ব্যাংকের মূলধন সংরক্ষণে দক্ষিণ এশিয়ায় সর্বনিম্নে বাংলাদেশ – দৈনিক গণঅধিকার

ব্যাংকের মূলধন সংরক্ষণে দক্ষিণ এশিয়ায় সর্বনিম্নে বাংলাদেশ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৬ আগস্ট, ২০২৩ | ১০:৫২
ব্যাংকগুলোর ‘ঝুঁকিপূর্ণ সম্পদের বিপরীতে মূলধন সংরক্ষণের হার’-এর ক্ষেত্রে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান সর্বনিম্নে। এমন কি দেউলিয়া হয়ে যাওয়া শ্রীংলকার ব্যাংকগুলোর চেয়েও বাংলাদেশের ব্যাংকগুলোর মূলধন সংরক্ষণের হার কম। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে মূলধন সংরক্ষণে শীর্ষে রয়েছে ভারত। এরপর পাকিস্তান ও শ্রীলংকা। সবার নিচে রয়েছে বাংলাদেশ। গত রোববার প্রকাশিত বাংলাদেশ ব্যাংকের আর্থিক স্থিতিশীলতা প্রতিবেদন-২০২২ থেকে এসব তথ্য পাওয়া গেছে। বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী, ২০২২ সালে ভারতের ব্যাংকগুলোর মূলধন রাখার হার ছিল ১৬ শতাংশ। পাকিস্তানের ১৬ দশমিক ৬ শতাংশ, শ্রীলংকার ১৫ দশমিক ৩ শতাংশ এবং বাংলাদেশের ১১ দশমিক ৮৩ শতাংশ। বৈশ্বিক মন্দার কারণে ২০২১ সালের তুলনায় ২০২২ সালে বাংলাদেশ ছাড়া দক্ষিণ এশিয়ার অন্য দেশগুলোর মূলধন রাখার হার কমেছে। কিন্তু বাংলাদেশের বেড়েছে। ২০১৮ সাল থেকে বাংলাদেশের ব্যাংকগুলোর মূলধন রাখার হার বাড়ছে। অন্যান্য দেশগুলোরও বাড়ছিল। কিন্তু তাদের ২০২১ সালের তুলনায় ২০২২ সালে কমে গেছে। সূত্র জানায়, যে ব্যাংকের মূলধন যত বেশি থাকবে, ওই ব্যাংক আর্থিকভাবে তত শক্তিশালী। বাংলাদেশে ঝুঁকিপূর্ণ সম্পদের বিপরীতে ব্যাংকগুলোকে কমপক্ষে ১০ শতাংশ মূলধন রাখতে হয়। কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী, ২০২২ সালের ডিসেম্বর পর্যন্ত ১০ শতাংশের কম মূলধন ছিল ১১টি ব্যাংকের। ১০ শতাংশের বেশি থেকে সাড়ে ১২ শতাংশের কম মূলধন ছিল ৫টি ব্যাংকের। ২০ শতাংশের বেশি মূলধন রয়েছে মাত্র ১২টি ব্যাংকের। ব্যাংকিং খাতের বড় তিনজন ঋণ গ্রহীতা কোনো কারণে ঋণ খেলাপি হলে ২২টি ব্যাংক মূলধন ঘাটতিতে পড়বে। এদিকে বিশ্বব্যাংকের এক প্রতিবেদনে বলা হয়, দক্ষিণ এশিয়ায় খেলাপি ঋণে আগে শীর্ষে ছিল বাংলাদেশ। এখন শীর্ষে চলে এসেছে শ্রীলংকা। তাদের মোট ঋণের ১১ শতাংশ খেলাপি। এরপরেই রয়েছে বাংলাদেশ। খেলাপি ঋণের হার প্রায় ৯ শতাংশ। সবচেয়ে কম খেলাপি ঋণ নেপালের, ২ শতাংশের কম। সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ও শ্রীলংকায় খেলাপি ঋণের হার বাড়ছে। বৈশ্বিক মন্দার কারণে অর্থনৈতিকভাবে প্রচন্ড সংকটে পড়েছে শ্রীলংকা ও পাকিস্তান।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত

কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন।

পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২

ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের

২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী।

১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়।

শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য

নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার।


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন। পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২ ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী। ১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়। শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার। পঞ্চগড়ে পারিবারিক দ্বন্দ্বে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে,স্ত্রী আটক আজ অমর একুশে ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে বক্তারা,রুমিন ফারহানা শুধু সংসদ সদস্যই নয়,ওনি ভাষা শহীদ অলি আহাদের মেয়ে কুমারখালী হাসপাতালে ৮ মেডিকেল অফিসারের যোগদান। আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগদানের পরও গ্রেপ্তার দৌলতপুরে রহস্যজনক মৃত্যু, তালাবদ্ধ ঘর থেকে গলিত লাশ উদ্ধার ভিপি নুর প্রতিমন্ত্রী হওয়ার খবরে কুষ্টিয়ায় আনন্দ মিছিল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী।