রেকর্ড গড়া সাকিবকে নিয়ে সতীর্থদের উচ্ছ্বাস – দৈনিক গণঅধিকার

রেকর্ড গড়া সাকিবকে নিয়ে সতীর্থদের উচ্ছ্বাস

ডেস্ক নিউজ
আপডেটঃ ৭ মার্চ, ২০২৩ | ৫:৩১
সাকিব আল হাসানের অলরাউন্ড নৈপুণ্যে ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের শেষ খেলায় দাপুটে জয় পায় বাংলাদেশ। সোমবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সাকিব (৭৫), মুশফিকুর রহিম (৭০) ও নাজমুল হোসেন শান্তর (৫৩) ফিফটিতে ভর করে ২৪৬ রান করে বাংলাদেশ। টার্গেট তাড়ায় সাকিব আল হাসানের বাঁহাতি স্পিনে বিভ্রান্ত হয়ে ১৯৬ রানে অলআউট হয় ইংল্যান্ড। ৫০ রানের জয়ে হোয়াইটওয়াশ এড়ায় টাইগাররা। এদিন ব্যাট হাতে ৭১ বলে ৭টি বাউন্ডারির সাহায্যে ৭৫ রান আর বল হাতে ১০ ওভারে মাত্র ৩৫ রান খরচায় ৪ উইকেট শিকার করেন সাকিব। ৪ উইকেট শিকারের মধ্য দিয়ে ওয়ানডেতে প্রথম বাংলাদেশি হিসেবে সাকিব স্পর্শ করেন ৩০০ উইকেটের মাইলফলক। এমন কৃর্তী গড়ায় জাতীয় দলের সতীর্থরা সাকিবকে অভিনন্দন জানান। বয়সভিত্তিক ক্রিকেট থেকে শুরু করে এখনও পর্যন্ত দেড় যুগ ধরে সাকিবের সঙ্গে খেলে যাচ্ছেন মুশফিকুর রহিম। সোমবার ম্যাচ শেষে ড্রেসিং রুমে সাকিবের সঙ্গে হাস্যোজ্জ্বল ছবি তুলে নিজের ফেসবুকে পোস্ট করে অভিনন্দন জানান মুশফিক। তিনি লেখেন, ৩০০ ওয়ানডে উইকেটের মাইলফলক ছোঁয়ায় অভিনন্দন সাকিব। তোমাকে নিয়ে সত্যিই গর্বিত। ড্রেসিংরুমে সাকিবের সঙ্গে হাসিমুখের ছবি পোস্ট করে নাজমুল হোসেন শান্ত লিখেছেন, ওয়ানডেতে ৩০০ উইকেটের জন্য অভিনন্দন ভাই। তৃতীয় অলরাউন্ডার হিসেবে ৬ হাজার রান ও ৩০০ উইকেটের মাইলফলকের জন্য। সাকিবকে অভিনন্দন জানিয়ে মেহেদী হাসান মিরাজ লেখেন, ৩০০ ওয়ানডে উইকেট শিকারি প্রথম বাংলাদেশি বোলার হওয়ার জন্য অভিনন্দন সাকিব ভাই। আপনার কাছ থেকে আরও শিখতে মুখিয়ে আছি। পেস বোলার মোস্তাফিজুর রহমান লিখেছেন, বাঁহাতি স্পিনারদের মধ্যে দ্রুততম হিসেবে ৩০০ ওয়ানডে উইকেটের মাইলফলকে পা রাখায় অভিনন্দন সাকিব ভাই। আপনার আরও সাফল্যময় পথচলার অপেক্ষায় আছি। নুরুল হাসান সোহান লেখেন, অবিশ্বাস্য একজন ক্রিকেটারের অসাধারণ এক অর্জন। প্রথম বাংলাদেশি হিসেবে ওয়ানডেতে ৩০০ উইকেটের মাইলফলক ছোঁয়ায় অভিনন্দন সাকিব ভাই। এছাড়াও অভিনন্দন জানান লিটন কুমার দাস, তাসকিন আহমেদ, সৈয়দ খালেদ আহমেদসহ ক্রিকেটারদের অনেকে।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত

কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন।

পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২

ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের

২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী।

১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়।

শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য

নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার।


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন। পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২ ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী। ১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়। শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার। পঞ্চগড়ে পারিবারিক দ্বন্দ্বে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে,স্ত্রী আটক আজ অমর একুশে ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে বক্তারা,রুমিন ফারহানা শুধু সংসদ সদস্যই নয়,ওনি ভাষা শহীদ অলি আহাদের মেয়ে কুমারখালী হাসপাতালে ৮ মেডিকেল অফিসারের যোগদান। আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগদানের পরও গ্রেপ্তার দৌলতপুরে রহস্যজনক মৃত্যু, তালাবদ্ধ ঘর থেকে গলিত লাশ উদ্ধার ভিপি নুর প্রতিমন্ত্রী হওয়ার খবরে কুষ্টিয়ায় আনন্দ মিছিল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী।