সরকারিভাবে রাশিয়ায় চাকরি, মোট ৮০ জন বাংলাদেশি নিয়োগ – দৈনিক গণঅধিকার

সরকারিভাবে রাশিয়ায় চাকরি, মোট ৮০ জন বাংলাদেশি নিয়োগ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২ জুন, ২০২৪ | ১১:১৩
রাশিয়ায় কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল)। সরকারি ব্যবস্থাপনায় রাশিয়ার ভেযদা শিপবিল্ডিং কমপ্লেক্সে বাংলাদেশি পুরুষ কর্মী নিয়োগ দেওয়া হবে। আগ্রহীদের ৪ জুন ২০২৪ এর মধ্যে আবেদন করতে হবে। পদের বিবরণ ও বেতন ১. শিপ পেইন্টার: ২০ জন; বেতন: ৫৪,০০০ টাকা ২. শিপ আউটফিটিং অ্যাসেম্বেলার: ২০ জন; বেতন: ৬০,০০০ টাকা ৩. মেটাল শিপ হাল ফিটার: ২০ জন; বেতন: ৬৬,০০০ টাকা ৪. শিপ পাইপ ফিটার: ২০ জন; বেতন: ৬৬,০০০ টাকা অভিজ্ঞতা: সংশ্লিষ্ট কাজে কমপক্ষে ছয় মাস দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর অথবা অন্যান্য দেশে আন্তর্জাতিক জাহাজ নির্মাণ শিল্পের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। চাকরির শর্ত ১. অবশ্যই ইংরেজি ভাষায় পারদর্শী হতে হবে এবং রাশিয়ান ভাষায় পারদর্শীদের অগ্রাধিকার দেওয়া হবে। ২. সংশ্লিষ্ট কাজে দক্ষতা থাকতে হবে ৩. চাকরির চুক্তি এক বছরের, তবে এটি নবায়নযোগ্য ৪. শিক্ষানবিশকাল তিন মাস ৫. প্রয়োজনীয় আসবাবসহ থাকা ও প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা নিয়োগকারী কোম্পানি বহন করবে ৬. খাবার কর্মীর নিজ ব্যবস্থাপনায় ৭. চাকরিতে যোগদানের বিমানভাড়া এবং চাকরি শেষে দেশে ফেরত আসার বিমানভাড়া নিয়োগকর্তা বহন করবে। ৮. চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীকে বছরে তিন থেকে পাঁচ মাস মাইনাস ১১ থেকে মাইনাস ৩০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কাজ করতে হবে। (ঠান্ডা/অ্যালার্জির প্রবণতা থাকলে আবেদন না করা সংগত হবে) ৯. অন্যান্য শর্তাবলি রাশিয়ার শ্রম আইন অনুযায়ী প্রযোজ্য হবে। অন্যান্য তথ্য নির্বাচিত প্রার্থীদের বোয়েসেলের নির্ধারিত সার্ভিস চার্জ ৫৬,৩৫০ টাকা জমা দিতে হবে। এ ছাড়া মেডিক্যাল ফি বাবদ ২ হাজার টাকা, ভিসা স্ট্যাম্পিং ফি বাবদ ১০ হাজার ২০০ টাকাসহ আনুষঙ্গিক অন্যান্য ফি জমা দিতে হবে। চূড়ান্তভাবে কর্মী নির্বাচন না হওয়া পর্যন্ত বোয়েসেলে কোনো প্রকার ফি প্রদান করতে হয় না এবং সব ফি/চার্জ ব্যাংকের মাধ্যমে প্রদান করতে হয়। আবেদন করবেন যেভাবে: আগ্রহী প্রার্থীদের নির্ধারিত লিংকে গিয়ে নির্ধারিত ফরম পূরণপূর্বক ১০০ টাকা ফি জমা দিতে হবে এবং ফি জমার রশিদ সংগ্রহ করতে হবে। ইংরেজিতে এক কপি জীবনবৃত্তান্ত, অভিজ্ঞতার সনদ, ট্রেনিং সনদ, পাসপোর্টের রঙিন কপি, ফি প্রদানের রসিদ এবং অন্যান্য তথ্য পূরণ করে আবেদন করতে হবে। নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। বি.দ্র. : বোয়েসেলের তত্ত্বাবধানে নিয়োগকারী কোম্পানির প্রতিনিধি কর্তৃক সরাসরি ইন্টারভিউ গ্রহণ করা হবে। তাই প্রার্থীকে ইংরেজী অথবা রাশিয়ান ভাষায় কথপোকথনে দক্ষ হতে হবে।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত

কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন।

পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২

ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের

২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী।

১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়।

শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য

নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার।


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন। পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২ ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী। ১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়। শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার। পঞ্চগড়ে পারিবারিক দ্বন্দ্বে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে,স্ত্রী আটক আজ অমর একুশে ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে বক্তারা,রুমিন ফারহানা শুধু সংসদ সদস্যই নয়,ওনি ভাষা শহীদ অলি আহাদের মেয়ে কুমারখালী হাসপাতালে ৮ মেডিকেল অফিসারের যোগদান। আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগদানের পরও গ্রেপ্তার দৌলতপুরে রহস্যজনক মৃত্যু, তালাবদ্ধ ঘর থেকে গলিত লাশ উদ্ধার ভিপি নুর প্রতিমন্ত্রী হওয়ার খবরে কুষ্টিয়ায় আনন্দ মিছিল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী।