৪৫ দেশের বিপক্ষে জিতে মোহাম্মদ নবীর অনন্য অর্জন – দৈনিক গণঅধিকার

৪৫ দেশের বিপক্ষে জিতে মোহাম্মদ নবীর অনন্য অর্জন

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৪ জুন, ২০২৪ | ৪:০০
আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে প্রথমবারের মতো অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস রচনা করেছে আফগানিস্তান। এই জয়ে সেমিফাইনালের যাওয়ার পথটা তৈরি করে ফেলেছে রশিদ খান-মোহাম্মদ নবীরা। আগামীকাল মঙ্গলবার সকালে বাংলাদেশকে হারানোর পর কিছু সমীকরণ মেলাতে পারলেই প্রথমবারের মতো সেমিফাইনাল খেলার সুযোগ পাবে তারা। এমন হাতছানির আগে অস্ট্রেলিয়াকে হারিয়ে ৪৫টি ভিন্ন ভিন্ন দেশের বিপক্ষে জয়ের অনন্য এক নজির গড়েছেন আফগান অলরাউন্ডার মোহাম্মদ নবী। যদিও এই ৪৫টি ম্যাচের সবগুলোর আন্তর্জাতিক স্বীকৃতি নেই। ২০০৯ সাল থেকে আইসিসি স্বীকৃত আন্তজার্তিক ম্যাচ খেলছেন নবী। তবে আফগানদের হয়ে নবীর পথ চলা শুরু ২০০৪ সালে। ফলে এসিসি ট্রফি, এসিসি টি-টোয়েন্টি কাপ, বিশ্বকাপ কোয়ালিফাইং রাউন্ডসহ কয়েকটি টুর্নামেন্টে নবী আফগানিস্তানের হয়ে এমন কিছু ম্যাচ খেলে জয়ী হয়েছেন যেগুলো বিশ্ব ক্রিকেটে পরিচিত নাম নয়। আফগানিস্তান ও নবী এখন পর্যন্ত বেশ কিছু টেস্ট খেলুড়ে দেশকে হারানোর গৌরব অর্জন করতে পারলেও ভারত আর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কোনও ফরম্যাটে জিততে পারেনি। নবী আফগানিস্তানের হয়ে ৩ টি টেস্ট ছাড়াও ১৬১টি ওয়ানডে ও ১২৭ টি-টোয়েন্টি খেলেছেন। ওয়ানডে এবং টি-টোয়েন্টির দুই ফরম্যাটে অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ের শীর্ষের উঠেছিলেন। যে ৪৫ দেশের বিপক্ষে জয়ে রাঙিয়েছেন নবী: বাহরাইন, মালয়েশিয়া, সৌদি আরব, কুয়েত, কাতার, ইরান, থাইল্যান্ড, নেপাল, আরব আমিরাত, জাপান, বাহামাস, বতসোয়ানা, জার্সি, ফিজি, তানজানিয়া, ইতালি, হংকং, আর্জেন্টিনা, পাপুয়া নিউগিনি, কেম্যান আইসল্যান্ড, ওমান, ডেনমার্ক, বারমুডা, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড, নেদারল্যান্ডস, চীন, নামিবিয়া, সিঙ্গাপুর, কানাডা, যুক্তরাষ্ট্র, কেনিয়া, পাকিস্তান, ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো, ভুটান, মালদ্বীপ, বার্বাডোজ, উগান্ডা, বাংলাদেশ, জিম্বাবুয়ে, ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত

কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন।

পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২

ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের

২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী।

১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়।

শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য

নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার।


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন। পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২ ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী। ১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়। শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার। পঞ্চগড়ে পারিবারিক দ্বন্দ্বে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে,স্ত্রী আটক আজ অমর একুশে ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে বক্তারা,রুমিন ফারহানা শুধু সংসদ সদস্যই নয়,ওনি ভাষা শহীদ অলি আহাদের মেয়ে কুমারখালী হাসপাতালে ৮ মেডিকেল অফিসারের যোগদান। আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগদানের পরও গ্রেপ্তার দৌলতপুরে রহস্যজনক মৃত্যু, তালাবদ্ধ ঘর থেকে গলিত লাশ উদ্ধার ভিপি নুর প্রতিমন্ত্রী হওয়ার খবরে কুষ্টিয়ায় আনন্দ মিছিল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী।