‘মাশরাফি ভাইয়ের কারণেই আমরা ফাইনালে’ – দৈনিক গণঅধিকার

‘মাশরাফি ভাইয়ের কারণেই আমরা ফাইনালে’

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৬ ফেব্রুয়ারি, ২০২৩ | ৭:০৯
তীর হারানো তরীকে কূলে ভেড়াতে হলে যোগ্য একজন নাবিকের প্রয়োজন। আর সেই ভূমিকাটাই দীর্ঘদিন ধরে পালন করে যাচ্ছেন মাশরাফি বিন মুর্তজা। তিনি দেশের অন্যতম সফল অধিনায়ক। মাশরাফির অধিনায়কত্বে একের পর এক ম্যাচ জয়ের পাশাপাশি একাধিক সিরিজে জয় পেয়েছে বাংলাদেশ। জাতীয় দলের মতো ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট বিপিএলে সেই সাফল্যের ছাপ রাখতে পেরেছেন মাশরাফি। বিপিএলের প্রথম দুই আসরে ঢাকা গ্ল্যাডিয়েটর্সের নেতৃত্ব দিয়ে শিরোপা উপহার দেন মাশরাফি। এরপর রংপুর ও কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে একবার করে শিরোপা উপহার দেন তিনি। এবার দায়িত্ব নিয়েছেন সিলেট স্ট্রাইকার্সের। তার ক্যারিশমায় আসরের অন্যতম সেরা শক্তিশালী দল রংপুর রাইডার্সকে হারিয়ে ফাইনালে উন্নীত হয় সিলেট। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টায় মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিপিএল নবম আসরের ফাইনালে খেলবে সিলেট ও রেকর্ড তিনবারের চ্যাম্পিয়ন কুমিল্লা। ফাইনালের ঠিক আগের দিন আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে সিলেটের তারকা ওপেনার নাজমুল হোসেন শান্ত বলেন, মাশরাফি ভাই দলে থাকায় আমরা সবাই ভালো এনভায়রনমেন্ট পেয়েছি। তার কারণেই ফাইনালে আসতে পেরেছি। জাতীয় দলের এই ওপেনার আরও বলেন, অতীতে আমি দুইবার ফাইনালে খেলেছি; কিন্তু দুইবারই আমার দল হেরেছে। এবার বড় সুযোগ, ট্রফি জিতলে ক্যারিয়ারের জন্য ভালো। তখন বলতে পারব আমিও ওই দলের অংশ ছিলাম। তরুণ ওপেনার তৌহিদ হৃদয়ের সঙ্গে বিপিএলে ওপেনিংয়ে খেলা প্রসঙ্গে শান্ত বলেন, হৃদয়ের সঙ্গে হেলদি কম্পিটিশন, দলের জন্য ভালো করাই দুজনের লক্ষ্য। খেলার অবস্থার কারণে অভিজ্ঞ কারও থাকা দরকার ছিল, সে কারণেই হয়তো তার সঙ্গে ওপেন করা। শান্ত আরও বলেন, দুইটা ভালো দলই ফাইনালে, প্ল্যান এক্সিকিউশনের ওপরেই সব, কুমিল্লায় কত বড় প্লেয়ার আছে তা নিয়ে আমরা চিন্তিত নই। বাইরের জিনিস নিয়ে খুব চিন্তা করি না। স্কিল বাড়াতে ও রান বেশি করতে চেষ্টা করি।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত

কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন।

পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২

ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের

২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী।

১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়।

শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য

নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার।


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন। পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২ ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী। ১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়। শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার। পঞ্চগড়ে পারিবারিক দ্বন্দ্বে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে,স্ত্রী আটক আজ অমর একুশে ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে বক্তারা,রুমিন ফারহানা শুধু সংসদ সদস্যই নয়,ওনি ভাষা শহীদ অলি আহাদের মেয়ে কুমারখালী হাসপাতালে ৮ মেডিকেল অফিসারের যোগদান। আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগদানের পরও গ্রেপ্তার দৌলতপুরে রহস্যজনক মৃত্যু, তালাবদ্ধ ঘর থেকে গলিত লাশ উদ্ধার ভিপি নুর প্রতিমন্ত্রী হওয়ার খবরে কুষ্টিয়ায় আনন্দ মিছিল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী।