বুয়েটের ২৬ শিক্ষার্থীসহ ৩২ জনের জামিন মঞ্জুর – দৈনিক গণঅধিকার

বুয়েটের ২৬ শিক্ষার্থীসহ ৩২ জনের জামিন মঞ্জুর

ডেস্ক নিউজ
আপডেটঃ ৭ আগস্ট, ২০২৩ | ৭:৪৮
সুনামগঞ্জে টাঙ্গুয়ার হাওড়ে বেড়ানোর নাম করে রাষ্ট্রবিরোধী বৈঠক করার অভিযোগে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ২৬ জন শিক্ষার্থীসহ গ্রেফতারকৃত ৩২ জনের জামিন মঞ্জুর করা হয়েছে। বুধবার দুপুর ১টায় সুনামগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ফারহান সাদিকের আদালত তাদের জামিন মঞ্জুরের আদেশ দেন। বিষয়টি সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি মো. তৈয়বুর রহমান বাবুল নিশ্চিত করেছেন। তিনি বলেন, টাঙ্গুয়ার হাওড়ে ঘুরতে আসা গ্রেফতার শিক্ষার্থীদের জন্য আজ আমরা জামিন আবেদন করি। আদালত আমাদের কথা শুনেছেন, সরকার পক্ষের কথাও শুনেছেন। আদালত সন্তুষ্ট হয়ে প্রত্যেক আসামিকে ৫ হাজার টাকার বন্ডে মুক্তি প্রদান করেছেন। এর মধ্যে দুইজন শিশু আছে, তাদের জন্যও আমরা জামিনের প্রার্থনা করেছি। এই শিশুদের শুনানি হবে শিশু আদালতে। আমরা আজকেই শুনানি করব, আশা করছি আমরা ন্যায়বিচার পাবো। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা বাজারের নৌকাঘাট থেকে রোববার সকালে একটি নৌকা নিয়ে বুয়েটের ২৬ জনসহ মোট ৩৪ শিক্ষার্থী ঘুরতে যান টাঙ্গুয়ার হাওড়ে। বেড়ানোর এক পর্যায়ে দুপুরের দিকে পাটলাই নদী দিয়ে ট্যাকেরঘাট পর্যটন এলাকায় যাওয়ার পথে নতুন বাজারের সামনে নৌকাটিকে আটক করে পুলিশের দুটি স্পিডবোট। আরও পড়ুন: হাওড়ে বেড়াতে গিয়ে বুয়েটের ২৪ শিক্ষার্থীসহ গ্রেফতার ৩৪ এ সময় ৩৪ শিক্ষার্থীকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। পরে সোমবার তাহিরপুর থানার এসআই মো. রাশেদুল কবির বাদী হয়ে তাহিরপুর থানায় সন্ত্রাসবিরোধী আইন ২০০৯ (সংশোধনী ২০১৩) এর বিভিন্ন ধারায় মামলা করেন। তারা জামায়াত-শিবিরের রাজনীতির সঙ্গে সরাসরি সম্পৃক্ত এবং গোপনে মিটিং করতেই সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার টাঙ্গুয়ার হাওড়ে এসেছিলেন বলে পুলিশ দাবি করেছে।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত

কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন।

পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২

ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের

২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী।

১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়।

শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য

নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার।


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন। পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২ ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী। ১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়। শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার। পঞ্চগড়ে পারিবারিক দ্বন্দ্বে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে,স্ত্রী আটক আজ অমর একুশে ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে বক্তারা,রুমিন ফারহানা শুধু সংসদ সদস্যই নয়,ওনি ভাষা শহীদ অলি আহাদের মেয়ে কুমারখালী হাসপাতালে ৮ মেডিকেল অফিসারের যোগদান। আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগদানের পরও গ্রেপ্তার দৌলতপুরে রহস্যজনক মৃত্যু, তালাবদ্ধ ঘর থেকে গলিত লাশ উদ্ধার ভিপি নুর প্রতিমন্ত্রী হওয়ার খবরে কুষ্টিয়ায় আনন্দ মিছিল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী।