লাল কার্ডের ম্যাচে ফের্নান্দেজের জোড়া গোলে কিংসের কাছে বিধ্বস্ত পুলিশ – দৈনিক গণঅধিকার

লাল কার্ডের ম্যাচে ফের্নান্দেজের জোড়া গোলে কিংসের কাছে বিধ্বস্ত পুলিশ

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩ জানুয়ারি, ২০২৫ | ১০:১৮
নতুন বছরে বসুন্ধরা কিংস দারুণ এক জয় পেয়েছে। পুলিশ এফসিকে দাঁড়াতেই দেয়নি। দাপট দেখিয়ে তাদের জালে ৫ গোল দিয়ে উৎসব করেছে তিতার দল। শুক্রবার ময়মনসিংহের রফিকউদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে কিংসের জয়ে জোড়া গোল করে ব্রাজিলিয়ান ফের্নান্দেজ। একবার করে জালের দেখা পান মজিবর রহমান জনি, রাকিব হোসেন ও মিগেল ফিগেইরা। দুই ম্যাচ পর লিগে জয়ের দেখা পেলো কিংস। ছয় ম্যাচে তিন জয় ও এক ড্রয়ে ১০ পয়েন্ট নিয়ে তারা আছে পঞ্চম স্থানে। টানা তিন ম্যাচ হারা পুলিশের পয়েন্ট ৬। আক্রমণের পসরা মেলে ম্যাচের ১০ মিনিটেই এগিয়ে যায় কিংস। ফয়সাল আহমেদে ফাহিম লম্বা আড়াআড়ি ক্রস বাড়ান বক্সে। অরক্ষিত থাকা ফের্নান্দেজ দারুণ প্লেসিংয়ে খুঁজে নেন জাল। এগিয়ে যাওয়ার রেশ থাকতেই ব্যবধান দ্বিগুণ করে নেয় শিরোপাধারীরা। ১৩ মিনিটে ইসা ইজেহর লম্বা পাস অফসাইডের ফাঁদ ভেঙে নিয়ন্ত্রণে নেন জনি। দারুণ ডজে এক ডিফেন্ডারকে ছিটকে দিয়ে জায়গা করে নিয়ে বাম পায়ের বুলেট গতির কোনাকুনি শটে লক্ষ্যভেদ করেন এই মিডফিল্ডার। ৩৭তম মিনিটে ফাহিমের শট গোলরকিপারের গ্লাভস ছুঁয়ে ক্রসবারে লেগে প্রতিহত হওয়ার পর বল যায় ফের্নান্দেজের কাছে। বক্সের জটলার ভেতর থেকে প্রথমে হেডের চেষ্টা ব্যর্থ হওয়ার পর কোনোমতে শট নেন এই ব্রাজিলিয়ান, তাতেই বল জালে। দ্বিতীয়ার্ধের শুরুতে আরও এক গোলে পুলিশের ম্যাচে ফেরার আশা শেষ করে দেয় কিংস। দামাশেনোর বুদ্ধিদ্বীপ্ত ফ্রি কিকে জনি বলে পেয়ে আড়াআড়ি ক্রস বাড়ান বক্সে, নিখুঁত টোকায় স্কোরশিটে নাম তোলেন রাকিব। গত নভেম্বরের পর লিগে জালের দেখা পেলেন এই ফরোয়ার্ড। ৭৪ মিনিটে আল-আমিনের স্পট কিক বাম দিকে ঝাঁপিয়ে আটকে ক্লিনশিট ধরে রাখেন কিংস গোলকিপার মেহেদী হাসান শ্রাবণ। শেষ দিকে মোহাম্মদ রফিককে ফাউল করে সরাসরি লালকার্ড দেখেন পুলিশের প্যারাগুয়ের মোরেনো গুইতো। এরপর দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে মিগেল পুলিশের কফিনে ঠুকে দেন শেষ পেরেকটি।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত

কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন।

পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২

ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের

২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী।

১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়।

শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য

নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার।


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন। পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২ ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী। ১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়। শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার। পঞ্চগড়ে পারিবারিক দ্বন্দ্বে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে,স্ত্রী আটক আজ অমর একুশে ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে বক্তারা,রুমিন ফারহানা শুধু সংসদ সদস্যই নয়,ওনি ভাষা শহীদ অলি আহাদের মেয়ে কুমারখালী হাসপাতালে ৮ মেডিকেল অফিসারের যোগদান। আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগদানের পরও গ্রেপ্তার দৌলতপুরে রহস্যজনক মৃত্যু, তালাবদ্ধ ঘর থেকে গলিত লাশ উদ্ধার ভিপি নুর প্রতিমন্ত্রী হওয়ার খবরে কুষ্টিয়ায় আনন্দ মিছিল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী।