রোদে সময় কাটানোর উপকারিতা – দৈনিক গণঅধিকার

রোদে সময় কাটানোর উপকারিতা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৮ ডিসেম্বর, ২০২৫ | ১২:৫১
আধুনিক ব্যস্ত জীবনে অনেকেই নিজেদের সূর্যের আলো থেকে দূরে সরিয়ে নিচ্ছেন। দীর্ঘ সময় থাকছেন ঘরের ভিতরে। সারদিন সময় কাটছে স্ক্রিনের দিকে তাকিয়ে। দিনে বের না হওয়ার কারণে শরীর বঞ্চিত হয় প্রাকৃতিক সূর্যালোক থেকে। অথচ বিজ্ঞান বলছে, নিয়মিত সূর্যের আলো শরীর ও মনের সুস্থতার পাশাপাশি মানুষের আয়ু বাড়াতেও ভূমিকা রাখে। রোদে সময় কাটালে শরীরে যেসব উপকারিতা মেলে- ভিটামিন ডি সূর্যের আলো শরীরে প্রবেশ করলেই ত্বকের মাধ্যমে ভিটামিন ডি তৈরি হয়। হাড় শক্ত রাখতে এই ভিটামিন খুবই গুরুত্বপূর্ণ। ভিটামিন ডি পেশির কার্যক্ষমতা বজায় রাখে। সেই সঙ্গে রোগ প্রতিরোধ ক্ষমতাকে সক্রিয় করে তোলে। শরীরে ভিটামিন ডির ঘাটতি হলে হাড় ক্ষয়, দুর্বলতা এবং দীর্ঘমেয়াদি নানা অসুখের ঝুঁকি বেড়ে যায়। ইতিবাচক প্রভাব রোদ হৃৎপিণ্ডের স্বাস্থ্যের ওপরও ইতিবাচক প্রভাব ফেলতে সাহায্য করে। সূর্যের আলো শরীরে নাইট্রিক অক্সাইড নিঃসরণে সাহায্য করে, যা রক্তনালী প্রসারিত করতে ও রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে ভূমিকা রাখে। নিয়মিত রোদে থাকলে হৃৎপিণ্ড সুস্থ থাকে। সূর্যের আলো মানসিক স্বাস্থ্য ভালো রাখতেও সূর্যের আলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। সূর্যালোক মস্তিষ্কে সেরোটোনিন নামে হরমোনের মাত্রা বাড়ায়, যা মন ভালো রাখতে সাহায্য করে। মন খারাপ, অবসাদ বা মানসিক ক্লান্তি দীর্ঘদিন চললে শরীরের ওপরও এর নেতিবাচক প্রভাব ফেলে। ভালো মানসিক স্বাস্থ্য মানুষকে সক্রিয় রাখে,স্বাস্থ্যকর জীবনযাপনে উৎসাহ দেয় এবং অকাল মৃত্যুর ঝুঁকি কমায়। ঘুমের গুণগত মান ঘুমের গুণগত মান উন্নত করতেও সূর্যের আলো অপরিহার্য। সকালবেলার রোদ শরীরের জৈবঘড়ি সঠিক পথে চলতে ভূমিকা রাখে। এর ফলে রাতে ঘুম গভীর হয়। শরীরওপর্যাপ্ত বিশ্রাম পায়। ভালো ঘুম না হলে হরমোনের ভারসাম্য নষ্ট হয়। এর ফলে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। সেই সঙ্গে নানা দীর্ঘস্থায়ী অসুখের আশঙ্কা বাড়ে। রোদে সময় কাটানো রোদে সময় কাটানো মানেই অনেক সময় বাইরে হাঁটা, খোলা হাওয়ায় চলাফেরা এবং শারীরিক সক্রিয়তা। বাইরে সময় কাটালে মানুষ বেশি চলাফেরা করে। এর ফলে মানুষ সাধারণত বেশি হাঁটাচলা। এতে ওজন নিয়ন্ত্রণে থাকে এবং ডায়াবেটিস, হৃদরোগের মতো অসুখের ঝুঁকি কমে। অতিরিক্ত রোদ ক্ষতিকর রোদ উপকারী হলেও মনে রাখবেন অতিরিক্ত রোদ ক্ষতিকর হতে পারে। দিনের মাঝামাঝি সময়ে দীর্ঘক্ষণ খোলা রোদে থাকলে তার ত্বকের উপর ক্ষতিকর প্রভাব ফেলতে পারে। সকাল বা বিকেলের নরম রোদই সবচেয়ে উপযোগী। প্রতিদিন অল্প সময় হলেও নিয়মিত সূর্যের আলো পাওয়া গেলে শরীর ও মন দুটোই সুস্থ থাকে।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত

কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন।

পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২

ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের

২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী।

১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়।

শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য

নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার।


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন। পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২ ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী। ১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়। শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার। পঞ্চগড়ে পারিবারিক দ্বন্দ্বে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে,স্ত্রী আটক আজ অমর একুশে ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে বক্তারা,রুমিন ফারহানা শুধু সংসদ সদস্যই নয়,ওনি ভাষা শহীদ অলি আহাদের মেয়ে কুমারখালী হাসপাতালে ৮ মেডিকেল অফিসারের যোগদান। আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগদানের পরও গ্রেপ্তার দৌলতপুরে রহস্যজনক মৃত্যু, তালাবদ্ধ ঘর থেকে গলিত লাশ উদ্ধার ভিপি নুর প্রতিমন্ত্রী হওয়ার খবরে কুষ্টিয়ায় আনন্দ মিছিল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী।