সুপ্রিম কোর্টে বিচারক নিয়োগে অনাচারের অভিযোগ আইন উপদেষ্টার – দৈনিক গণঅধিকার

সুপ্রিম কোর্টে বিচারক নিয়োগে অনাচারের অভিযোগ আইন উপদেষ্টার

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৮ ডিসেম্বর, ২০২৪ | ৯:৫১
আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, ‘সুপ্রিম কোর্টে বিচারক নিয়োগের ক্ষেত্রে অনাচার হয়েছে। এ জন্য সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশ করার প্রক্রিয়া শুরু করেছি। চূড়ান্ত খসড়া করবো।’ শনিবার (২৮ ডিসেম্বর) রাজধানীর কলেজ রোডে বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে ‘সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশ, ২০২৪’ বিষয়ক মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। আসিফ নজরুল বলেন, ‘সংবিধানে উচ্চ আদালতের বিচারকদের প্রচণ্ড ক্ষমতাশালী করা হয়েছে। এই প্রতিষ্ঠানটা যদি নষ্ট করা যায়, তাহলে দেশের যেকোনও সরকার এসে সব ধরনের মানবাধিকার হরণ করার অবাধ সুযোগ পেয়ে যাবে। গত ১৫ বছর এ কাজটা করা হয়েছে। উচ্চ আদালত মানবাধিকার হরণ করার, মানুষকে নির্যাতন করার হাতিয়ারে পরিণত হয়েছে।’ তিনি উদাহরণ তুলে ধরে বলেন, ‘এমন দুর্ঘটনাও দেখেছি, আপিল বিভাগ দিনের পর দিন জামিনের শুনানি ডিলে (দেরি) করেছে খাদিজাকে (জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী খাদিজাতুল কুবরা) বিচার ছাড়াই জেলে রাখার জন্য। জঘন্য সব ঘটনা ঘটেছে। এই উচ্চ আদালতের অনাচার, আদালত ব্যবস্থার মাধ্যমে নিপীড়ন নির্যাতনের সবচেয়ে প্রবলেমেটিক বিধানটা হচ্ছে, আদালতের বিচারক নিয়োগ আইন। উচ্চ আদালতে বিচারক নিয়োগের নামে কী হয়েছে, বহু উদাহরণ আছে।’ তিনি আরও বলেন, ‘আমাদের উচ্চ আদালতে এমন বিচারক নিয়োগ পেয়েছে, যে নিম্ন আদালতে বিচারক হওয়ার পরীক্ষায় ফেল করেছে, বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় ফেল করেছে। বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারেনি, ল কলেজ থেকে পাস করেছে। এমন বিচারক আছে কোনোদিন কোর্টে প্রাকটিস করেননি। ভয়াবহ সব ঘটনা ঘটে গেছে।’ আলোচকদের মতামতের বিষয়ে আইন উপদেষ্টা বলেন, ‘সবাই বলেছেন, উচ্চ আদালতের নিয়োগ ভালো হতে হবে। বর্তমান সিস্টেম কাজ করছে না। আমাদের কিছু করতে হবে। সেটা আইনের মাধ্যমে। এটা কতাটা সংবিধান সম্মত ও আরও দক্ষভাবে করা যায়, সে জন্য পরামর্শ দিয়েছেন। প্রক্রিয়া শুরু করেছি। আমরা একটা ফাইনাল ড্রাফট করবো।’ বিচারপতি নিয়োগ নিয়ে তিনি বলেন, ‘শুধু উচ্চ আদালতের বিচারক নিয়োগের ক্ষেত্রে অনাচার হয় না, ওনাদের আপিল বিভাগে দেওয়ার ক্ষেত্রেও অনাচার হয়। বেঞ্চ গঠনের ক্ষেত্রে অনাচার হয় এবং প্রধান বিচারপতি নিয়োগের ক্ষেত্রে অনাচার হয়। প্রত্যেকটা জিনিস অ্যড্রেস করার চেষ্টা করবো। অন্তত ভালো কিছু আইন করে যাই। ভালো কিছু নিয়োগ দিয়ে যাই।’ অন্তর্বতী সরকারের সময় ২৩ বিচারপতি নিয়োগ নিয়ে আইন উপদেষ্টা বলেন, ‘আমাদের বারবার বলা হচ্ছে- হাইকোর্টে যারা বিচারক ছিলেন, তারা প্রচণ্ডভাবে একটি দলের প্রতি অনুগত ছিলেন। তাদের অনেকে অনাচার করেছে। ৯০ ভাগের ক্ষেত্রে অভিযোগ ছিল। বার বার বলা হচ্ছিল, কিছু বিচারক নিয়োগ দিতে। আমরা আইনের জন্য অপেক্ষা করতে পারছিলাম না। জুডিসিয়াল ক্যু হওয়ার পর্যন্ত আশঙ্কা ছিল, দ্রুত করতে বলা হয়েছে। এ জন্য নিয়োগ দেওয়া হয়েছে। ভুল থাকতে পারে, সবাই মিলে করেছি। প্রধান বিচারপতির অফিস, অ্যাটর্নি জেনালের অফিস, তিন জন উপদেষ্টা ইনভলব ছিল। আমাদের ভুল হতে পারে। কিন্তু আমাদের সময় ছিল না। নেক্সট টাইম যখন নিয়োগ হবে, আমরা যদি ভালো আইন করতে পারি। ৩০-৪০ জন বিচারক নিয়োগ দিতে পারি, ওনারা ২০-৩০ বছর দেশকে সার্ভ করবেন। কিছুই না করার চেয়ে কিছু করা ভালো।’ মতবিনিময় সভায় পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান, অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান, সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি শামীম হাসনাইন ও বিচারপতি মিফতাহ উদ্দিন চৌধুরী, জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন, নিতাই রায় চৌধুরী, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন, জ্যেষ্ঠ আইনজীবী সারা হোসেন, জ্যেষ্ঠ আইনজীবী রুহুল কুদ্দুস কাজল, অধ্যাপক বোরহান উদ্দিন, জুডিসিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি আমিরুল ইসলাম ও ব্যারিস্টার জ্যের্তিময় বড়ুয়া প্রমুখ বক্তব্য দেন।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত

কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন।

পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২

ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের

২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী।

১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়।

শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য

নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার।


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন। পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২ ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী। ১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়। শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার। পঞ্চগড়ে পারিবারিক দ্বন্দ্বে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে,স্ত্রী আটক আজ অমর একুশে ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে বক্তারা,রুমিন ফারহানা শুধু সংসদ সদস্যই নয়,ওনি ভাষা শহীদ অলি আহাদের মেয়ে কুমারখালী হাসপাতালে ৮ মেডিকেল অফিসারের যোগদান। আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগদানের পরও গ্রেপ্তার দৌলতপুরে রহস্যজনক মৃত্যু, তালাবদ্ধ ঘর থেকে গলিত লাশ উদ্ধার ভিপি নুর প্রতিমন্ত্রী হওয়ার খবরে কুষ্টিয়ায় আনন্দ মিছিল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী।