২৪ ঘণ্টার মধ্যে আপিল বিভাগের বিচারপতিদের পদত্যাগের আল্টিমেটাম – দৈনিক গণঅধিকার

২৪ ঘণ্টার মধ্যে আপিল বিভাগের বিচারপতিদের পদত্যাগের আল্টিমেটাম

ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ আগস্ট, ২০২৪ | ২:১৭
বাংলাদেশের প্রধান বিচারপতিসহ আপিল বিভাগের বিচারপতিদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে পদত্যাগের আল্টিমেটাম দিয়েছে ‘বৈষম্যবিরোধী আইনজীবী সমন্বয় পরিষদ’। বৃহস্পতিবার (৮ আগস্ট) দুপুরে বৈষম্যবিরোধী আইনজীবী সমন্বয় পরিষদের ব্যানারে বিএনপি-জামায়াতপন্থি আইনজীবীরা এক বিক্ষোভ মিছিল করেন। ওই মিছিল থেকে প্রধান বিচারপতি ওবায়দুল হাসানসহ আপিল বিভাগের সব বিচারপতির পদত্যাগ চাওয়া হয়। মিছিলে অংশগ্রহণ করেন ঢাকা বারের সাবেক সভাপতি অ্যাডভোকেট মহসিন মিয়া, ঢাকা বারের সাবেক সভাপতি খোরশেদ আলম, সাবেক সাধারণ সম্পাদক ওমর ফারুক ফারুকী, সাবেক সাধারণ সম্পাদক খোরশেদ মিয়া আলমসহ শতাধিক আইনজীবী। বিক্ষোভ মিছিলটি ঢাকা আইনজীবী সমিতির সামনে থেকে বের হয়ে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত, মহানগর দায়রা জজ আদালত ঘুরে আইনজীবী সমিতিতে এসে শেষ হয়। মিছিলের পর ঢাকা আইনজীবী সমিতির সামনে সংক্ষিপ্ত সভায় অ্যাডভোকেট মহসিন মিয়া বলেন, ‘প্রধান বিচারপতি, আপিল বিভাগের বিচারপতিসহ যেসব বিচারপতি ও বিচারকরা ন্যায় বিচারের শপথ ভঙ্গ করে আওয়ামী লীগ সরকারের এজেন্ডা বাস্তবায়ন করেছেন, তাদের ২৪ ঘণ্টার মধ্যে পদত্যাগ করতে হবে। না হলে আমরা দুর্বার আন্দোলন গড়ে তুলবো।’

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত

কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন।

পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২

ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের

২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী।

১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়।

শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য

নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার।


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন। পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২ ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী। ১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়। শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার। পঞ্চগড়ে পারিবারিক দ্বন্দ্বে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে,স্ত্রী আটক আজ অমর একুশে ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে বক্তারা,রুমিন ফারহানা শুধু সংসদ সদস্যই নয়,ওনি ভাষা শহীদ অলি আহাদের মেয়ে কুমারখালী হাসপাতালে ৮ মেডিকেল অফিসারের যোগদান। আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগদানের পরও গ্রেপ্তার দৌলতপুরে রহস্যজনক মৃত্যু, তালাবদ্ধ ঘর থেকে গলিত লাশ উদ্ধার ভিপি নুর প্রতিমন্ত্রী হওয়ার খবরে কুষ্টিয়ায় আনন্দ মিছিল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী।