ভারত-অস্ট্রেলিয়া ম্যাচে বৃষ্টি হলে কী হবে ? – দৈনিক গণঅধিকার

ভারত-অস্ট্রেলিয়া ম্যাচে বৃষ্টি হলে কী হবে ?

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৪ জুন, ২০২৪ | ৩:৪৩
চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইটের গ্রুপ-১ এর খেলা শেষ বেলায় এসে ভীষণ জমে উঠেছে। এখন চার দলেরই নানা হিসেব-নিকেশে সেমিফাইনালে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সেই হিসেব নিকেশ আরও পরিষ্কার হয়ে যাবে সোমবার (২৪ জুন) রাত সাড়ে ৮টায় শুরু হতে যাওয়া অস্ট্রেলিয়া-ভারত ম্যাচে। তবে এই ম্যাচে আরেকটি বিষয়ও প্রভাব বিস্তার করতে পারে। সেটা হচ্ছে বৃষ্টি! সেন্ট লুসিয়ার ড্যারেন স্যামি স্টেডিয়ামের ম্যাচটি রোহিত শর্মাদের কাছে ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে হারের বদলা নেওয়ার সুযোগ। স্থানীয় পূর্বাভাসে বলা হয়েছে সকালে বৃষ্টির সম্ভাবনা থাকলেও দিন যত গড়াবে সেটার উন্নতিও ঘটতে পারে। মোট কথা ক্যারিবিয়ানের চিরাচরিত আবহাওয়া আজকের ম্যাচে প্রভাব ফেলতে পারে। সেক্ষেত্রে দেখে নেওয়া যাক বৃষ্টিতে ম্যাচ ভাসলে অবস্থা কী দাঁড়াবে। ম্যাচ বৃষ্টিতে ভাসলে দুই দলই পয়েন্ট ভাগাভাগি করে নেবে। সেক্ষেত্রে ঝামেলা ছাড়াই সেমিফাইনালে চলে যাবে ভারত। অস্ট্রেলিয়ার পয়েন্ট তিন হয়ে গেলে তখন তাদের আফগানিস্তান-বাংলাদেশ ম্যাচের দিকে তাকিয়ে থাকতে হবে। আশায় থাকতে হবে এই ম্যাচটিও যেন বৃষ্টিতে ভেসে যায় কিংবা আফগানদের বিপক্ষে বাংলাদেশের জয়। দুটি ম্যাচই যদি বৃষ্টিতে ভাসে, তখন শ্রেয়তর নেটরানরেটে অস্ট্রেলিয়া আফগানদের টপকে সেমিফাইনালে চলে যাবে। বাংলাদেশের কাছে হারলে ২ পয়েন্ট নিয়ে আফগানরা বিদায় নেবে সুপার এইট থেকে। অজিরা তখন ৩ পয়েন্ট নিয়ে সেমিফাইনাল নিশ্চিত করবে। টুর্নামেন্টে এখনও অপরাজিত ভারত এই গ্রুপ থেকে শেষচারে যাওয়ার জন্য সবচেয়ে এগিয়ে। ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা দলটির রানরেট এখন +২.৪২৫। অস্ট্রেলিয়া ২ পয়েন্ট আর +০.২২৩ নেট রানরেট নিয়ে দুইয়ে অবস্থান করছে। আজ হারলেই দলটি ছিটকে যাওয়ার শঙ্কায় পড়ে যাবে। আফগানিস্তানও ২ পয়েন্ট আর -০.৬৫০ রান রেট নিয়ে আছে তিন নম্বরে। বাংলাদেশের অর্জন এখনও শূন্য। তলানিতে থাকা দলটির নেটরানরেট -০২.৪৮৯।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত

কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন।

পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২

ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের

২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী।

১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়।

শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য

নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার।


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন। পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২ ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী। ১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়। শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার। পঞ্চগড়ে পারিবারিক দ্বন্দ্বে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে,স্ত্রী আটক আজ অমর একুশে ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে বক্তারা,রুমিন ফারহানা শুধু সংসদ সদস্যই নয়,ওনি ভাষা শহীদ অলি আহাদের মেয়ে কুমারখালী হাসপাতালে ৮ মেডিকেল অফিসারের যোগদান। আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগদানের পরও গ্রেপ্তার দৌলতপুরে রহস্যজনক মৃত্যু, তালাবদ্ধ ঘর থেকে গলিত লাশ উদ্ধার ভিপি নুর প্রতিমন্ত্রী হওয়ার খবরে কুষ্টিয়ায় আনন্দ মিছিল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী।