হঠাৎ হাসপাতালে কেন অর্জুন ? – দৈনিক গণঅধিকার

হঠাৎ হাসপাতালে কেন অর্জুন ?

ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ জুন, ২০২৪ | ১১:০২
অসুস্থ হয়েছেন বলিউড অভিনেতা অর্জুন কাপুর? সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনেতা একটি ছবি শেয়ার করেছেন, যেখানে দেখা যাচ্ছে, তিনি কোনও স্বাস্থ্যকেন্দ্রের বিছানায় শুয়ে আছেন। এই ছবি দেখেই অর্জুনের অনুরাগীরা বেশ চিন্তিত হয়ে পড়েছেন। জানা গেছে, অস্ট্রিয়ার এক মেডিকেল হেলথ রিসোর্টে রয়েছেন তিনি। কিছু দিন আগেই অর্জুন ও মালাইকার সম্পর্কে ভাঙনের খবরে সরগরম হয় নেটপাড়া। নিজেরা এই বিচ্ছেদ নিয়ে মুখ না খুললেও তাদের ঘনিষ্ঠ সূত্র মারফত খবর নিশ্চিত হয়েছিল। এসবের মধ্যেই অর্জুন এই ছবি পোস্ট করেছেন সামাজিক মাধ্যমে। অর্জুনের পোস্ট দেখে বোঝা যাচ্ছে, তিনি রয়েছেন অস্ট্রিয়াতে। হাতে আই-ভি চ্যানেল লাগানো থাকলেও, খুব গুরুতর কিছু হয়নি অর্জুনের। জানা গেছে, ভিটামিন থেরাপি চলছে অভিনেতার। শরীরে সরাসরি ভিটামিন ও মিনারেলস বৃদ্ধির জন্য এই থেরাপির সাহায্য নেওয়া হয়। বিশেষ করে ভিটামিন ও মিনারেলস-এর ঘাটতি থাকলে এই থেরাপি নেওয়া হয়। এই ছবি শেয়ার করতেই, অনুরাগীরা তার স্বাস্থ্যের অবস্থার খোঁজ নেন। এক নেটাগরিক জিজ্ঞাসা করেন, “সব ঠিক আছে তো? আপনি কেমন আছেন?” আরেকজন বলেন, “আশা করছি আপনি ভাল আছেন। দ্রুত সুস্থ হয়ে উঠুন।” সম্প্রতি খবর ছড়ায় যে, সম্পর্ক ভেঙেছে মালাইকা-অর্জুনের। অর্জুন-মালাইকার ঘনিষ্ঠ সূত্র এই খবর নিশ্চিত করেন সংবাদমাধ্যমের কাছে। যদিও মালাইকার ম্যানেজার খবরটিকে গুঞ্জন বলে উড়িয়ে দেন। বছর দুয়েক আগেও খবর ছড়িয়েছিল যে, মালাইকা ও অর্জুনের সম্পর্কে ফাটল ধরেছে। কিন্তু অর্জুন নিজেই তখন বলেছিলেন- এই খবর ভিত্তিহীন। কিন্তু এবার যে বিচ্ছেদের খবর ছড়িয়েছে, তা নিয়ে কেউই স্পষ্ট করে কোনও মন্তব্য করেননি। বরং তাদের ঘনিষ্ঠ সূত্র মারফত এই খবর নিশ্চিত করেছিল। পাশাপাশি তারা জানিয়েছেন, সম্পর্ক ভাঙলেও বন্ধুত্ব অটুট রাখার সিদ্ধান্ত নিয়েছেন অর্জুন ও মালাইকা।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত

কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন।

পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২

ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের

২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী।

১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়।

শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য

নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার।


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন। পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২ ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী। ১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়। শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার। পঞ্চগড়ে পারিবারিক দ্বন্দ্বে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে,স্ত্রী আটক আজ অমর একুশে ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে বক্তারা,রুমিন ফারহানা শুধু সংসদ সদস্যই নয়,ওনি ভাষা শহীদ অলি আহাদের মেয়ে কুমারখালী হাসপাতালে ৮ মেডিকেল অফিসারের যোগদান। আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগদানের পরও গ্রেপ্তার দৌলতপুরে রহস্যজনক মৃত্যু, তালাবদ্ধ ঘর থেকে গলিত লাশ উদ্ধার ভিপি নুর প্রতিমন্ত্রী হওয়ার খবরে কুষ্টিয়ায় আনন্দ মিছিল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী।