নিউজ ডেক্স
আরও খবর
শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য
অনির্দিষ্টকালের জন্য ঢাকা কলেজের বাস চলাচল বন্ধ
৩২ হাজার সহকারী শিক্ষককে দুঃসংবাদ দিলেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা
এইচএসসিতে খাতা চ্যালেঞ্জ: জিপিএ-৫ পেলো ২০১ জন, ফেল থেকে পাস ৩০৮
ঢাবির হলে প্রকাশ্য ও গুপ্ত রাজনীতি বন্ধ ঘোষণা
ওসমানী মেডিকেল কলেজে হোস্টেল সংকট, শিক্ষার্থীদের ক্লাস বর্জন
হিজাব-নিকাব পরা ছাত্রীদের জন্য নতুন সিদ্ধান্ত ঢাবির
‘বিষের বোতল’ হাতে ভাইভা বোর্ডে চাকরি প্রার্থী
মালি পদে নিয়োগ পেতে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বিষের বোতল নিয়ে মৌখিক পরীক্ষায় (ভাইভা) অংশ নেন এক আবেদনকারী। শনিবার (১২ আগস্ট) বিশ্ববিদ্যালয়ে মালিপদের নিয়োগ বোর্ডে এ ঘটনা ঘটে। আবেদনকারীর নাম হাসমত। সে বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকায় বসবাস করেন। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচ এম আলী হাসান।
তিনি বলেন, ওই লোক নিয়োগ পাওয়ার জন্য বিষের বোতল নিয়ে ভাইভা দিতে আসে। পরে আমরা ওসিকে খবর দেই। ওসির উপস্থিতে তার কাছে অঙ্গীকারনামা লিখে নেয়া হয় এবং পরে তাকে ছেড়ে দেয়া হয়।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদ বলেন, দুপুরের দিকে মাননীয় ভাইস চ্যান্সেলরের পিএস আমাকে ফোন দিয়ে একজন এ্যাসিট্যান্ট প্রক্টর নিয়ে আসতে বলেন। আমি সেখানে গিয়ে দেখলাম একটি বিষের বোতল রাখা আছে। এরপর নিয়োগ বোর্ডের সদস্যদের মাধ্যমে জানতে পারলাম ওই লোক নিয়োগ পাওয়ার জন্য বিষের বোতল নিয়ে ভাইভা দিতে আসে। এমনকি সে নিয়োগ না দিলে বিষ খেতে উদ্যত হন। পরে আমরা বিষের বোতল এবং ওসির উপস্থিতিতে ওই লোকের অঙ্গীকারনামা লিখে প্রক্টর অফিসে জমা রেখেছি।
এ বিষয়ে ওসি আননুর জায়েদ বিপ্লব বলেন, ওই লোকের অঙ্গীকারনামা এবং বিষের বোতল বিশ্ববিদ্যালয় প্রক্টরের কাছে জমা রয়েছে। আমাদের কাছে তারা হস্তান্তর করেনি৷ হস্তান্তর করলে আমরা আইনী প্রক্রিয়ায় এগোতে পারব।



দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।