অযত্ন ও অবহেলা – দৈনিক গণঅধিকার

অযত্ন ও অবহেলা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৬ ফেব্রুয়ারি, ২০২৩ | ৩:১৪
বাংলা একটি সমৃদ্ধ ভাষা। সুপ্রাচীন এই ভাষার রয়েছে গৌরবময় ইতিহাস। ঐতিহ্যবাহী এই ভাষাকে নিয়ে হয়েছে অনেক ষড়ষন্ত্র। এ ভাষার জন্য দিতে হয়েছে রক্ত, করতে হয়েছে আন্দোলন। ভাষা আন্দোলনের মধ্য দিয়েই বিকশিত হয়েছিল আমাদের স্বাধীনতার আন্দোলন। আন্তর্জাতিক পরিম-লে রয়েছে বাংলাভাষার ব্যাপক সুনাম। বাংলা ভাষার সাহিত্য জিতে নিয়েছে নোবেল। এত রক্ত দিয়ে আন্দোলন করে অর্জিত ভাষাটি আজ প্রতিনিয়ত হচ্ছে দূষিত, বিকৃত। গণমাধ্যম থেকে শুরু“করে সোশ্যাল মিডিয়া শিক্ষিত তরুণদের দ্বারা এ ভাষা সবচেয়ে বেশি বিকৃত হচ্ছে। ভাষা পরিবর্তনশীল, সময়ের সঙ্গে ভাষার বিবর্তন একটি স্বাভাবিক বিষয়। তাই বলে অশুদ্ধভাবে ভাষার পরিবর্তন সমীচীন নয়। আঞ্চলিক ভাষা মূলভাষাকে শক্তিশালী করে কিন্তু বিকৃত আঞ্চলিকতা ভাষাকে বিলুপ্তির পথে এগিয়ে নেয়। ভাষার প্রতি অযত্ন ও অবহেলা কিংবা ভাষার অশুদ্ধ উচ্চারণ ও বিকৃত উপস্থাপন; ভাষার প্রবহমানতাকে বিনষ্ট করে। তথ্যপ্রযুক্তির এই যুগে বাংলাদেশে গণমাধ্যমের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। গণমাধ্যমে প্রচারিত বিনোদনমূলক অনুষ্ঠানগুলো সরাসরি মানুষের কাছে পৌঁছে। আজকাল গণমাধ্যমগুলোতে হরহামেশা বাংলাভাষার বিকৃতি হচ্ছে। টিভি নাটকগুলোতে চলে অশুদ্ধ আঞ্চলিকতা যেগুলোর কোনো অর্থ খুঁজে পাওয়া যায় না। বাংলা ইংরেজি ও হিন্দি ভাষার মিশ্রণে নাটকের কথোপকথনে এমন এক জগাখিচুড়ি ভাষা ব্যবহার করা হয় যেগুলো তরুণরা প্রতিনিয়ত শুনে তাদের মধ্যে ধারণ করে এবং এক সময় তারা এগুলো আওড়াতে থাকে। তাদের মুখে এমন বিকৃত শব্দ শুনে তাদের ছোট ভাই বোনেরা মনে করে এটাই বুঝি শুদ্ধ। এভাবেই প্রজন্ম থেকে প্রজন্মে ছড়াচ্ছে বাংলাভাষার বিকৃতরূপ। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের স্ট্যাটাসে তরুণরা এমন শব্দ ব্যবহার করছে, যেমন- মন্চায়, জোস, খিচ্চা ইত্যাদি। এগুলো শুধু শব্দের বিকৃতি নয় অমার্জিত ও কুরুচিপূর্ণ। এফ এম রেডিওতে চলছে মনগড়া শব্দের ব্যাবহার। আধা বাংলা আধা ইংরেজি। আধুনিকতার নামে চলছে ভাষার দূষণ ও বিকৃতি। অনেকেই মনে করে আধা বাংলা আধা ইংরেজি বলতে পারাটা এক ধরনের আধুনিকতা। শব্দের ভুল উচ্চারণ ও ভাষা বিকৃতি আধুনিকতা নয় বরং মূর্খতা। রাস্তা-ঘাটে, হাটে, শহরে, অনেক বিলবোর্ডে ভুল বানান পরিলক্ষিত হয়। বিলবোর্ডগুলোর ভুল বানানের শব্দ প্রতিনিয়ত পরিলক্ষিত হয়। আধুনিকতার নামে জগাখিচুড়ি ভাষার ব্যবহার বন্ধ করে শুদ্ধ ও প্রমিতবাংলার প্রতি গুরুত্ব দিতে হবে। সর্বস্তরে বাংলার ব্যবহার নিশ্চিত করে যথাযথ তদারকি করতে হবে। গণমাধ্যমে প্রচারিত নাটকগুলোতে কথোপকথনের ভাষা শুদ্ধ হওয়া জরুরি। ব্রাহ্মণপাড়া, কুমিল্লা থেকে

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত

কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন।

পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২

ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের

২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী।

১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়।

শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য

নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার।


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন। পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২ ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী। ১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়। শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার। পঞ্চগড়ে পারিবারিক দ্বন্দ্বে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে,স্ত্রী আটক আজ অমর একুশে ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে বক্তারা,রুমিন ফারহানা শুধু সংসদ সদস্যই নয়,ওনি ভাষা শহীদ অলি আহাদের মেয়ে কুমারখালী হাসপাতালে ৮ মেডিকেল অফিসারের যোগদান। আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগদানের পরও গ্রেপ্তার দৌলতপুরে রহস্যজনক মৃত্যু, তালাবদ্ধ ঘর থেকে গলিত লাশ উদ্ধার ভিপি নুর প্রতিমন্ত্রী হওয়ার খবরে কুষ্টিয়ায় আনন্দ মিছিল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী।