রমজানে ৯ কার্যদিবস চলবে প্রাথমিক বিদ্যালয় – দৈনিক গণঅধিকার

রমজানে ৯ কার্যদিবস চলবে প্রাথমিক বিদ্যালয়

ডেস্ক নিউজ
আপডেটঃ ২২ মার্চ, ২০২৩ | ১০:২৭
রমজানে মাধ্যমিকে বন্ধ থাকলেও প্রাথমিক বিদ্যালয় চলবে ৯ কার্যদিবস। প্রাথমিক বিদ্যালয়ে আগামী ৬ এপ্রিল পর্যন্ত ক্লাস চলবে। এরপর ৭ থেকে ২৬ এপ্রিল পর্যন্ত ছুটি এবং ২৭ এপ্রিল থেকে নিয়মিত ক্লাস শুরু হবে। বুধবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভায় এ বিষয়ে আলোচনা হলে সরকারের তরফে এ সিদ্ধান্ত জানানো হয়। সভাটি মিরপুরের প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে (ডিপিই) হয়। কমিটি সভাপতি মোস্তাফিজুর রহমান ফিজারের সভাপতিত্বে বৈঠকে অংশ নেন কমিটি সদস্য ও প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন, আলী আজম, ফেরদৌসী ইসলাম ও মাহমুদ হাসান। বৈঠকে বলা হয়, করোনার কারণে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা পিছিয়ে পড়ায় তাদের শিখন ঘাটতি হয়েছে। এটি কাটিয়ে উঠতে আগেই ১৫ রোজার পর থেকে রমজান ও ঈদুল ফিতরের ছুটি নির্ধারণ করে শিক্ষাপুঞ্জি প্রকাশ করা হয়। আজ চাঁদ দেখা না যাওয়ায় বাংলাদেশে শুক্রবার থেকে রোজা শুরু হবে। এ জন্য ২৩ মার্চ থেকে নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও কলেজ পর্যায়ের ছুটি ঘোষণা করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ উদ্দিন জানান, প্রাথমিক বিদ্যালয়ের ছুটি আগে থেকেই নির্ধারিত ছিল। করোনাকালীন ক্ষতি পোষাতে ১৫ রমজান পর্যন্ত ক্লাস নেওয়ার সিদ্ধান্ত রয়েছে। তারপরও শিক্ষকদের দাবির পরিপ্রেক্ষিতে রমজানের ছুটির বিষয়টি আনুষ্ঠানিকভাবে সংসদীয় কমিটিতে উঠানো হয়েছিল। কমিটির সদস্যরা তা নাকচ করে দিয়েছেন। তিনি বলেন, ১৫ রমজান পর্যন্ত ক্লাস চললেও তার মধ্যে দুটি শুক্রবার-শনিবার থাকায় চার দিন বন্ধ থাকছে। আবার ইস্টার সানডে (বড় দিন) রয়েছে। সব মিলে রোজার মধ্যে মাত্র ৯ কার্যদিবস খোলা থাকবে।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত

কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন।

পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২

ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের

২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী।

১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়।

শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য

নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার।


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন। পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২ ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী। ১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়। শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার। পঞ্চগড়ে পারিবারিক দ্বন্দ্বে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে,স্ত্রী আটক আজ অমর একুশে ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে বক্তারা,রুমিন ফারহানা শুধু সংসদ সদস্যই নয়,ওনি ভাষা শহীদ অলি আহাদের মেয়ে কুমারখালী হাসপাতালে ৮ মেডিকেল অফিসারের যোগদান। আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগদানের পরও গ্রেপ্তার দৌলতপুরে রহস্যজনক মৃত্যু, তালাবদ্ধ ঘর থেকে গলিত লাশ উদ্ধার ভিপি নুর প্রতিমন্ত্রী হওয়ার খবরে কুষ্টিয়ায় আনন্দ মিছিল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী।