৩ ম্যাচের টানা সুপার এইটে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ – দৈনিক গণঅধিকার

৩ ম্যাচের টানা সুপার এইটে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৩ জুন, ২০২৪ | ১১:৩০
আফগানদের কাছে প্রথম ম্যাচ হেরে নিজেদের নিজেরাই বিপদে ফেলেছিল নিউজিল্যান্ড। শেষ আটের সম্ভাবনা বাঁচিয়ে রাখতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তো বটেই, বাকি ৩ ম্যাচেই তাদের জিততো হতো। কিন্তু টুর্নামেন্টের অন্যতম আয়োজকরা সেটি হতে দিলে তো! কিউইদের ১৩ রানে হারিয়ে টানা তিন জয়ে সুপার এইট নিশ্চিত করেছে ওয়েস্ট ইন্ডিজ। তাতে টানা দুই পরাজয়ে ছিটকে যাওয়ার খুব কাছে নিউজিল্যান্ড। শুক্রবার (১৪ জুন) পাপুয়া নিউগিনির বিপক্ষে আফগানিস্তান জিতলেই আনুষ্ঠানিকভাবে বিদায় নেবে তারা। ত্রিনিদাদে ১৫০ রানের লক্ষ্য পাওয়া কিউই দল ৯ উইকেটে ১৩৬ রানে থেমেছে। শুরুতে টস হেরে ব্যাটিংয়ে নেমে ৯ উইকেটে ১৪৯ রান করেছে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ। অথচ মাত্র ৩০ রানে ৫ উইকেট হারিয়ে ক্যারিবিয়ানরা বিপর্যয়েই পড়ে গিয়েছিল। তার পর ৭৬ রানে পড়েছে সপ্তম উইকেট। সেখান থেকে শেরফানে রাদারফোর্ডের একার লড়াই ক্যারিবিয়ানদের বড় স্কোর পাইয়ে দিয়েছে। ৩৯ বলে ৬৮ রানের বিস্ফোরক ইনিংসে অপরাজিত ছিলেন তিনি। তাতে ছিল ২ টি চার ও ৬ টি ছয়। শুরুতে যেভাবে ব্যাটিংটা হয়েছে, তাতে চলতি টুর্নামেন্টের ঐতিহ্য মেনে লো স্কোরিং ম্যাচের আভাস মিলছিল। কিন্তু রাদারফোর্ডের দৃঢ়তায় সেটা সম্ভব হয়নি। ফলে ম্যাচসেরাও হয়েছেন তিনি। জবাবে নিউজিল্যান্ডের যেমন ব্যাটিংটা প্রয়োজন ছিল সেটা মোটেও করতে পারেনি। তিনটি পরিবর্তন এনেও ভাগ্য বদলাতে পারেনি তারা। ৩৯ রানে ফিরেছেন কনওয়ে (৫), ফিন অ্যালেন (২৬) ও কেন উইলিয়ামসন (১)। রাচিন রবীন্দ্র ১০ রানের বেশি করতে পারেননি। লড়াই করার চেষ্টা ছিল গ্লেন ফিলিপসের। কিন্তু ৪০ রানে কাটা পড়েন তিনি। শেষ দিকে মিচেল ম্যান্টনার তিন ছক্কায় বিনোদন দেওয়ার চেষ্টা করলে সেটা হারের ব্যবধান কমিয়েছে মাত্র। তিনি ১২ বলে ২১ রানে অপরাজিত ছিলেন। ক্যারিবিয়ান পেসার আলজারি জোসেফ ১৯ রানে ৪ উইকেট নিয়ে সেরা বোলার ছিনে। গুদাকেশ মোটি ২৫ রানে নিয়েছেন ৩ টি। টানা ৩ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে ওয়েস্ট ইন্ডিজ। গ্রুপ ‘সি’ থেকে টানা দুই জয়ে দ্বিতীয় দল হিসেবে সুপার এইটে যাওয়ার পথে এগিয়ে আফগানিস্তান।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত

কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন।

পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২

ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের

২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী।

১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়।

শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য

নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার।


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন। পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২ ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী। ১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়। শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার। পঞ্চগড়ে পারিবারিক দ্বন্দ্বে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে,স্ত্রী আটক আজ অমর একুশে ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে বক্তারা,রুমিন ফারহানা শুধু সংসদ সদস্যই নয়,ওনি ভাষা শহীদ অলি আহাদের মেয়ে কুমারখালী হাসপাতালে ৮ মেডিকেল অফিসারের যোগদান। আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগদানের পরও গ্রেপ্তার দৌলতপুরে রহস্যজনক মৃত্যু, তালাবদ্ধ ঘর থেকে গলিত লাশ উদ্ধার ভিপি নুর প্রতিমন্ত্রী হওয়ার খবরে কুষ্টিয়ায় আনন্দ মিছিল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী।