রান্নাবান্না – – দৈনিক গণঅধিকার

রান্নাবান্না –

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৬ ফেব্রুয়ারি, ২০২৩ | ৩:৩৪
পয়লা ফাল্গুন আর বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে প্রিয়জনকে শুধু দামি জিনিস কিনে না দিয়ে, নিজ হাতে কিছু রান্না করেও খাওয়াতে পারেন। তেমনি কিছু খাবারের রেসিপি দিয়েছেন- সেলিনা মাহবুব ক্যারামেল পুডিং যা লাগবে : ডিম- ৬টা, পাউডার দুধ- ১ কাপ, লিকুইড দুধ- ১ কাপ, চিনি- ৬ টেবিল চামচ, লবণ সামান্য। ক্যারামেলের জন্য : চিনি- ৪/৫ টেবিল চামচ, পানি- ১/২ কাপ। যেভাবে করবেন : যে বাটিতে পুডিং বসাবেন সে বাটিতে ক্যারামেলের উপকরণগুলো দিয়ে চুলায় হালকা আঁচে ক্যারামেল করে নেবেন। ঠা-া হতে দিন। পুডিংয়ের সব উপকরণ ব্লেন্ডারে দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিন। এবার ক্যারামেল করা বাটিতে ঢেলে নিন। চুলাতে পুডিংয়ের বাটি থেকে বড় ১টা পাত্রে পানি ফুটাতে হবে। বাটিটা বসিয়ে ঢেকে দিতে হবে। ৩০/৪০ মিনিট পর পুডিং রেডি হয়ে যাবে। চিকেন ক্যাশিওনাট সালাদ যা লাগবে : চিকেন- ১ কাপ, আদা- ১ টেবিল চামচ, রসুন- ১ টেবিল চামচ, লাল মরিচের গুঁড়া- ১ চা চামচ, গোলমরিচ গুঁড়া- ১ চা চামচ, সয়াসস- ১ টেবিল চামচ, লবণ স্বাদমতো, কর্নফ্লাওয়ার- ৩ টেবিল চামচ, ময়দা- ১ টেবিল চামচ, লেবুর রস- ১ টেবিল চামচ, ডিম- ১টি। (সবগুলো উপকরণ দিয়ে চিকেন মেরিনেট করে ঢেকে রেখে দিতে হবে ৩০ মিনিট)। সস তৈরিতে যা লাগবে : টমেটো সস- ৩ টেবিল চামচ, সুইট চিলি সস- ৩ টেবিল চামচ, সয়াসস- ১ টেবিল চামচ, চিনি- ১ চা চামচ, গোলমরিচ গুঁড়া- ১ চা চামচ, লেবুর রস- ২ চা চামচ। (সবগুলো উপকরণ একসঙ্গে মিশিয়ে পেস্ট তৈরি করে নিতে হবে)। সালাদের জন্য যা লাগবে : সবুজ ক্যাপসিকাম- ১/৩ কাপ, লাল ক্যাপসিকাম- ১/৩ কাপ, গাজর- ১/৩ কাপ, পেঁয়াজ- ১/৪ কাপ (সবগুলো সবজি জুলিয়ান কাট করে নিতে হবে)। ক্যাশিওনাট- ১/২ কাপ, সাদা তিল- ১ চা চামচ, অলিভ ওয়েল- ২ চা চামচ। যেভাবে করবেন : প্রথমে প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে ম্যারিনেট করা চিকেনগুলো মাঝারি আঁচে লালচে করে ভেজে নিতে হবে। এবার অন্য একটি প্যানে অলিভ ওয়েল দিয়ে তাতে ক্যাশিওনাটগুলো ভেজে তুলে নিয়ে, একই প্যানে সবজি দিয়ে প্রায় ১ মিনিট ভেজে আগে থেকে ভেজে রাখা চিকেন, ক্যাশিওনাট ও সসের মিশ্রণ দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে তুলে নিতে হবে। সবশেষে কিছুটা সাদা তিল ছিটিয়ে দিতে পারেন। ব্যাস তৈরি হয়ে গেল মজাদার রেস্টুরেন্টের স্বাদে চিকেন ক্যাশিওনাট সালাদ। পরিবেশন করুন পোলাও, ফ্রাইড রাইস অথবা গার্লিক ব্রেডের সঙ্গে। তবে সালাদ হিসেবে খেতেই বেশি ভালোলাগে। শাহী হালিম রান্নার জন্য যা লাগবে : গরু বা খাসির মাংস (হাড়-চর্বিসহ ছোট টুকরো করা)- ১ কেজি, কোয়েল পাখির ডিম- ৫/৬টি, আদা-রসুন বাটা- ২ টেবিল চামচ, হলুদ গুঁড়া- ১ টেবিল চামচ, মরিচ গুঁড়া- পছন্দ মতো, ধনিয়া গুঁড়া- ২ টেবিল চামচ, জিরা গুঁড়া- ১ টেবিল চামচ, গরম মসলা গুঁড়া- ২ টেবিল চামচ, জয়ফল-জয়ত্রী গুঁড়া- ১/২ চা চামচ, পেঁয়াজ কুচি- ২ কাপ, ঘি+তেল পরিমাণমতো, লবণ- স্বাদমতো, কাবাব-চিনি গুঁড়া- ১ চা চামচ, শাহী জিরা- ১/২ চা চামচ। পরিবেশনের জন্য যা লাগবে : শসা কুচি- পরিমাণমতো, পেঁয়াজ বেরেস্তা- পরিমাণমতো, ধনিয়া পাতা কুচি- পরিমাণমতো, পুদিনা পাতা কুচি- পরিমাণমতো (ইচ্ছা), লেবু (টুকরা করে কেটে নেওয়া)- পরিমাণমতো, আদা কুচি- পরিমাণমতো, কাঁচা মরিচ কুচি- পরিমাণমতো। হালিমের শুকনা উপকরণ বা শস্য দানার জন্য : পোলাও চাল+মুগ ডাল+মসুরির ডাল+বুটের ডাল+মাস কলাই ডাল+গম- সব মিলিয়ে- ১/২ কেজি (সব একত্রে গ্রাইন্ডারে গুঁড়া করে নিলে রান্নার জন্য সময় কম লাগে)। ডিম আলাদা সিদ্ধ করে নিতে হবে। যেভাবে করবেন : প্রথমে হালিমের মাংস রান্না করে নিতে হবে। এর জন্য পাত্রে ঘি এবং তেল গরম করে এতে শাহী জিরা ফোঁড়ন দিন। পেঁয়াজ কুচি দিয়ে সোনালি করে ভেজে বেরেস্তা করে নিন। অর্ধেক বেরেস্তা তুলে রাখুন। এবার সব মসলা দিয়ে সঙ্গে পানি দিয়ে কষিয়ে নিন। এবার এতে মাংস দিয়ে কষিয়ে পর্যাপ্ত পানি দিয়ে সিদ্ধ করে নিন। চাইলে মাংস কষানোর পর প্রেসার কুকারে মাংস সিদ্ধ করে নিতে পারেন। সিদ্ধ হয়ে গেলে এতে খাদ্যশস্য গুঁড়া, পরিমাণমতো পানি দিয়ে মিশায়ে মাংসের মধ্যে দিয়ে ফুটিয়ে নিন। ফুটে গেলে অনবরত নাড়তে হবে। নইলে পাত্রের তলায় লেগে যাবে। আধা ঘণ্টার মতো এভাবে নাড়তে নাড়তে যখন ঘন ঝোলের মতো হবে বা আপনার পছন্দমতো ঝোল করে নামিয়ে নিন। পাত্রে বেড়ে পরিবেশনের জন্য সব উপকরণ উপরে সমানভাবে দিয়ে ডিম সিদ্ধগুলো মাঝখানে কেটে হালিমের উপরে দিয়ে গরম গরম পরিবেশন করুন শাহী হালিম। চিকেন ললিপপ যা লাগবে : মুরগির বুকের মাংস (স্লাইস করে লম্বা এবং ছোট কিউব করে কাটা)- হাফ কেজি, আদা বাটা- হাফ চা চামচ, রসুন বাটা- হাফ চা চামচ, দই- ১ চা চামচ, ঘি- হাফ চা চামচ, গরম মসলা গুঁড়া- হাফ চা চামচ, লবণ-মরিচ- স্বাদমতো, ধনে পাতা কুচি, ভাজার জন্য তেল। যেভাবে করবেন : ঘিসহ সব মসলা দিয়ে মেখে রাখতে হবে। লম্বা করে কাটা চিকেনের মাংসগুলো আলাদা করে রেখে, বাকি সবগুলো গ্রাইন্ডারে পেস্ট করে নিতে হবে। তারপর ছোট বল করে লম্বা করে কাটা টুকরোগুলো দিয়ে গোল মাংসের কিমাটাকে সাইড দিয়ে রাউন্ড করে টুথ পিক দিয়ে আটকে দিতে হবে। সবগুলো হয়ে যাওয়ার পর ব্রেডক্রামে গড়িয়ে নিয়ে অল্প তেলে স্যালো ফ্রাই করে নিলেই হয়ে যাবে ললি পপ কাবাব।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত

কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন।

পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২

ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের

২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী।

১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়।

শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য

নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার।


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন। পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২ ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী। ১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়। শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার। পঞ্চগড়ে পারিবারিক দ্বন্দ্বে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে,স্ত্রী আটক আজ অমর একুশে ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে বক্তারা,রুমিন ফারহানা শুধু সংসদ সদস্যই নয়,ওনি ভাষা শহীদ অলি আহাদের মেয়ে কুমারখালী হাসপাতালে ৮ মেডিকেল অফিসারের যোগদান। আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগদানের পরও গ্রেপ্তার দৌলতপুরে রহস্যজনক মৃত্যু, তালাবদ্ধ ঘর থেকে গলিত লাশ উদ্ধার ভিপি নুর প্রতিমন্ত্রী হওয়ার খবরে কুষ্টিয়ায় আনন্দ মিছিল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী।