রাশিয়ায় পসকভের বিমানবন্দরে ড্রোন হামলা, ৪ বিমান ক্ষতিগ্রস্ত – দৈনিক গণঅধিকার

রাশিয়ায় পসকভের বিমানবন্দরে ড্রোন হামলা, ৪ বিমান ক্ষতিগ্রস্ত

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩০ আগস্ট, ২০২৩ | ১০:০৬
রাশিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর পসকভের বিমানবন্দরে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। এতে ব্যাপক বিস্ফোরণ এবং চারটি বড় পরিবহণ বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া ওই বিমানবন্দরে বড় অগ্নিকাণ্ডের পাশাপাশি গোলাগুলির খবরও পাওয়া গেছে। বুধবার ভোরে রাশিয়ার পশ্চিমাঞ্চলীয় সীমান্তের কাছে অবস্থিত পসকভে অবস্থিত বিমানবন্দরে এ ঘটনা ঘটে। খবর বিবিসি, আলজাজিরার। ওই অঞ্চলের গভর্নর বলেন, রুশ সামরিক বাহিনী একটি হামলা প্রতিহত করেছে। তিনি একটি ভিডিও আপলোড করেছেন, যেখানে একটি বড় অগ্নিকাণ্ড আর গোলাবর্ষণের দৃশ্য দেখা যাচ্ছে এবং একটি বিস্ফোরণও শোনা যায়। একটি অসমর্থিত রাশিয়ান গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, চারটি ইলিউশিন-৭৬ পরিবহণ বিমানবন্দরে ক্ষতিগ্রস্ত হয়েছে। রাশিয়ার পসকভ শহর ইউক্রেন থেকে ৬০০ কিলোমিটারেরও বেশি দূরে। এটা এস্তোনিয়া সীমান্তের কাছাকাছি অবস্থিত অঞ্চল। এ বিষয়ে রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাস দেশটির জরুরি পরিষেবার উদ্ধৃতি দিয়ে বলেছে, বুধবার ভোরে চারটি ভারি ইলিউশিন-৭৬ পরিবহণ বিমান ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে। এগুলো অনেক দিন ধরে রাশিয়ান সামরিক বাহিনীর কাজে ব্যবহৃত হতো। ইউক্রেনের সীমান্ত থেকে প্রায় ৮০০ কিলোমিটার দূরে অবস্থিত পসকভের বিমানবন্দরে এ হামলার ঘটনা সংঘটিত হয়। ইউক্রেন এ ঘটনার সঙ্গে নিজেদের সংশ্লিষ্টতার কথা জানায়নি। রাশিয়ার অভ্যন্তরে হামলার বিষয়ে দেশটি সাধারণ তেমন কোনো মন্তব্য করে না। আলজাজিরা বলছে, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ভিডিও ফুটেজে বিমানবন্দর থেকে ঘন কালো ধোঁয়া উঠতে দেখা গেছে এবং স্থানীয় বাসিন্দারা বিকট বিস্ফোরণ ও গোলাগুলির শব্দ শোনার কথা জানিয়েছেন।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত

কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন।

পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২

ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের

২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী।

১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়।

শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য

নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার।


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন। পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২ ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী। ১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়। শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার। পঞ্চগড়ে পারিবারিক দ্বন্দ্বে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে,স্ত্রী আটক আজ অমর একুশে ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে বক্তারা,রুমিন ফারহানা শুধু সংসদ সদস্যই নয়,ওনি ভাষা শহীদ অলি আহাদের মেয়ে কুমারখালী হাসপাতালে ৮ মেডিকেল অফিসারের যোগদান। আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগদানের পরও গ্রেপ্তার দৌলতপুরে রহস্যজনক মৃত্যু, তালাবদ্ধ ঘর থেকে গলিত লাশ উদ্ধার ভিপি নুর প্রতিমন্ত্রী হওয়ার খবরে কুষ্টিয়ায় আনন্দ মিছিল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী।