সৌদির আরামকো চীনের বৃহৎ তেল শোধন কোম্পানির ১০ শতাংশ শেয়ার কিনল – দৈনিক গণঅধিকার

সৌদির আরামকো চীনের বৃহৎ তেল শোধন কোম্পানির ১০ শতাংশ শেয়ার কিনল

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৮ মার্চ, ২০২৩ | ৫:৩৬
সৌদি আরামকো এবং এর চীনা অংশীদাররা চীনের উত্তর-পূর্বে একটি পরিশোধন এবং পেট্রোকেমিক্যাল কমপ্লেক্স তৈরি করতে সম্মত হওয়ার একদিনের মাথায় নতুন এই চুক্তিতে পৌঁছল দুই দেশ, যা মহামারীর কারণে স্থবির উন্নয়নকে ত্বরান্বিত করবে। বিশ্বের বৃহত্তম তেল উৎপাদনকারী সংস্থা সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত কোম্পানি আরামকো চীনের বৃহৎ তেল কমপ্লেক্স ‘রোংশেং পেট্রোকেমিক্যাল কোম্পানির ১০ শতাংশ শেয়ার (৩.৬ বিলিয়ন মার্কিন ডলার বা ২৪.৬ বিলিয়ন ইউয়ান) কিনতে সম্মত হয়েছে। এ লক্ষ্যে এরই মধ্যে চুক্তিতে পৌঁছেছে উভয় কোম্পানি। এর মাধ্যমে চীনে ব্যাপকভাবে তেল পরিশোধনের কাজ শুরু করতে যাচ্ছে আরামকো। চীনা কোম্পানি রোংশেং এক বিবৃতিতে জানিয়েছে, আরামকো আগামী ২০ বছর দেশটির পূর্বাঞ্চলীয় ঝেজিয়াং প্রদেশে রোংশেং পেট্রোকেমিক্যাল কোম্পানির শোধনাগারে প্রতিদিন চার লাখ ৮০ হাজার ব্যারেল অপরিশোধিত তেল সরবরাহ করবে। এতে আরও বলা হয়, এই চুক্তির আওতায় আরামকো রোংশেংকে আটশ’ মিলিয়ন ক্রেডিট দেবে। আরামকোর সহযোগী প্রতিষ্ঠান আরামকো ওভারসিজ কোম্পানিটির এই শেয়ার অধিগ্রহণ করবে। রোংশেং ‘ঝেজিয়াং পেট্রোলিয়াম অ্যান্ড কেমিক্যাল কোম্পানি’র (জেডপিসি) ৫১ শতাংশ শেয়ারের মালিক। শুধু তাই নয়, এটি চীনের বৃহত্তম সমন্বিত পরিশোধনকারী এবং রাসায়নিক কমপ্লেক্সের মালিক রোংশেং। প্রতিদিন আট লাখ ব্যারেল অপরিশোধিত তেল প্রক্রিয়াজাত করার এবং প্রতি বছর ৪.২ মিলিয়ন মেট্রিক টন ইথিলিন উৎপাদনের সক্ষমতা রয়েছে কোম্পানিটির। আরামকো এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ ওয়াই আল কাহতানি পৃথক বিবৃতিতে বলেছেন, “এই ঘোষণা চীনের প্রতি আরামকোর দীর্ঘমেয়াদী প্রতিশ্রুতি এবং চীনা পেট্রোকেমিক্যাল সেক্টরের মৌলিক বিষয়ের প্রতি বিশ্বাস প্রদর্শন।”

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত

কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন।

পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২

ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের

২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী।

১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়।

শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য

নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার।


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন। পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২ ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী। ১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়। শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার। পঞ্চগড়ে পারিবারিক দ্বন্দ্বে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে,স্ত্রী আটক আজ অমর একুশে ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে বক্তারা,রুমিন ফারহানা শুধু সংসদ সদস্যই নয়,ওনি ভাষা শহীদ অলি আহাদের মেয়ে কুমারখালী হাসপাতালে ৮ মেডিকেল অফিসারের যোগদান। আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগদানের পরও গ্রেপ্তার দৌলতপুরে রহস্যজনক মৃত্যু, তালাবদ্ধ ঘর থেকে গলিত লাশ উদ্ধার ভিপি নুর প্রতিমন্ত্রী হওয়ার খবরে কুষ্টিয়ায় আনন্দ মিছিল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী।