মাশরাফি ফাইনালে হারেননি, হারেনি কুমিল্লাও – দৈনিক গণঅধিকার

মাশরাফি ফাইনালে হারেননি, হারেনি কুমিল্লাও

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৬ ফেব্রুয়ারি, ২০২৩ | ৭:০৯
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসরের পর্দা নামছে আগামীকাল বৃহস্পতিবার। এদিন সন্ধ্যা সাড়ে ৬টায় মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শিরোপার লড়াইয়ে মুখোমুখি হবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও সিলেট স্ট্রাইকার্স। সিলেট এই প্রথম বিপিএলের মতো বড় টুর্নামেন্টের ফাইনালে উঠেছে। সিলেটকে ফাইনালে তুলতে অগ্রণী ভূমিকা পালন করেন দলটির অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। মাশরাফি সফল ক্রিকেটার এবং সফল অধিনায়ক। তার নেতৃত্বে একের পর এক ম্যাচ জয়ের পাশাপাশি একাধিক সিরিজে জয় পেয়েছে বাংলাদেশ। জাতীয় দলের মতো বিপিএলেও সফল মাশরাফি। বিপিএলের প্রথম দুই আসরে ঢাকা গ্যালাডিয়েটর্সের নেতৃত্ব দিয়ে শিরোপা উপহার দেন মাশরাফি। এরপর রংপুর ও কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে একবার করে শিরোপা উপহার দেন তিনি। এবার দায়িত্ব নিয়েছেন সিলেটের। তার ক্যারিশমায় আসরের অন্যতম সেরা শক্তিশালী দল রংপুর রাইডার্সকে হারিয়ে ফাইনালে উন্নীত হয় সিলেট। ফাইনালে মাশরাফি যেমন অতীতে চারবার খেলে হারেননি ঠিক তেমনি বিপিএলের রেকর্ড তিনবারের শিরোপাজয়ী কুমিল্লাও হার দেখেনি। কুমিল্লা ২০১৫ সালে বরিশাল বুলস, ২০১৯ সালে ঢাকা ডায়নামাইটস ও ২০২২ সালে ফরচুন বরিশালকে হারিয়ে তৃতীয়বার শিরোপা জিতে নেয়। বৃহস্পতিবারের ফাইনালে এই সমীকরণ আর থাকছে না। হয় মাশরাফিকে হার দেখতে হবে, না হয় বিপিএলের গত আসরের চ্যাম্পিয়ন কুমিল্লাকে পরাজয় মেনে নিতে হবে। এ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বর্তমান অধিনায়ক ইমরুল কায়েস বুধবার মিরপুরে বলেন, সিলেট ভালো ক্রিকেট খেলছে, আমরাও ভালো ক্রিকেট খেলেছি। কারণ আমরা প্রথম তিনটা ম্যাচ হারার পর যেভাবে কামব্যাক করেছি এটা অবশ্যই আমাদের খেলোয়াড়দের কৃতিত্ব দিতে হবে। সবাই খুব পরিশ্রম করেছে এবং সবাই চেয়েছে যে আমরা ফাইনাল খেলব। কুমিল্লার অধিনায়ক আরও বলেন, ফাইনালে আসতে পেরেছি। আশা করি আমরা একইভাবেই শিরোপার লড়াই করব। শুধু ফাইনাল হিসেবে নয়, কালকে আমরা একটা ম্যাচের মতো পরিকল্পনা করেই খেলবে। যদি ভালো ক্রিকেট খেলতে পারি ইনশাআল্লাহ ভালো ফলাফল আসবে। প্রতিপক্ষ হিসেবে সিলেটকে নিয়ে কুমিল্লার অধিনায়ক বলেন, তারা যেভাবে টুর্নামেন্টটা শুরু করেছিল এবং ফাইনালে এসেছে। এটা তাদের কৃতিত্ব দিতে হবে। তারা খুব ভালো ক্রিকেট খেলেছে। বিশেষ করে তাদের যারা স্থানীয় ক্রিকেটার আছে তারা খুব ভালো ক্রিকেট খেলেছে। আমরা তাদের দুটি ম্যাচে হারিয়েছে। সিলেট অবশ্যই শক্তিশালী দল। আমাদের ভালো ক্রিকেট খেলতে হবে তাহলেই চ্যাম্পিয়ন হওয়া সম্ভব। ফাইনালের আগের দিন আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে দুই দলের বোলিং শক্তি নিয়ে ইমরুল বলেন, আমাদের দল তো সেটআপ হয়ে গেছে। আগে ব্যাটিং করি বা পরে ব্যাটিং করি এটা নিয়ে আমাদের ম্যাটার করে না। কারণ আমরা কাকে কখন বোলিং করাব এটা ম্যাটার করে। তিনি আরও বলেন, শিশির থাকলে শুরুতে যে বোলিং করবে বা শেষে যে ফিল্ডিং করবে... এই জিনিসটা আসলে পুরোটা আমাদের ওপর নির্ভর করে। দুই দলেরই বোলিং শক্তিশালী বলে আমি মনে করি। দুই দলের বোলিং শক্তিশালী না হলে তো ফাইনাল খেলতে পারত না। এ সিদ্ধান্তটা আসলে মাঠেই হয়। এখানে বলা কঠিন।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত

কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন।

পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২

ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের

২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী।

১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়।

শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য

নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার।


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন। পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২ ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী। ১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়। শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার। পঞ্চগড়ে পারিবারিক দ্বন্দ্বে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে,স্ত্রী আটক আজ অমর একুশে ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে বক্তারা,রুমিন ফারহানা শুধু সংসদ সদস্যই নয়,ওনি ভাষা শহীদ অলি আহাদের মেয়ে কুমারখালী হাসপাতালে ৮ মেডিকেল অফিসারের যোগদান। আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগদানের পরও গ্রেপ্তার দৌলতপুরে রহস্যজনক মৃত্যু, তালাবদ্ধ ঘর থেকে গলিত লাশ উদ্ধার ভিপি নুর প্রতিমন্ত্রী হওয়ার খবরে কুষ্টিয়ায় আনন্দ মিছিল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী।