মাদক বিক্রিতে বাধা দেওয়ায় ২জনকে পিটিয়ে আহত – দৈনিক গণঅধিকার

মাদক বিক্রিতে বাধা দেওয়ায় ২জনকে পিটিয়ে আহত

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩০ মে, ২০২৩ | ১:১৫
নোয়াখালী সদর উপজেলার অশ্বদিয়া ইউনিয়নে মাদক বিক্রিতে বাধা দেওয়ায় মো. আবদুল সাহেদ (২৯) ও মো. আবদুল শামীম (২১) নামের দুই যুবককে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে। রোববার (২৮ মে)রাত সাড়ে ৮টার দিকে উপজেলার পূর্ব নুরপুর গ্রামের বদর শাহ জামে মসজিদের সামনে এই ঘটনা ঘটে। ঘটনায় আহত যুবক মো. আবদুল সাহেদ ও মো. আবদুল শামীম পূর্ব নুরপুর গ্রামের মৃত আবদুল গফুরের ছেলে। এ ঘটনায় সুধারাম থানায় দুইজনকে আসামি করে লিখিত অভিযোগ করেন ভুক্তভোগী আবদুল সাহেদ। ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা গেছে, সদর উপজেলার পূর্ব নুরপুর গ্রামের মনির হোসেন টিপুর ছেলে মো. মেহেরাফ হোসেন ইমন (২২) স্থানীয়ভাবে কিশোরগ্যাং গড়ে তোলে দীর্ঘদিন যাবৎ এলাকায় মাদক ব্যবসা ও অসামাজিক কার্যকলাপ চালিয়ে আসছে। ইতিপূর্বে তাকে ফেনসিডিলসহ আটক করে আইশৃঙ্খলা বাহিনী। তার এই মাদক ব্যবসায়ে বাধা দিলে সমাজের লোকজনকে একাধিকবার হামলা করে ইমন ও তার কিশোরগ্যাংয়ের সদস্যরা। সম্প্রতি ইমন এলাকায় পুনরায় ফেনসিডিল ও ইয়াবা ব্যবসা শুরু করলে স্থানীয় মো. আবদুল সাহেদ ও মো. আবদুল শামীমসহ এলাকার বাসিন্দারা তাকে মাদক বিক্রিতে বাধা দেয়। এতে ক্ষুদ্ধ হয়ে রোববার রাতে ইমনের নেতৃত্ব মনি হোসেন টিপুসহ কিশোরগ্যাং সদস্যরা মাদক বিক্রিতে প্রতিবাদকারী সাহেদকে বদর শাহ জামে মসজিদের সামনে একা পেয়ে তার ওপর অতর্কিত হামলা চালিয়ে বেদম পিটিয়ে আহত করে। এসময় সাহেদের ভাই শামীম খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে হামলাকারীদের বাধা দেওয়ার চেষ্টা করলে হামলাকারীরা শামীমকেও বেদম পিটিয়ে গুরত্বর আহত করে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করে। এ বিষয়ে জানতে অভিযুক্ত মেহেরাফ হোসেন ইমনের মুঠোফোনে কল করা হলেও তাকে ফোনে পাওয়া যায়নি। তাই এ বিষয়ে তার কোন বক্তব্য পাওয়া যায়নি। অশ্বদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম হোসেন বাবলু বলেন, বিষয়টি শোনার পর গ্রাম পুলিশের মাধ্যমে খবর নিয়ে জানা গেছে মেহেরাফ হোসেন ইমন নামের ওই যুবক এলাকায় বিভিন্ন অসংহতিপূর্ণ কার্যকলাপে জড়িত। এ সংক্রান্ত বিষয়ে বাধা দিলে এ হামলার ঘটনা ঘটে। এবিষয়ে ভুক্তভোগীদের থানা পুলিশের সহযোগিতা নিতে বলা হয়েছে। এ বিষয়ে জানতে সুধারাম থানার পরিদর্শক (তদন্ত) মো.মিজানুর রহমান পাঠান বলেন, লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত

কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন।

পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২

ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের

২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী।

১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়।

শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য

নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার।


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন। পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২ ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী। ১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়। শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার। পঞ্চগড়ে পারিবারিক দ্বন্দ্বে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে,স্ত্রী আটক আজ অমর একুশে ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে বক্তারা,রুমিন ফারহানা শুধু সংসদ সদস্যই নয়,ওনি ভাষা শহীদ অলি আহাদের মেয়ে কুমারখালী হাসপাতালে ৮ মেডিকেল অফিসারের যোগদান। আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগদানের পরও গ্রেপ্তার দৌলতপুরে রহস্যজনক মৃত্যু, তালাবদ্ধ ঘর থেকে গলিত লাশ উদ্ধার ভিপি নুর প্রতিমন্ত্রী হওয়ার খবরে কুষ্টিয়ায় আনন্দ মিছিল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী।