নিউজ ডেক্স
আরও খবর
২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী।
নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি
নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি।
ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান
বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই
‘আমার ছেলেকে কেন মারল, সে তো কোনো অপরাধ করেনি’
ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান
সিনিয়র সচিবের পদমর্যাদা পেলেন আইজিপি
সিনিয়র সচিব মর্যাদা পেলেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন। তাকে এ মর্যাদা দিয়ে রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়।
চাকরির মেয়াদ শেষে দেড় বছরের চুক্তিতে আইজিপি হিসেবে দায়িত্ব পালন করছেন চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন। ২০২৪ সালের ১১ জুলাই পর্যন্ত তিনি আইজিপি দায়িত্ব পালন করবেন।
সিনিয়র সচিব মর্যাদা দিয়ে জারি করা প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের চুক্তিভিত্তিক নিয়োগ সংক্রান্ত গত ৯ জানুয়ারি জারি করা প্রজ্ঞাপনটি সংশোধন করে গত ১২ জানুয়ারি থেকে ১১ জুলাই ২০২৪ পর্যন্ত মোট এক বছর ছয় মাস মেয়াদে তাকে ভূতাপেক্ষভাবে সিনিয়র সচিব পদমর্যাদা দেওয়া হলো।
চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিসিএস অষ্টম ব্যাচের কর্মকর্তা। র্যাবের মহাপরিচালক হিসেবে যোগদানের আগে তিনি সিআইডি প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।
গত বছরের ৩০ সেপ্টেম্বর বাংলাদেশ পুলিশের নতুন মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে দায়িত্ব নেন চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন।



দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।