মৎস্যঘেরে মিলল নিখোঁজ ভ্যানচালকের মরদেহ – দৈনিক গণঅধিকার

মৎস্যঘেরে মিলল নিখোঁজ ভ্যানচালকের মরদেহ

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩১ মে, ২০২৩ | ১:৩০
নড়াইল সদর উপজেলায় দেলোয়ার গাজী ওরফে দেলবার (৫৫) নামের এক ভ্যানচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৩০ মে) সকালে উপজেলার বিছালী ইউনিয়নের আটঘরা মহাশ্মশান রাস্তার নূর মোহাম্মাদ বিশ্বাসের মৎস্যঘেরের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত দেলোয়ার গাজী ওই ইউনিয়নের মধুরগাতী গ্রামের মৃত শুকুর আলী গাজীর ছেলে। নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবাইদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, সোমবার বিকেল ৪টার দিকে দেলোয়ার গাজী নিজের ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হন। প্রতিদিন রাত ১০ থেকে ১১টার মধ্যে ফিরলেও সেদিন বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি করেন। ওই রাতেই পরিবারের লোকজন সদর থানাধীন বিছালী পুলিশ ক্যাম্পে অভিযোগ করেন। পরে আজ মঙ্গলবার সকালে স্থানীয় লোকজন মৎস্যঘেরে কাজ করতে গিয়ে মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। নিহত দেলোয়ার গাজীর ছেলে ইয়ামিন গাজী বলেন, আমার বাবার সঙ্গে কারও কোনো শত্রুতা ছিল না। তিনি ৪০ বছর ধরে এই এলাকায় ভ্যান চালান। সামান্য একটা ভ্যানের জন্য আমার বাবাকে এভাবে মেরে ফেলল! হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। ঘটনাস্থল পরিদর্শন শেষে জেলা পুলিশ সুপার সাদিরা খাতুন বলেন, মরদেহটি দেখে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দেলোয়ার গাজীকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। ভ্যান নেওয়ার উদ্দেশ্যে তাকে হত্যা করা হয়েছে বলে আমরা ধারণা করছি। নিহতের ভ্যানটি যশোর জেলার অভয়নগরের বুনো রামনগর থেকে উদ্ধার করা হয়েছে। হত্যার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত

কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন।

পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২

ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের

২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী।

১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়।

শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য

নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার।


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন। পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২ ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী। ১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়। শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার। পঞ্চগড়ে পারিবারিক দ্বন্দ্বে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে,স্ত্রী আটক আজ অমর একুশে ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে বক্তারা,রুমিন ফারহানা শুধু সংসদ সদস্যই নয়,ওনি ভাষা শহীদ অলি আহাদের মেয়ে কুমারখালী হাসপাতালে ৮ মেডিকেল অফিসারের যোগদান। আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগদানের পরও গ্রেপ্তার দৌলতপুরে রহস্যজনক মৃত্যু, তালাবদ্ধ ঘর থেকে গলিত লাশ উদ্ধার ভিপি নুর প্রতিমন্ত্রী হওয়ার খবরে কুষ্টিয়ায় আনন্দ মিছিল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী।