মিত্ররা চায় গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়, বড় স্বার্থ ছাড়তে নারাজ বিজেপি – দৈনিক গণঅধিকার

মিত্ররা চায় গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়, বড় স্বার্থ ছাড়তে নারাজ বিজেপি

ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ জুন, ২০২৪ | ৯:১৯
ভারতের ১৮ তম লোকসভা নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা হারানো নরেন্দ্র মোদির বিজেপি দল সরকার গঠনে জোট মিত্রদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে। ইতোমধ্যে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোট সরকার গঠনের বিষয়ে চন্দ্রবাবু নাইডুর তেলুগু দেসম পার্টি (টিডিপি) এবং নীতীশ কুমারের জনতা দল ইউনাইটেড (জেডিইউ)-এর কাছ থেকে সমর্থন পেয়েছে। তবে এবার মন্ত্রণালয় বণ্টন নিয়ে মিত্ররা দরকষাকষি শুরু করেছে। ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুসারে, জোট মিত্ররা প্রতিরক্ষা, অর্থ, স্বরাষ্ট্র ও পররাষ্ট্রের মতো কয়েকটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় চাইছে। তবে দলগুলোকে বড় ছাড় দিতে রাজি না বিজেপি। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের খবরে বলা হয়েছে, ১৬ ও ১২টি আসন থাকা টিডিপি ও জেডিইউ তাদের পছন্দের মন্ত্রণালয়গুলোর দিকে নজর দিয়েছে। প্রাথমিক আলোচনায় জোট মিত্ররা প্রতি চার এমপির জন্য একজন মন্ত্রী চেয়েছে। এই হিসাবে, টিডিপি চারটি এবং জেডিইউ তিনটি মন্ত্রণালয় চেয়ে বলে জানা গেছে। এছাড়া, একনাথ শিন্ডের শিবসেনা ৭টি আসন এবং চিরাগ পাসওয়ানের এলজেপি ৫টি আসন নিয়ে দুটি করে মন্ত্রণালয় চেয়েছে। সূত্র আরও জানিয়েছে, লোকসভা স্পিকারের পদও চাইছেন নাইডু। কিন্তু বিজেপি তার এ দাবি মেনে নিতে রাজি না। টিডিপি ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দাবি জানা পারে। এবারের লোকসভা নির্বাচনে বিজেপি ২৪০টি আসন পেয়েছে। যা একক সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজনীয় ২৭২ আসনের চেয়ে ৩২টি আসন কম। তাই মোদির তৃতীয় মেয়াদে এনডিএ জোট মিত্রদের গুরুত্ব বেড়েছে। টিডিপি, জেডিইউ, শিবসেনা (একনাথ শিন্ডে) এবং লোক জনশক্তি পার্টি (রাম বিলাস) সম্মিলিতভাবে ৪০টি আসনে জয়ী হয়েছে। জোট মিত্রদের সমর্থনে বিজেপি সরকার গঠন করতে পারবে। আগের দুই সরকারের আমলে বিজেপির একক সংখ্যাগরিষ্ঠতা থাকায় এনডিএ মিত্ররা মূল মন্ত্রিসভায় বড় মন্ত্রণালয় পায়নি। কিন্তু এবারের ফলাফল একটি ঝুলন্ত পার্লামেন্টের ইঙ্গিত। এই পরিস্থিতিতে মিত্রদের মন্ত্রিত্বের সংখ্যা বাড়ার সম্ভাবনা রয়েছে। তবে বিজেপি মূল মন্ত্রণালয়গুলো নিয়ে আপস করতে চায় না। প্রতিরক্ষা, অর্থ, স্বরাষ্ট্র এবং পররাষ্ট্র মন্ত্রণালয় ছাড়াও বিজেপি পরিকাঠামো উন্নয়ন, কল্যাণ, যুব বিষয়ক এবং কৃষি মন্ত্রণালয়ও নিজের কাছে রাখতে চায়। এই মন্ত্রণালয়গুলো দরিদ্র, নারী, যুবক এবং কৃষকদের জন্য গুরুত্বপূর্ণ প্রকল্প বাস্তবায়নে গুরুত্বপূর্ণ। এছাড়া, রেলওয়ে ও সড়ক পরিবহনসহ বিভিন্ন ক্ষেত্রে বিজেপি বড় সংস্কার কাজ বাস্তবায়ন করেছে। মিত্রদের কাছে এই মন্ত্রণালয়গুলো হস্তান্তর করে সংস্কারের গতি ধীর করতে চায় না তারা। রেলওয়ে ঐতিহ্যগতভাবে মিত্রদের হাতে ছিল এবং বিজেপি এটি নিজের হাতে ফিরিয়ে আনতে অনেক পরিশ্রম করেছে। জেডিইউকে পঞ্চায়েত রাজ ও গ্রামীণ উন্নয়ন মন্ত্রণালয় এবং টিডিপিকে সিভিল অ্যাভিয়েশন ও স্টিল মন্ত্রণালয় দেওয়া হতে পারে। ভারী শিল্প মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে পারে শিবসেনা। এনডিএ মিত্রদের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় যেমন অর্থ ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হতে পারে বলে আলোচনা সংশ্লিষ্ট ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে। এর বাইরে, পর্যটন, এমএসএমই, দক্ষতা উন্নয়ন, বিজ্ঞান ও প্রযুক্তি, মহাকাশ বিজ্ঞান এবং সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রণালয়গুলো মিত্রদের হাতে দেওয়ার সম্ভাবনা রয়েছে। যদি চন্দ্রবাবু নাইডু লোকসভা স্পিকারের পদে অনড় থাকেন, তাহলে বিজেপি তাকে ডেপুটি স্পিকারের পদ দিয়ে সন্তুষ্ট করার চেষ্টা করতে পারে।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত

কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন।

পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২

ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের

২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী।

১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়।

শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য

নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার।


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন। পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২ ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী। ১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়। শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার। পঞ্চগড়ে পারিবারিক দ্বন্দ্বে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে,স্ত্রী আটক আজ অমর একুশে ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে বক্তারা,রুমিন ফারহানা শুধু সংসদ সদস্যই নয়,ওনি ভাষা শহীদ অলি আহাদের মেয়ে কুমারখালী হাসপাতালে ৮ মেডিকেল অফিসারের যোগদান। আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগদানের পরও গ্রেপ্তার দৌলতপুরে রহস্যজনক মৃত্যু, তালাবদ্ধ ঘর থেকে গলিত লাশ উদ্ধার ভিপি নুর প্রতিমন্ত্রী হওয়ার খবরে কুষ্টিয়ায় আনন্দ মিছিল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী।