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত

কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন।

পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২

ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের

২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী।

১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়।

শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য

নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার।


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন। পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২ ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী। ১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়। শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার। পঞ্চগড়ে পারিবারিক দ্বন্দ্বে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে,স্ত্রী আটক আজ অমর একুশে ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে বক্তারা,রুমিন ফারহানা শুধু সংসদ সদস্যই নয়,ওনি ভাষা শহীদ অলি আহাদের মেয়ে কুমারখালী হাসপাতালে ৮ মেডিকেল অফিসারের যোগদান। আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগদানের পরও গ্রেপ্তার দৌলতপুরে রহস্যজনক মৃত্যু, তালাবদ্ধ ঘর থেকে গলিত লাশ উদ্ধার ভিপি নুর প্রতিমন্ত্রী হওয়ার খবরে কুষ্টিয়ায় আনন্দ মিছিল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী।