মোদির শপথে শাহরুখ-অক্ষয়ের মোলাকাত! – দৈনিক গণঅধিকার

মোদির শপথে শাহরুখ-অক্ষয়ের মোলাকাত!

ডেস্ক নিউজ
আপডেটঃ ১০ জুন, ২০২৪ | ২:৩৯
দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শপথ গ্রহণ অনুষ্ঠানে শাহরুখ খান ও অক্ষয় কুমারকে আলিঙ্গন করতে দেখে উচ্ছাসিত ভক্তরা। প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদির টানা তৃতীয়বার শপথ গ্রহণ করলেন রবিবার (৯ জুন)। সেই অনুষ্ঠানে দিল্লিতে এসেছিলেন একঝাঁক তারকা। অভিনেতা শাহরুখ খান, অক্ষয় কুমার, অনুপম খের, রজনীকান্ত এবং নির্মাতা রাজকুমার হিরানির মতো বলি তারকাদের এদিন রাষ্ট্রপতি ভবনে দেখা গেছে। তবে অনুষ্ঠানের যে মুহূর্তটি সবার দৃষ্টি আকর্ষণ করেছে, তা হলো বরাবরই নিরাপদ দুরত্বে অবস্থান করা বলিউডের দুই হিটমেকার অক্ষয় ও শাহরুখ কীভাবে একে অপরকে শুভেচ্ছা জানিয়েছেন। ভারতীয় সংবাদ সংস্থা এএনআইয়ের শেয়ার করা একটি ছবিতে অক্ষয় ও শাহরুখকে একে অপরকে আলিঙ্গন করে শুভেচ্ছা জানাতে দেখা যায়। এটি শেয়ার করে নিউজ পোর্টালটি লিখেছে, ‘দিল্লি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে একে অপরকে শুভেচ্ছা জানান শাহরুখ খান ও অক্ষয় কুমার।’ অক্ষয় অনুষ্ঠানের জন্য একটি প্যাস্টেল রঙের ফর্মাল শার্ট এবং গাঢ় ট্রাউজার্স বেছে নিয়েছিলেন, যখন শাহরুখকে একটি গাঢ় স্যুট, একটি পনিটেল এবং চশমা পরে দারুণ দেখাচ্ছিল। মুকেশ ও অনন্ত আম্বানিকে নিয়ে শাহরুখ অনুষ্ঠানে হাজির হন। এখানেই শেষ হতে পারতো মোদির অনুষ্ঠানে শাহরুখ-অক্ষয়ের দেখা হওয়ার গল্প। কিন্তু না আর হলো কই।ভক্তরা এই ছবিটি দেখে রীতিমতো উত্তেজিত। এবং উভয় অভিনেতাকে এক ফ্রেমে দেখে নানামাত্রিক মন্তব্যে ভাসিয়ে দিচ্ছেন সোশ্যালে। একজন লিখেছেন, ‘মোদিজি নে মিলা দিয়া, শাহরুখ ও অক্ষয় (মোদিজি শাহরুখ ও অক্ষয়কে একসঙ্গে আনতে সাহায্য করেছেন)’। আরেকজন লিখেছেন, ‘এ বছরের সেরা আলিঙ্গন’। তৃতীয়জন লেখেন, ‘বলিউড কা খিলাড়ি ও বাদশা এক সাথ (বলিউডের খিলাড়ি ও বাদশা একসঙ্গে)’। অপর আরেকজন লেখেন, ‘ওয়াও খিলাড়ি কুমার মিটিং পাঠান’। আরও একটি মন্তব্যে লেখা হয়েছে, ‘বলিউডের খিলাড়ি ও কিং। রোমাঞ্চকর ফ্রেম’। রবিবার টানা তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন নরেন্দ্র মোদি। দিল্লির রাষ্ট্রপতি ভবনের ফোরকোর্টে অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠান। বিভিন্ন ক্ষেত্র থেকে ৮ হাজারেরও বেশি অতিথি এসেছিলেন। সূত্র: হিন্দুস্তান টাইমস

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত

কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন।

পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২

ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের

২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী।

১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়।

শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য

নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার।


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন। পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২ ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী। ১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়। শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার। পঞ্চগড়ে পারিবারিক দ্বন্দ্বে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে,স্ত্রী আটক আজ অমর একুশে ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে বক্তারা,রুমিন ফারহানা শুধু সংসদ সদস্যই নয়,ওনি ভাষা শহীদ অলি আহাদের মেয়ে কুমারখালী হাসপাতালে ৮ মেডিকেল অফিসারের যোগদান। আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগদানের পরও গ্রেপ্তার দৌলতপুরে রহস্যজনক মৃত্যু, তালাবদ্ধ ঘর থেকে গলিত লাশ উদ্ধার ভিপি নুর প্রতিমন্ত্রী হওয়ার খবরে কুষ্টিয়ায় আনন্দ মিছিল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী।