মাছের বাজারেও অস্থিরতা: মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য থামাতে হবে – দৈনিক গণঅধিকার

মাছের বাজারেও অস্থিরতা: মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য থামাতে হবে

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ আগস্ট, ২০২৩ | ১০:১১
দ্রব্যমূল্যের পাগলা ঘোড়ার সঙ্গে পাল্লা দিতে না পেরে নিম্ন ও মধ্যবিত্তের অনেকের খাবারের তালিকা থেকে মাংস আগেই বাদ পড়েছে। ‘গরিবের প্রোটিন’খ্যাত ডিমও এখন দামের দিক থেকে আর গরিবের নেই। আমিষের স্বাদ নিতে অনেকে তেলাপিয়া-পাঙাশের মতো স্বল্পমূল্যের মাছ কিনতেন; তাও এখন ধরাছোঁয়ার বাইরে চলে গেছে। সোমবার খবরে প্রকাশ, মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্যে মাছের বাজারও এখন অস্থির। এদের সঙ্গে খুচরা বিক্রেতারা জোট বেঁধে নানা অজুহাতে ইচ্ছামতো পকেট কাটছে ভোক্তার। ফলে তেলাপিয়া ও পাঙাশ মাছের খুচরা মূল্য কেজিতে ১০০ টাকা বেড়েছে। তবে এই বাড়তি দামে মৎস্য চাষির কিন্তু কোনো লাভ হচ্ছে না। লাভ করছেন শুধু বিক্রেতারা। চাষিরা বলছেন, পুকুরের জমি লিজ নেওয়া, শ্রমিকের মজুরি এবং মৎস্য খাবারের মূল্যবৃদ্ধিতে মাছের দাম বাড়ালেও তা খুবই কম। মধ্যস্বত্বভোগীরা তাদের কাছ থেকে কম দামে কিনে খুচরা ব্যবসায়ীদের কাছে বেশি দামে বিক্রি করছে। আবার খুচরা বিক্রেতারা বেশি লাভে বিক্রি করায় মাছের দাম এখন প্রায় আকাশ ছুঁয়েছে। এদিকে খুচরা বিক্রেতাদের পালটা অভিযোগ, চাষি পর্যায়ে দাম বাড়িয়ে দেওয়ায় তারা নিরুপায়। যদিও বাস্তবতা বলছে, মাছের দামের অস্বাভাবিকতার দায় মধ্যস্বত্বভোগীদের ওপরেই বর্তায়। এমন অবস্থায় শাঁখের কড়াতে পড়া ভোক্তাসাধারণ বাজারে মাছ কিনতে এসে এক দোকান থেকে অন্য দোকানে ঘুরলেও দাম মিটিয়ে মাছ আর ব্যাগে তুলতে পারছেন না। ফলে ক্রেতার ক্ষোভের সীমা বিক্রেতা ছাড়িয়ে সরকারের ওপর গিয়ে পড়ছে। কর্তৃপক্ষের যথাযথ মনিটরিং না থাকার কারণেই বাজারের এমন পরিস্থিতি বলে তাদের অভিযোগ। বলার অপেক্ষা রাখে না, সার্বিক মূল্যস্ফীতির কারণে কষ্টে থাকা নিম্ন ও মধ্য আয়ের মানুষের কথা ভেবে বাজার মনিটরিং জোরদার করা জরুরি। কিন্তু কার্যত তা পরিলক্ষিত হচ্ছে না। অতি মুনাফার সঙ্গে যারা জড়িত, অবিলম্বে তাদের চিহ্নিত করে আইনের আওতায় না আনা হলে বাজার পরিস্থিতি আরও খারাপের দিকে যাবে। অন্যান্য পণ্যের সঙ্গে মাছের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি রোধে সরকার কার্যকর পদক্ষেপ নেবে, এটাই প্রত্যাশা।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত

কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন।

পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২

ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের

২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী।

১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়।

শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য

নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার।


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন। পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২ ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী। ১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়। শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার। পঞ্চগড়ে পারিবারিক দ্বন্দ্বে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে,স্ত্রী আটক আজ অমর একুশে ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে বক্তারা,রুমিন ফারহানা শুধু সংসদ সদস্যই নয়,ওনি ভাষা শহীদ অলি আহাদের মেয়ে কুমারখালী হাসপাতালে ৮ মেডিকেল অফিসারের যোগদান। আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগদানের পরও গ্রেপ্তার দৌলতপুরে রহস্যজনক মৃত্যু, তালাবদ্ধ ঘর থেকে গলিত লাশ উদ্ধার ভিপি নুর প্রতিমন্ত্রী হওয়ার খবরে কুষ্টিয়ায় আনন্দ মিছিল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী।