ভুলেও গুগলে এই ৫ সমস্যার সমাধান খুঁজবেন না! – দৈনিক গণঅধিকার

ভুলেও গুগলে এই ৫ সমস্যার সমাধান খুঁজবেন না!

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৭ ডিসেম্বর, ২০২৪ | ১১:১৫
যেকোনো তথ্যের প্রয়োজন হলেই আমরা শরণাপন্ন হই গুগলের। তবে যারা সবকিছুতেই গুগলের ওপর নির্ভর করেন, তাদের জন্য রয়েছে সতর্কতা সংকেত। গুগলে দেখা অনেক জিনিস আপনার জন্য ক্ষতির কারণ হতে পারে। কারণ গুগল কেবল একটি অনলাইন প্ল্যাটফর্ম দেয় যেখানে বিভিন্ন ওয়েবসাইটের তথ্য দেখা যায়। তাই গুগলে দেখা সব তথ্য যে সঠিক ও নির্ভুল হবে, এটা মনে করার কোনও কারণ নেই। তাই গুগলের অনুসন্ধান বাক্সে সব সমস্যার সমাধান খুঁজতে যাবেন না। জেনে নিন কোন কোন সমস্যার সমাধান গুগলে খুঁজবেন না। ১। কোনও সফটওয়্যার প্রয়োজন হলে সেটা গুগলে সার্চ করতে যাবেন না। কারণ, দুর্বৃত্তরা কারসাজি করে অনেক সফটওয়্যার ডাউনলোডের জন্য প্রলুব্ধ করতে পারে। মনে রাখতে হবে, ভুয়া অ্যাপ বা সফটওয়্যার ডাউনলোড করলে আপনার ডিভাইসে ম্যালওয়্যার চলে আসতে পারে। এতে আপনার ব্যক্তিগত তথ্য চুরি হতে পারে। মোবাইল অ্যাপ বা সফটওয়্যার ডাউনলোড করতে সরাসরি অ্যান্ড্রয়েডের জন্য গুগল প্লে বা আইফোনের জন্য অ্যাপ স্টোরে যান। ২। অসুস্থতার জন্য ওষুধ খুঁজবেন না গুগলে। গুগলে দেখা তথ্য অনুযায়ী ওষুধ কিনে বিপদে পড়তে পারেন। এসব ক্ষেত্রে অবশ্যই চিকিৎসকের পরামর্শে ওষুধ সেবন করবেন। ৩। ব্যাংকের সেবা সম্পর্কে জানতে বা জরুরি কোনও তথ্য জানতে গুগল করবেন না। বরং আপনি যে ব্যাংকে লেনদেন করেন তাদের অনলাইন ঠিকানাটা মনে রাখুন। সঠিক ইউআরএল বা লিংক ছাড়া অনলাইনে খুঁজে তাদের সাইট বা সেবা সম্পর্কে জানার চেষ্টা করলে প্রতারণার শিকার হতে পারেন। কারণ অনেক সময় ব্যাংকের ওয়েবসাইটের আদলে ফিশিং সাইট তৈরি করে রাখে দুর্বৃত্তরা। ভুলে এমন কোনও সাইটে গিয়ে নিজের আইডি-পাসওয়ার্ড দিয়ে ফেললেই সর্বনাশ। ৪। গ্রাহক সেবার নম্বর খুঁজবেন না গুগলে। দুর্বৃত্তরা অনলাইনে বিভিন্ন সেবার ভুয়া নম্বর ও ওয়েবসাইট দিয়ে রাখে। অনেকেই গুগলে গিয়ে ভুয়া সাইটের নম্বর নিয়ে ফোন করে প্রতারিত হন। গুগলে এখন পর্যন্ত সবচেয়ে বেশি স্ক্যামের শিকার হন গ্রাহক সেবার নম্বর খোঁজ করতে গিয়ে। ৫। ‘ফ্রি অ্যান্টিভাইরাস’ খোঁজ করতে যাবেন না গুগলে। অসংখ্য ভুয়া সফটওয়্যার রয়েছে গুগলে, যা আপনার ডিভাইসের জন্য ক্ষতির কারণ হতে পারে।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত

কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন।

পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২

ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের

২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী।

১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়।

শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য

নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার।


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন। পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২ ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী। ১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়। শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার। পঞ্চগড়ে পারিবারিক দ্বন্দ্বে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে,স্ত্রী আটক আজ অমর একুশে ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে বক্তারা,রুমিন ফারহানা শুধু সংসদ সদস্যই নয়,ওনি ভাষা শহীদ অলি আহাদের মেয়ে কুমারখালী হাসপাতালে ৮ মেডিকেল অফিসারের যোগদান। আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগদানের পরও গ্রেপ্তার দৌলতপুরে রহস্যজনক মৃত্যু, তালাবদ্ধ ঘর থেকে গলিত লাশ উদ্ধার ভিপি নুর প্রতিমন্ত্রী হওয়ার খবরে কুষ্টিয়ায় আনন্দ মিছিল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী।