বেল খেলে যত উপকার – দৈনিক গণঅধিকার

বেল খেলে যত উপকার

ডেস্ক নিউজ
আপডেটঃ ২২ মে, ২০২৪ | ১১:৫২
প্রচণ্ড গরমে কোমল পানীয় না খেয়ে খান বেলের শরবত। প্রাণ জুড়ানোর পাশাপাশি আপনাকে সুস্থ রাখতেও বেলের জুড়ি নেই। বেল খেলে অবসাদ ও পানিশূন্যতা দূর হয়। আয়ুর্বেদশাস্ত্রেও বেলের নানা উপকারিতার কথা উল্লেখ রয়েছে। পানির পাশাপাশি বেলে রয়েছে প্রোটিন, স্নেহ পদার্থ, শর্করা, ভিটামিন এ, ভিটামিন সি, ক্যারোটিন, ক্যালসিয়াম, আয়রন, ফসফরাস, থায়ামিন ও ফাইবারের পাশাপাশি আরও নানা উপকারী উপাদান। বেলের ভেতরে থাকা শাঁস সরাসরি খেতে পারেন, আবার শরবত বানিয়েও খেতে পারেন। জেনে নিন বেল খেলে কোন কোন উপকারিতা পাওয়া যাবে। ভারতীয় আয়ুর্বেদ বিশেষজ্ঞ দীক্ষা ভাবসার জানান, বেল খেলে হজমে উপকার মেলে। হজমের গণ্ডগোল থাকলে বেল খুবই উপকারী। এছাড়াও বেল খেলে কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর হয়। বেল পেট ঠান্ডা রাখে। গরমের সময় বেলের শরবত খেলে হিটস্ট্রোকের ঝুঁকি কমে। বেলে থাকে প্রচুর পরিমাণে ফাইবার বা আঁশ থাকে। ফলে অন্ত্রের স্বাস্থ্যের জন্য ভালো এটি। বেলে থাকা ভিটামিন এ দৃষ্টিশক্তি ভালো রাখে। শরীর থেকে দূষিত পদার্থ বের করে দেয় বেল। পাশাপাশি রক্ত সঞ্চালন স্বাভাবিক রাখতে সাহায্য করে। বেলে থাকা অ্যান্টিঅক্সিডেন্টাল গুণ ক্যানসার প্রতিরোধক হিসেবে কাজ করে। বেল থেকে পাওয়া বিটাক্যারোটিন মানবদেহের টিউমার কোষের বৃদ্ধি রোধ করে। ভিটামিন সি মেলে উপকারী বেল থেকে। এই ভিটামিন আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়তা করে। নিয়মিত বেল খেলে ত্বক মসৃণ ও ব্রণমুক্ত থাকে। বেলে অ্যান্টিমাইক্রোবিয়াল বৈশিষ্ট্য রয়েছে যা ক্ষতিকারক ব্যাকটেরিয়ার বৃদ্ধিকে বাধা দিয়ে ব্যাকটেরিয়া থেকে হওয়া ডায়রিয়া উপশমে সাহায্য করে। ফলটিতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যা দীর্ঘস্থায়ী রোগের ঝুঁকি কমাতে সাহায্য করে। তথ্যসূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস ও টাইমস অব ইন্ডিয়া

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত

কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন।

পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২

ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের

২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী।

১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়।

শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য

নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার।


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন। পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২ ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী। ১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়। শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার। পঞ্চগড়ে পারিবারিক দ্বন্দ্বে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে,স্ত্রী আটক আজ অমর একুশে ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে বক্তারা,রুমিন ফারহানা শুধু সংসদ সদস্যই নয়,ওনি ভাষা শহীদ অলি আহাদের মেয়ে কুমারখালী হাসপাতালে ৮ মেডিকেল অফিসারের যোগদান। আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগদানের পরও গ্রেপ্তার দৌলতপুরে রহস্যজনক মৃত্যু, তালাবদ্ধ ঘর থেকে গলিত লাশ উদ্ধার ভিপি নুর প্রতিমন্ত্রী হওয়ার খবরে কুষ্টিয়ায় আনন্দ মিছিল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী।