ভারতে একদিনে ১০১৫৮ জনের করোনা শনাক্ত – দৈনিক গণঅধিকার

ভারতে একদিনে ১০১৫৮ জনের করোনা শনাক্ত

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৪ এপ্রিল, ২০২৩ | ৫:০৪
ভারতে আজ বৃহস্পতিবার ১০ হাজার ১৫৮ জন নতুন করে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। গতকালের তুলনায় এ সংখ্যা ৩০ শতাংশ বেশি। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যানুসারে, দেশটিতে সক্রিয় করোনা রোগীর সংখ্যা এখন ৪৪ হাজার ৯৯৮ জন। আজ করোনা শনাক্তের হার ৪.৪২ শতাংশ। মোট আক্রান্তের ০.১০ শতাংশ এখন সক্রিয় রোগী। স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইট অনুসারে, দেশটিতে করোনা থেকে সেরে ওঠার হার ৯৮.৭১ শতাংশ। মৃত্যুর হার ১.১৯ শতাংশ। এশিয়ায় করোনা সংক্রমণ বাড়ছে সরকারি সূত্র জানিয়েছে, ভারতে করোনা সংক্রমণ বেড়েছে, যা আগামী ১০-১২ দিন টানা বাড়তে পারে। করোনার এক্সবিবি উপধরন এখন সর্বশেষ ঢেউ চালাচ্ছে। তবে অধিকাংশ মানুষ টিকা নেওয়ায় উদ্বেগের তেমন কারণ নেই। এই উপধরনে সংক্রমণ হার ফেব্রুয়ারিতে ছিল ২১.৬ শতাংশ, যা মার্চে বেড়ে ৩৫.৮ শতাংশে দাঁড়িয়েছে। তবে হাসপাতালে ভর্তি বা মৃত্যুর কোনো ঘটনা ঘটেনি।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগদানের পরও গ্রেপ্তার দৌলতপুরে রহস্যজনক মৃত্যু, তালাবদ্ধ ঘর থেকে গলিত লাশ উদ্ধার ভিপি নুর প্রতিমন্ত্রী হওয়ার খবরে কুষ্টিয়ায় আনন্দ মিছিল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী। আড়াইহাজারে চরাঞ্চলে যৌথবাহিনীর অভিযান: বিপুল অস্ত্র ও ককটেল উদ্ধার, আটক ৫ গাড়ি বুকিং এর নামে প্রতারণার নতুন ফাদঁ নোয়াখালীতে সয়েল টেস্ট করতে গিয়ে খাল পাড় থেকে বের হচ্ছে গ্যাস ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান অবৈধভাবে মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২ জনকে ৬০ হাজার টাকা জরিমানা কুষ্টিয়ায় শীতার্তদের মাঝে পয়ামে ইনসানিয়াতের কম্বল বিতরণ বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই গাজীপুরে জাসাস নেতাকে ডেকে নিয়ে ইটভাটায় কুপিয়ে হত্যা ‘আমার ছেলেকে কেন মারল, সে তো কোনো অপরাধ করেনি’ চন্দনাইশে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক-১ ভোটার তালিকায় নাম উঠছে তারেককন্যা জাইমার