ময়মনসিংহেও কুমিল্লার মতো ৪ গোল করতে চান দিয়াবাতে! – দৈনিক গণঅধিকার

ময়মনসিংহেও কুমিল্লার মতো ৪ গোল করতে চান দিয়াবাতে!

ডেস্ক নিউজ
আপডেটঃ ২২ মে, ২০২৪ | ১২:১৯
কুমিল্লাতে আবাহনীর বিপক্ষে চার গোল করে আলোড়ন তুলেছিলেন মোহামেডানের মালি স্ট্রাইকার সুলেমানে দিয়াবাতে। দারুণ এক উপভোগ্য ম্যাচ উপহার দিয়েছিল দুই দল। ১২০ মিনিটের ম্যাচ ৪-৪ গোলে ড্রয়ের পর টাইব্রেকারে গড়ায় খেলা। সেখানে সাদা-কালোরা ৪-২ গোলে জিতে ফেডারেশন কাপ চ্যাম্পিয়ন হয়। শ্রেষ্ঠত্ব ধরে রাখার লক্ষ্যে বুধবার ময়মনসিংহে শক্তিধর বসুন্ধরা কিংসকে হারাতে চায় মোহামেডান। আগের আসরের ফাইনালে চার গোল করা দিয়াবাতে প্রয়োজনে কালও একের পর এক লক্ষ্যভেদ করে সমর্থকদের উচ্ছ্বাসে ভাসাতে চাইছেন। ফাইনাল নিয়ে আশাব্যঞ্জক কথা শোনালেন মোহামেডানের অন্যতম তারকা দিয়াবাতে, ‘হ্যাঁ, এটা ফুটবল। আমাদেরও ভালো দিন আছে, ভালো খেলোয়াড়ও। এখানে যে কোনও কিছু হতে পারে। আমরা শতভাগ দিবো ইনশাআল্লাহ। ফাইনালে আমাদের খেলতে ভালো লাগে, শেষবার আমরা ফাইনাল জিতেছিলাম। ইনশাআল্লাহ, এবারও আমরা এই ফাইনাল জেতার চেষ্টা করবো।’ আগের ফাইনালে চার গোলের কথা মনে করিয়ে দিতেই দিয়াবাতের সোজাসাপ্টা কথা, ‘গত বছর কখনও ভাবিনি যে আমি চার গোল করতে পারবো। যেটা বললাম, এটাই ফুটবল। এই বছরও আমি আমার সেরাটা চেষ্টা করেছি। যে কোনও দলের হয়ে আমি গোলের চেষ্টা করি, একটি, দুটি, তিনটি কিংবা আরও বেশি। যদি সেটা হয় তো আলহামদুলিল্লাহ, না হলেও আলহামদুলিল্লাহ। সব খেলোয়াড় ভালো অবস্থায় আছে, কোনও ইনজুরি নেই। মানসিকভাবেও সবাই দারুণ, আলহামদুলিল্লাহ। আমরা জেতার জন্যই লড়বো ইনশাআল্লাহ।’ তবে মোজাফফরভ-দিয়াবাতেদের সঙ্গে লড়াই হবে রবিনিয়ো-মিগেল-দোরিয়েলতনদের। এই ব্রাজিলিয়ানত্রয়ী যে ভয়ঙ্কর হয়ে উঠতে পারে, তা আগেই প্রমাণিত হয়েছে। লিগের শেষ ম্যাচে তো সাদা-কালোরা সুবিধা করতে পারেনি। তাই দিয়াবাতে-মোজাফফরভদের সঙ্গে তিন ব্রাজিলিয়ানের লড়াইটা জম্পেশ হওয়ার ইঙ্গিত মিলছে।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত

কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন।

পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২

ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের

২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী।

১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়।

শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য

নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার।


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন। পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২ ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী। ১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়। শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার। পঞ্চগড়ে পারিবারিক দ্বন্দ্বে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে,স্ত্রী আটক আজ অমর একুশে ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে বক্তারা,রুমিন ফারহানা শুধু সংসদ সদস্যই নয়,ওনি ভাষা শহীদ অলি আহাদের মেয়ে কুমারখালী হাসপাতালে ৮ মেডিকেল অফিসারের যোগদান। আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগদানের পরও গ্রেপ্তার দৌলতপুরে রহস্যজনক মৃত্যু, তালাবদ্ধ ঘর থেকে গলিত লাশ উদ্ধার ভিপি নুর প্রতিমন্ত্রী হওয়ার খবরে কুষ্টিয়ায় আনন্দ মিছিল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী।