১৭ সেপ্টেম্বর আসছেন কিউইরা, সূচি ঘোষণা বিসিবির – দৈনিক গণঅধিকার

১৭ সেপ্টেম্বর আসছেন কিউইরা, সূচি ঘোষণা বিসিবির

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৭ আগস্ট, ২০২৩ | ৫:০৩
এশিয়া কাপ ও বিশ্বকাপের মাঝে নিউজিল্যান্ডের সঙ্গে একটি দ্বিপক্ষীয় সিরিজ খেলবে বাংলাদেশ ক্রিকেট দল। বিশ্বকাপে যাওয়ার আগে এই সিরিজ নিজেদের ঝালাই করে নেওয়ার বড় সুযোগ হিসেবে দেখছেন টাইগাররা। তিন ম্যাচ ওয়ানডে ও দুই টেস্টের এই সিরিজ সামনে রেখে সূচি ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বৃহস্পতিবার এক বিবৃতিতে সূচি ঘোষণা করে বিসিবি। সূচি অনুযায়ী আগামী ১৭ সেপ্টেম্বর বাংলাদেশে আসবেন কিউইরা। এর তিন দিন পর শুরু হবে ওয়ানডে সিরিজ। ওই দিন অনুশীলন ম্যাচ হবে। ২১, ২৩ ও ২৬ সেপ্টেম্বর হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। প্রতিটি ম্যাচই অনুষ্ঠিত হবে মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে। প্রতিটি ম্যাচ শুরু হবে দুপুর ২টায়। আর টেস্ট সিরিজটি হবে বিশ্বকাপ শেষে। আগামী ২১ নভেম্বর আসবে কিউই টেস্ট দল। প্রথম টেস্ট ২৮ নভেম্বর থেকে ২ ডিসেম্বর আর দ্বিতীয় টেস্ট ৬ ডিসেম্বর থেকে ১০ ডিসেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। যদিও টেস্টের ভেন্যু কী হবে, তা এখনো জানায়নি বিসিবি। সূচি: ১৭ সেপ্টেম্বর- ঢাকায় পা রাখবে নিউজিল্যান্ড ২১ সেপ্টেম্বর- প্রথম ওয়ানডে- মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম (ম্যাচ শুরু দুপুর ২টায়) ২৩ সেপ্টেম্বর- দ্বিতীয় ওয়ানডে, মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম (ম্যাচ শুরু দুপুর ২টায়) ২৬ সেপ্টেম্বর- তৃতীয় ওয়ানডে, মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম (ম্যাচ শুরু দুপুর ২টায়) ২১ নভেম্বর- নিউজিল্যান্ডের টেস্ট দল ঢাকায় অবতরণ করবে। ২৩-২৪ নভেম্বর- দুই দিনের প্রস্তুতি ম্যাচ (ভেন্যু এখনো ঠিক হয়নি) ২৮ নভেম্বর- প্রথম টেস্ট (ভেন্যু এখনো ঠিক হয়নি) ৬ ডিসেম্বর- দ্বিতীয় টেস্ট (ভেন্যু এখনো ঠিক হয়নি) ২৬ আগস্ট সাকিবরা এশিয়া কাপ খেলতে যাবে। ৩১ আগস্ট ক্যান্ডিতে শ্রীলংকার বিপক্ষে বাংলাদেশের প্রথম ম্যাচ। ৩ সেপ্টেম্বর লাহোরে টুর্নামেন্টে নিজেদের দ্বিতীয় ম্যাচ। গ্রুপ পর্ব ও সুপার ফোর পেরোতে পারলে কলম্বোয় ১৭ সেপ্টেম্বর ফাইনাল।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত

কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন।

পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২

ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের

২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী।

১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়।

শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য

নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার।


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন। পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২ ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী। ১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়। শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার। পঞ্চগড়ে পারিবারিক দ্বন্দ্বে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে,স্ত্রী আটক আজ অমর একুশে ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে বক্তারা,রুমিন ফারহানা শুধু সংসদ সদস্যই নয়,ওনি ভাষা শহীদ অলি আহাদের মেয়ে কুমারখালী হাসপাতালে ৮ মেডিকেল অফিসারের যোগদান। আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগদানের পরও গ্রেপ্তার দৌলতপুরে রহস্যজনক মৃত্যু, তালাবদ্ধ ঘর থেকে গলিত লাশ উদ্ধার ভিপি নুর প্রতিমন্ত্রী হওয়ার খবরে কুষ্টিয়ায় আনন্দ মিছিল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী।