ভূতুড়ে বিলে গ্রাহকের নাভিশ্বাস: বিদ্যুৎ বিভাগের কার্যকর উদ্যোগ প্রয়োজন – দৈনিক গণঅধিকার

ভূতুড়ে বিলে গ্রাহকের নাভিশ্বাস: বিদ্যুৎ বিভাগের কার্যকর উদ্যোগ প্রয়োজন

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৬ সেপ্টেম্বর, ২০২৩ | ৪:৪৩
একে তো নিত্যপণ্যের আকাশছোঁয়া দাম, তার ওপর এর সঙ্গে যুক্ত হয়েছে বিদ্যুতের অতিরিক্ত বিল; মোটাদাগে যাকে বলা যায় ‘মড়ার উপর খাঁড়ার ঘা’। সোমবার খবরে প্রকাশ, গত এপ্রিলের পর থেকে অধিকাংশ গ্রাহকের বিল দ্বিগুণের বেশি আসছে। দিন দিন বিলের এই উত্তাপ বেড়েই চলেছে। আগে যাদের বিল গড়ে ১২শ থেকে ১৫শ টাকা আসত, এখন তাদের বিল আসছে সাড়ে ৩ হাজার টাকার বেশি। মে-জুন মাসে কারও কারও এই বিল এসেছিল ৭-৮ হাজার টাকা পর্যন্ত। গ্রাহকদের অভিযোগ, বিতরণ কোম্পানিগুলো পরিকল্পিতভাবে এ কাজ করছে। আবার রাজধানীর অনেক প্রিপেইড মিটার নষ্ট হলেও তা মেরামত করা হচ্ছে না। এ সুযোগে তাদেরও অতিরিক্ত বিল জমা দিতে বলা হচ্ছে বলে অভিযোগ। ভূতুড়ে বিলের অভিযোগ রাজধানী ছাড়িয়ে প্রায় সারা দেশেই ছড়িয়ে পড়েছে। বিদ্যুৎ কোম্পানিগুলো চলতি বছর তিন দফায় মূল্যবৃদ্ধির যুক্তি দাঁড় করালেও বিশ্লেষকরা বলছেন, সিস্টেম লস কমাতেই গ্রাহকের বিলে বাড়তি বোঝা যোগ করা হচ্ছে। বিদ্যুৎ বিভাগ মিটারে প্রদর্শিত ইউনিটের চেয়ে অতিরিক্ত যোগ করে বিল করে-এ অভিযোগ অনেক দিনের। বিল সমন্বয়ের নিয়ম হচ্ছে, বিদ্যুৎ বেশি ব্যবহার করলে প্রতি ইউনিটের মূল্যে তারতম্য ঘটবে। যেমন, প্রথম লাইফ লাইনে অর্থাৎ ০-৫০ ইউনিট পর্যন্ত ব্যবহার করলে ইউনিটপ্রতি দাম হবে ৪.৩৫ টাকা। ২০১ থেকে ৩০০ ইউনিট পর্যন্ত ব্যবহারে দাম হবে ৬.৯৫ টাকা, ৩০১ থেকে ৪০০ পর্যন্ত ব্যবহারে ৭.৩৪ টাকা। এভাবে ষষ্ঠ ধাপ অর্থাৎ ৬০০-এর ঊর্ধ্বে ব্যবহারে ইউনিটপ্রতি দাম হবে ১৩.২৬ টাকা। বিল সমন্বয়ের ক্ষেত্রে অনেক মিটার রিডার টার্গেট পূরণে এই সুযোগকে কাজে লাগিয়ে বাড়তি ইউনিট যোগ করে ধাপ পরিবর্তন করেন বলেও অভিযোগ আছে। ফলে স্বাভাবিকভাবেই বিলের পরিমাণ বেড়ে যায়। আবার সরকারের সঙ্গে চুক্তিভিত্তিক বিতরণ কোম্পানিগুলো অর্থবছর শেষে লক্ষ্যমাত্রা পূরণে তথা ঘাটতি মেটাতে গ্রাহকদের ওপর অতিরিক্ত বিদ্যুৎ বিল চাপিয়ে দেয় বলেও অভিযোগ রয়েছে। এদিকে বিলের কারসাজিতে যখন বৈধ গ্রাহকদের নাভিশ্বাস উঠেছে, তখন বিদ্যুৎ বিভাগের কারও কারও যোগসাজশে অবৈধ সংযোগ নিয়ে অবাধে এর ব্যবহারও হচ্ছে। ফলে সরকার রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে, মেটাতে হচ্ছে ভর্তুকি। মূল্যস্ফীতির এ দুঃসময়ে জনসাধারণের সঙ্গে বিদ্যুৎ বিভাগের এমন কর্মকাণ্ড কোনোভাবেই কাম্য নয়। বরং এ খাতে অপচয় ও দুর্নীতি কমিয়ে বিদ্যুতের দাম সহনীয় করাটাই কাম্য। বিদ্যুৎ বিভাগ বিষয়টির দ্রুত সমাধান করে গ্রাহকদের ভোগান্তি কমাবে, এটাই প্রত্যাশা।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত

কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন।

পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২

ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের

২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী।

১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়।

শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য

নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার।


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন। পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২ ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী। ১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়। শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার। পঞ্চগড়ে পারিবারিক দ্বন্দ্বে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে,স্ত্রী আটক আজ অমর একুশে ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে বক্তারা,রুমিন ফারহানা শুধু সংসদ সদস্যই নয়,ওনি ভাষা শহীদ অলি আহাদের মেয়ে কুমারখালী হাসপাতালে ৮ মেডিকেল অফিসারের যোগদান। আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগদানের পরও গ্রেপ্তার দৌলতপুরে রহস্যজনক মৃত্যু, তালাবদ্ধ ঘর থেকে গলিত লাশ উদ্ধার ভিপি নুর প্রতিমন্ত্রী হওয়ার খবরে কুষ্টিয়ায় আনন্দ মিছিল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী।