সময়মতো ইডিএফ ঋণ ফেরত না দিলে দণ্ড সুদ – দৈনিক গণঅধিকার

সময়মতো ইডিএফ ঋণ ফেরত না দিলে দণ্ড সুদ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২০ মার্চ, ২০২৩ | ৭:২৩
রপ্তানি উন্নয়ন তহবিলের (ইডিএফ) ঋণ আদায় জোরদারে এবার দণ্ড সুদ আরোপের সিদ্ধান্ত নিল বাংলাদেশ ব্যাংক। নির্ধারিত মেয়াদে ঋণ পরিশোধ না হলে ব্যাংকের ওপর অতিরিক্ত সাড়ে ৪ শতাংশ সুদ আরোপ করা হবে। গতকাল এ-সংক্রান্ত একটি নির্দেশনা বৈদেশিক মুদ্রা লেনদেনকারী ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়। ডলার সংকটের কারণে এর আগে ইডিএফ তহবিল থেকে ঋণস্থিতি কমাতে এবং আদায় জোরদার করতে দফায়-দফায় সুদহার বাড়ানো, তদারকি জোরদারসহ বিভিন্ন ব্যবস্থা নেওয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, আইএমএফ থেকে প্রতিশ্রুত ৪ দশমিক ৭০ বিলিয়ন ডলার ঋণের অন্যতম শর্ত হলো, বৈদেশিক মুদ্রার রিজার্ভের হিসাবায়ন আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করতে হবে। এর ফলে ইডিএফসহ বিভিন্ন তহবিলে জোগান দেওয়া বৈদেশিক মুদ্রা রিজার্ভের হিসাবে দেখানো যাবে না। এ শর্তের পর এরই মধ্যে ইডিএফের আকার ৭ বিলিয়ন ডলার থেকে কমিয়ে ৬ বিলিয়ন ডলারে নামানো হয়েছে। ঋণ আদায় সাপেক্ষে পর্যায়ক্রমে তহবিলের আকার ছোট করা হচ্ছে। তবে রপ্তানিকারকরা যেন সমস্যায় না পড়েন, সে জন্য বাংলাদেশ ব্যাংক ৪ শতাংশ সুদে ঋণ দিতে ১০ হাজার কোটি টাকার আলাদা একটি তহবিল করেছে। সার্কুলারে বলা হয়েছে, লক্ষ্য করা যাচ্ছে ইডিএফ থেকে ঋণ নিয়ে সময়মতো পরিশোধ করা হচ্ছে না। এ অবস্থায় পরিশোধের তারিখের পর সময়কালের জন্য ব্যাংকগুলোকে সাড়ে ৪ শতাংশ অতিরিক্ত সুদ দিতে হবে। বাংলাদেশ ব্যাংক ব্যাংকগুলোর হিসাব থেকে বাড়তি সুদের অর্থ কেটে নেবে। বাংলাদেশ ব্যাংকের একজন কর্মকর্তা বলেন, ইডিএফের অর্থ সময়মতো কেন্দ্রীয় ব্যাংকে ফেরাতে দণ্ড সুদের বিধান করা হয়েছে। ব্যাংকের ওপর দণ্ড সুদ আরোপ হলে গ্রাহককেও দণ্ড সুদ দিতে হবে। বর্তমানে ইডিএফে গ্রাহক পর্যায়ে সুদহার আছে সাড়ে ৪ শতাংশ। আরও সাড়ে ৪ শতাংশ আরোপের ফলে স্বাভাবিকভাবে তার ঋণ পরিশোধ খরচ অনেক বাড়বে। এতে একদিকে ব্যাংক ও গ্রাহক ইডিএফ থেকে নতুন ঋণে নিরুৎসাহিত হবে, অন্যদিকে বিদ্যমান ঋণ ফেরতে গড়িমসি কমবে। সংশ্লিষ্টরা জানান, এক সময় ইডিএফের সুদহার ছিল অনেক কম। তবে সাম্প্রতিক সময়ে কয়েক দফায় বাড়ানো হয়। সর্বশেষ গত ২ ফেব্রুয়ারি শূন্য দশমিক ৫০ শতাংশ বাড়িয়ে ব্যাংকগুলোর জন্য ৩ শতাংশ এবং গ্রাহক পর্যায়ে সাড়ে ৪ শতাংশ করা হয়। কোনো ঋণ সময়মতো ফেরত না এলে এখন থেকে দণ্ডসহ ব্যাংক পর্যায়ে সুদহার দাঁড়াবে সাড়ে ৭ শতাংশ। আর গ্রাহককে দিতে হবে ৯ শতাংশ। গত ফেব্রুয়ারিতে সুদহার বাড়ানোর আগে কেন্দ্রীয় ব্যাংক থেকে ব্যাংকগুলো ২ দশমিক ৫০ শতাংশ সুদে তহবিল নিয়ে গ্রাহক পর্যায়ে ৪ শতাংশ সুদে বিতরণ করত। এর আগে গত ২০ জুলাই এবং ৩ নভেম্বর শূন্য দশমিক ৫০ শতাংশ করে সুদহার বাড়ানো হয়। ইডিএফ থেকে রপ্তানিমুখী শিল্পের প্রয়োজনীয় উপকরণ আমদানির জন্য ঋণ দেওয়া হয়। মূলত তৈরি পোশাক এবং বস্ত্র ও প্লাস্টিক খাতের রপ্তানিকারকরা এ তহবিল থেকে ঋণ নেন। তুলা, সুতাসহ বিভিন্ন ধরনের কাঁচামাল আমদানির জন্য এ ঋণ ব্যবহার করা হয়। রপ্তানি সহায়ক তহবিল থেকেও একই কারণে ঋণ দেওয়া হবে। গত ১ জানুয়ারি গঠিত রপ্তানি সহায়ক তহবিল থেকে ব্যাংকগুলো মাত্র ১ দশমিক ৫০ শতাংশ সুদে তহবিল পাবে। ইডিএফের তুলনায় যা অর্ধেক। এর মানে টাকার ঋণ বিতরণে ব্যাংকগুলো সুদ মার্জিন বেশি পাবে। আবার গ্রাহক পর্যায়েও সুদহার হবে কম। এ তহবিল থেকে ঋণ বিতরণে এরই মধ্যে কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে ৪৯টি ব্যাংকের চুক্তি হয়েছে। করোনা-পরবর্তী অর্থনীতিতে বাড়তি চাহিদা এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্ববাজারে বেশিরভাগ পণ্যের দাম বেড়েছে। এ সময় ডলারের ওপর চাপ কমাতে নানা উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এর পরও জোগানের তুলনায় চাহিদা বেশি থাকায় বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে প্রচুর ডলার বিক্রি করতে হচ্ছে। চলতি অর্থবছরের এ পর্যন্ত বিভিন্ন ব্যাংকের কাছে রেকর্ড ১০ বিলিয়ন ডলারের বেশি বিক্রি করেছে। গত অর্থবছর বিক্রি করা হয় ৬ দশমিক ৬২ বিলিয়ন ডলার। এভাবে ডলার বিক্রির ফলে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ধারাবাহিকভাবে কমছে। গত বুধবার রিজার্ভ কমে ৩১ দশমিক ২৯ বিলিয়ন ডলারে নেমেছে। গত অর্থবছরের একই সময়ে রিজার্ভ ছিল ৪৪ দশমিক ১৯ বিলিয়ন ডলার। এর আগে ২০২১ সালের আগস্টে রিজার্ভ উঠেছিল সর্বোচ্চ ৪৮ বিলিয়ন ডলারের ওপরে। ইডিএফসহ বিভিন্ন তহবিলে জোগান দেওয়া অর্থ বাদ দিলে রিজার্ভ অনেক কম হবে।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত

কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন।

পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২

ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের

২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী।

১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়।

শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য

নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার।


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন। পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২ ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী। ১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়। শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার। পঞ্চগড়ে পারিবারিক দ্বন্দ্বে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে,স্ত্রী আটক আজ অমর একুশে ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে বক্তারা,রুমিন ফারহানা শুধু সংসদ সদস্যই নয়,ওনি ভাষা শহীদ অলি আহাদের মেয়ে কুমারখালী হাসপাতালে ৮ মেডিকেল অফিসারের যোগদান। আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগদানের পরও গ্রেপ্তার দৌলতপুরে রহস্যজনক মৃত্যু, তালাবদ্ধ ঘর থেকে গলিত লাশ উদ্ধার ভিপি নুর প্রতিমন্ত্রী হওয়ার খবরে কুষ্টিয়ায় আনন্দ মিছিল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী।