মালয়েশিয়ায় মৃত্যুদণ্ড থেকে রেহাই পেলেন বাংলাদেশি – দৈনিক গণঅধিকার

মালয়েশিয়ায় মৃত্যুদণ্ড থেকে রেহাই পেলেন বাংলাদেশি

ডেস্ক নিউজ
আপডেটঃ ২২ সেপ্টেম্বর, ২০২৩ | ১০:১৬
মালয়েশিয়ায় অপরাধের শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড থেকে রেহাই পেলেন একজন বাংলাদেশি। ২৮ বছর বয়সি আশরাফুল আলম ২০১৬ সাল থেকে ৯ কেজি মেথাফেটামিন মাদক বহনের দায়ে কারাবন্দি ছিলেন। মালয়েশিয়ার আপিল বিভাগ তাদের শাস্তি কমিয়ে ১৫ বছরের কারাদণ্ড এবং ১০টি বেত্রাঘাত নির্ধারণ করেছেন। ২০ সেপ্টেম্বর এ্যাস্ট্রো আওয়ানির এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৬ সালের ১৩ আগস্ট সেলাংগর রাজ্যের আমপাং এলাকা থেকে ৯ কেজি ১৮০ গ্রাম মেথামফেটামিন মাদকসহ আটক করা হয় তাদের। ২০১৯ সালে অভিযোগ প্রমাণিত হলে তাদের শাস্তি প্রদান করেন আদালত। বাংলাদেশি আশরাফুল আলম ছাড়াও এই মামলায় অপরাধী হিসেবে সাজাপ্রাপ্তরা হচ্ছেন- ভারতীয় নাগরিক আরিভাঝাগান মুরুগেসান (৫০) এবং মালয়েশিয়ান নাগরিক কে দিনাকারান (৫০)। আদালত জানিয়েছেন, এই শাস্তি তাদের গ্রেফতার হওয়ার দিন ২০১৬ সালের ১৩ আগস্ট থেকে কার্যকর হবে। এর আগে উচ্চ আদালতে তাদের অপরাধের রায় মৃত্যুদণ্ড দেওয়া হলে অপরাধীরা আপিল বিভাগে তাদের শাস্তি কমানোর জন্য আবেদন করেন। আপিল বিভাগের বিচারক দাতুক হাধারিয়াহ সৈয়দ ইসমাইল, দাতুক আজমান আব্দুল্লহ এবং দাতুক এসএম কোমাথি সুপ্পিয়াহ শাস্তি কমিয়ে আনার এ রায় প্রদান করেন। তিন অপরাধীর আইনজীবী আফিফুদ্দিন আহমেদ হাফিফি আদালতের কাছে সাজা কমিয়ে ১০ থেকে ১৫ বছরের মধ্যে নিয়ে আসার আবেদন জানিয়েছিলেন। আদালতের সিদ্ধান্ত প্রদানের সময় বিচারপতি হাধারিয়া বলেন, তিনজনের বিরুদ্ধে আনীত অভিযোগটিতে ত্রুটি রয়েছে। মামলায় বলা হয়েছে তারা মাদক পাচার করার সঙ্গে জড়িত ছিল। তবে আসলে তারা উৎপাদন করত এগুলো। বিচারক হাধারিয়াহ আরও বলেন, মাদকের মামলায় তাদের শাস্তি কমিয়ে আনতে ব্যবস্থা নিয়েছেন আদালত। ২০১৬ সালে দিনাকারন একজন নিম্নজীবী মানুষ, আশরাফুল তখন শিক্ষার্থী ছিলেন এবং আরিভাঝাগান একজন দিনমজুর। তারা ইতোমধ্যেই তাদের অপরাধ স্বীকার করেছেন।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত

কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন।

পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২

ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের

২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী।

১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়।

শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য

নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার।


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন। পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২ ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী। ১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়। শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার। পঞ্চগড়ে পারিবারিক দ্বন্দ্বে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে,স্ত্রী আটক আজ অমর একুশে ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে বক্তারা,রুমিন ফারহানা শুধু সংসদ সদস্যই নয়,ওনি ভাষা শহীদ অলি আহাদের মেয়ে কুমারখালী হাসপাতালে ৮ মেডিকেল অফিসারের যোগদান। আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগদানের পরও গ্রেপ্তার দৌলতপুরে রহস্যজনক মৃত্যু, তালাবদ্ধ ঘর থেকে গলিত লাশ উদ্ধার ভিপি নুর প্রতিমন্ত্রী হওয়ার খবরে কুষ্টিয়ায় আনন্দ মিছিল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী।